ভর্তি আবেদন প্রত্যাহারকৃত শিক্ষার্থীদের টাকা ফেরত দিচ্ছে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি

০৩ সেপ্টেম্বর ২০২৫, ০৬:১৫ PM , আপডেট: ০৩ সেপ্টেম্বর ২০২৫, ০৮:২৬ PM
ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি

ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি © টিডিসি সম্পাদিত

রাজধানীর সরকারি সাত কলেজে ভর্তির জন্য আবেদন প্রত্যাহারকৃত শিক্ষার্থীদের টাকা ফেরত দেওয়ার কার্যক্রম শুরু করেছে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির অন্তর্বর্তী প্রশাসন। ২০২৪-২৫ শিক্ষাবর্ষে ১ম বর্ষ অনার্স বর্ষের শিক্ষার্থীদের ওয়েবসাইটের মাধ্যমে এ কার্যক্রম সম্পন্ন হবে। 

 বুধবার (২ সেপ্টেম্বর) দুপুরে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির অন্তর্বর্তী প্রশাসক অধ্যাপক এ কে এম ইলিয়াস স্বাক্ষরিত এ সংক্রান্ত এক বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। 

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, যে সকল শিক্ষার্থী ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত সরকারি সাত কলেজে ২০২৪-২০২৫ শিক্ষাবর্ষে ১ম বর্ষ অনার্স ভর্তির জন্য আবেদন করে পরবর্তীতে আবেদন প্রত্যাহার করেছে তাদের টাকা ফেরতের প্রক্রিয়া ওয়েবসাইটের মাধ্যমে সম্পন্ন করা হবে এবং আবেদনের জমাকৃত আটশত টাকা ফেরত প্রদান করা হবে।

ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির অন্তর্বর্তী প্রশাসন সূত্রে জানা যায়, সকল বিভাগে মিলিয়ে মোট ২৭৬০ জন শিক্ষার্থী ভর্তি বাতিল ও রিফান্ড চেয়ে অনলাইনে আবেদন করেছে। আজ ৯ সেপ্টেম্বর থেকে আগামী সাত দিন ভর্তি আবেদন বাতিলকৃত শিক্ষার্থীদের রিফান্ড (টাকা ফেরত) পূর্ণাঙ্গ আবেদন ওয়েবসাইটের মাধ্যমে গ্রহণ করা হবে। পরবর্তী সাত দিনের মধ্যে অনলাইন পেমেন্টের মাধ্যমে টাকা ফেরত পাঠানো হবে। 

এর আগে, গত ৬ জানুয়ারি তৎকালীন ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) অধিভুক্ত রাজধানীর সাত কলেজের স্নাতক প্রোগ্রামের ২০২৪-২৫ শিক্ষাবর্ষের ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ করলে তা প্রত্যাখান করে শিক্ষার্থীরা। পরবর্তীতে আন্দোলনের মুখে ভর্তি আবেদন প্রক্রিয়া স্থগিত করে ঢাবি কর্তৃপক্ষ। এতে অনিশ্চয়তায় পড়ে সাত কলেজে ভর্তিচ্ছু আবেদনকারী শিক্ষার্থীরা। তবে সাত কলেজকে প্রস্তাবিত ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটিতে সংযুক্ত করার পরে অশ্চিয়তা কাটাতে কাজ করছে অন্তর্বর্তী প্রশাসন। 

প্রসঙ্গত, রিফান্ড পেতে https://dcuadmission.org ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করতে হবে।

মৃত্যুর ৮ মাস পর কফিনে দেশে ফিরলেন লিবিয়া প্রবাসী তরিকুল
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
ব্রাহ্মণবাড়িয়ায় তিতাসের বুকে ঐতিহাসিক নৌকা বাইচ অনুষ্ঠিত
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
উপজেলা ও জেলা পর্যায়ের হাসপাতালে মশারি সরবরাহ করা হবে: রিজ…
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
বাজারে যাওয়ার সুযোগে ৪১ দিনের শিশু চুরি, নোয়াখালী থেকে উদ্ধ…
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
বাংলাদেশ ইনোভেশন ফেয়ারে প্রদর্শিত হচ্ছে নজরুল বিশ্ববিদ্যালয়…
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
রাবিতে নবীনবরণে গোলাম আযমের ‘মনটাকে কাজে দিন’, ছাত্রদল-বাম …
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9