ঢাবির প্রযুক্তি ইউনিটের চূড়ান্ত মাইগ্রেশনের বিষয় ও প্রতিষ্ঠান বরাদ্দ প্রকাশ

২৯ আগস্ট ২০২৫, ১১:৪১ AM , আপডেট: ২৯ আগস্ট ২০২৫, ০৯:৫০ PM
ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা © ফাইল ফটো

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) প্রযুক্তি ইউনিটে ২০২৪-২৫ শিক্ষাবর্ষে ভর্তির লক্ষ্যে চূড়ান্ত মাইগ্রেশনের বিষয় ও প্রতিষ্ঠান বরাদ্দ প্রকাশ করা হয়েছে। প্রার্থীরা ওয়েবসাইটে লগইন করে তাদের বরাদ্দপ্রাপ্ত বিষয় ও প্রতিষ্ঠান দেখতে পারবেন। আগামী ৩ সেপ্টেম্বর থেকে চূড়ান্ত ভর্তির কার্যক্রম শুরু হবে।

ভর্তিবিষয়ক ওয়েবসাইটে এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, প্রযুক্তি ইউনিটে ভর্তির লক্ষ্যে পঞ্চম ধাপে অর্থাৎ চূড়ান্ত মাইগ্রেশনের বিষয় ও প্রতিষ্ঠান বরাদ্দ প্রকাশ করা হয়েছে। প্রার্থীরা লগইন করে তাদের বরাদ্দপ্রাপ্ত বিষয় ও প্রতিষ্ঠান দেখতে পারবে। মেধাক্রম ১ হতে ৩৭৭৯ (যেসকল প্রার্থী ইতোপূর্বে মূল একাডেমিক ট্রান্সক্রিপ্ট জমা দিয়েছে এবং ১ সেপ্টেম্বর জমা দেবে, তাদের সবাইকে অর্থাৎ বরাদ্দপ্রাপ্ত সকল প্রার্থীকে ৩ সেপ্টেম্বর হতে ৮ সেপ্টেম্বরের মধ্যে চূড়ান্ত ভর্তির কার্যক্রম সম্পন্ন করতে হবে। 

যে সব প্রার্থী নতুনভাবে পঞ্চম ধাপে অর্থাৎ চূড়ান্ত মাইগ্রেশনে বিষয় ও প্রতিষ্ঠান বরাদ্দ পেয়েছে অর্থাৎ মেধাক্রম ৩১২০ হতে ৩৭৭৯ প্রার্থীদের মধ্যে ভর্তিচ্ছুক প্রার্থীদেরকে ভর্তির প্রাথমিক নিশ্চায়ন ফি বাবদ অফেরতযোগ্য ৩ হাজার টাকা অনলাইনের মাধ্যমে পরিশোধ করবেন। এরপ ১ সেপ্টেম্বর সোমবার উচ্চতর বিজ্ঞান গবেষণা কেন্দ্রের ট্রেনিং রুমে (কক্ষ নম্বর ১১২) মূল অ্যাকাডেমিক ট্রান্সক্রিপ্ট জমা দিতে হবে।

আরও পড়ুন: প্রাথমিকে শিক্ষক নিয়োগে নারীদের জন্য বিশেষ কোটা বাতিল 

বিস্তারিত জানতে প্রযুক্তি ইউনিটের ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি অনুষদ অফিস কর্তৃক প্রকাশিত বিজ্ঞপ্তি দেখতে হবে। উল্লেখ্য, প্রার্থীদের আবেদন সংক্রান্ত এসআইএফ কোড প্রার্থীদের আবেদন সংশ্লিষ্ট ইমেইলে পরীক্ষায় অংশগ্রহণের আবেদনের সময় দেওয়া হয়েছে। আরো উল্লেখ্য যে, পরবর্তীতে আর কোনো প্রকার অটোমাইগ্রেশন হবে না।

শিক্ষামন্ত্রীর গায়েবানা জানাজা পড়লেন চট্টগ্রামে আন্দোলনরত এ…
  • ১৪ জুলাই ২০২৬
১০ ঘণ্টা পর আন্দোলন স্থগিত, রাতেই নতুন কর্মসূচি ঘোষণা
  • ১৪ জুলাই ২০২৬
জনস্বাস্থ্য সচেতনতা বৃদ্ধিতে নর্থ সাউথ ইউনিভার্সিটিতে ‘হেলথ…
  • ১৪ জুলাই ২০২৬
দখলদার যে দলেরই হোক, সরকারের পক্ষ থেকে ব্যবস্থা নেওয়ার নির্…
  • ১৪ জুলাই ২০২৬
জুলাইয়ে অভিযুক্ত শিক্ষকদের তালিকা ভিসির কাছে জমা দিল রাকসু
  • ১৪ জুলাই ২০২৬
এসইএল-এর ফ্ল্যাট বুকিংয়ে বিশেষ ছাড় পাবেন প্রাইম ব্যাংকের গ…
  • ১৪ জুলাই ২০২৬
×
  • Application Deadline
  • JULY 26, 2026
  • Admission Test
  • AUGUST 01, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
FALL 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence