ঢাবির লেদার ইনস্টিটিউটে অর্ধেকের বেশি আসন শূন্য, ভর্তির শর্তে যে পরিবর্তন

০৭ আগস্ট ২০২৫, ০৯:১৪ AM , আপডেট: ১৪ আগস্ট ২০২৫, ০৯:১৭ AM
ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউট অফ লেদার ইঞ্জিনিয়ারিং

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউট অফ লেদার ইঞ্জিনিয়ারিং © ফাইল ছবি

ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) ২০২৪-২৫ শিক্ষাবর্ষে প্রথমবর্ষ স্নাতক শ্রেণিতে ভর্তির পরও ইনস্টিটিউট অফ লেদার ইঞ্জিনিয়ারিংয়ের বিষয়গুলোর অর্ধেকের বেশি আসন শূন্য রয়েছে। এসব আসন পূরণে ভর্তির পরীক্ষার নম্বরের শর্ত শিথিল করা হয়েছে। এ ছাড়া দুই ইউনিটের কিছু আসন শূন্য থাকায় বিশেষ মাইগ্রেশন প্রক্রিয়া শুরু হয়েছে। 

বিশ্ববিদ্যালয়ের ভর্তিবিষয়ক ওয়েবসাইটে বলা হয়েছে, ইনস্টিটিউট অফ লেদার ইঞ্জিনিয়ারিংয়ের অন্তর্ভুক্ত বিষয়গুলোয় ৫০ শতাংশের অধিক আসন খালি রয়েছে। অবশিষ্ট আসন পূরণের লক্ষ্যে ইনস্টিটিউটের অ্যাকাডেমিক কমিটির সিদ্ধান্ত অনুযায়ী অন্তর্ভুক্ত তিনটি বিষয়ের ভর্তির ন্যূনতম যোগ্যতা শিথিল করে ভর্তি পরীক্ষায় রসায়ন ও গণিতে ৭ নির্ধারণ করা হয়েছে। 

এ অবস্থায় নতুন করে যারা যারা ইনস্টিটিউট অফ লেদার ইঞ্জিনিয়ারিং এর অন্তর্ভুক্ত বিষয়গুলোতে ভর্তির জন্য বিবেচ্য হবেন, তাদের পছন্দক্রমের শেষ তিনটি বিষয় যথাক্রমে লেদার ইঞ্জিনিয়ারিং, ফুটওয়ার ইঞ্জিনিয়ারিং এবং লেদার প্রোডাক্ট ইঞ্জিনিয়ারিং দেয়া হয়েছে। অতএব পূর্বে বিষয় পছন্দক্রমে না থাকার জন্য যারা লেদার ইঞ্জিনিয়ারিং, ফুটওয়ার ইঞ্জিনিয়ারিং এবং লেদার প্রোডাক্ট ইঞ্জিনিয়ারিং বিষয়গুলোর জন্য মনোনীত হয়নি, তাদের নতুন করে বিষয় মনোময়নের সুযোগ তৈরি হয়েছে।

বিশেষ মাইগ্রেশন সংক্রান্ত নির্দেশনায় বলা হয়েছে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান ইউনিট এবং কলা, আইন ও সামাজিক বিজ্ঞান ইউনিটের কিছু শূন্য আসন পূরণ করার উদ্দেশ্যে একটি বিশেষ মাইগ্রেশনের সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। যে সব শিক্ষার্থীর অটোমাইগ্রেশন চালু রয়েছে তারা বিশেষ মাইগ্রেশনে বিবেচিত হওয়ার জন্য অনলাইনে আবেদন করতে পারবেন।

আরও পড়ুন: ঢাবির বিশেষ মাইগ্রেশনের নির্দেশনা প্রকাশ, এক ইনস্টিটিউটে ভর্তির শর্ত শিথিল

৪ আগস্ট হতে আগামী ৯ আগস্ট পর্যন্ত অনলাইনে ২০ টাকা ফি জমা দিয়ে বিশেষ মাইগ্রেশনের আবেদন করতে পারবেন। যদি কোনও শিক্ষার্থী অনলাইনে ‘বিশেষ মাইগ্রেশন’-এর আবেদন না করে, সে তার বর্তমান বিষয়টিতেই পড়তে আগ্রহী বলে গণ্য করা হবে এবং বিশেষ মাইগ্রেশনে তাকে বিবেচনা করা হবে না।

মাইগ্রেশনের ফলে একজন শিক্ষার্থী নতুন কোনো বিষয় বরাদ্দ পেলে তার পূর্ববর্তী বিষয়ের বরাদ্দ ও ভর্তি স্বংংক্রিয়ভাবে বাতিল হয়ে যাবে এবং তার বাতিলকৃত আসনে অন্য কোন শিক্ষার্থীকে বরাদ্দ দেয়া হবে। ফলে নতুন বিষয়ে বরাদ্দপ্রাপ্ত শিক্ষার্থীকে অবশ্যই বরাদ্দকৃত নতুন বিষয়ে ভর্তি হতে হবে।

বিশেষ মাইগ্রেশনের মাধ্যমে শুন্য আসনগুলোয় বিষয় বরাদ্দের পর অবশিষ্ট শূন্য আসনে মেধাক্রম অনুযায়ী নতুন শিক্ষার্থীদের বিষয় বরাদ্দ দেয়া হবে। কোনো শিক্ষার্থী তার বিষয় পছন্দক্রমের প্রথম বিষয়টি বরাদ্দ পেয়ে থাকলে সে বিশেষ মাইগ্রেশন এর জন্য বিবেচ্য হবে না। বিভিন্ন কোটায় বিষয় বরাদ্দপ্রাপ্তরা বিশেষ মাইগ্রেশনের জন্য বিবেচ্য হবে না।

সংসদে বিরোধী দলের সদস্যরা স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে পরিকল্পি…
  • ১২ নভেম্বর ২০২৬
যশোরে দুই আদালতে ককটেল বিস্ফোরণ
  • ১২ নভেম্বর ২০২৬
৬ মাসের বেতন, ম্যাকবুক, ব্যবসা করতে চাইলে আরও ১০ হাজার ডলার…
  • ১২ নভেম্বর ২০২৬
কক্সবাজারে আবাসিক হোটেলে ফের আগুন
  • ১২ নভেম্বর ২০২৬
জাতীয়করণের সম্ভাব্যতা যাচাইয়ে আরও ৪ প্রতিষ্ঠান পরিদর্শনের ন…
  • ১২ নভেম্বর ২০২৬
প্রধানমন্ত্রীর নাম-ছবি দিয়ে খোলা ১৩৭টি ভুয়া ফেসবুক অ্যাকাউন…
  • ১২ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950