ঢাবির বিশেষ মাইগ্রেশনের নির্দেশনা প্রকাশ, এক ইনস্টিটিউটে ভর্তির শর্ত শিথিল

০৭ আগস্ট ২০২৫, ০৮:৪৫ AM , আপডেট: ১২ আগস্ট ২০২৫, ০৮:২৪ AM
ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা © সম্পাদিত

ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) ২০২৪-২৫ শিক্ষাবর্ষে প্রথমবর্ষ স্নাতক শ্রেণিতে ভর্তির পরও দুই ইউনিটের কিছু আসন শূন্য রয়েছে বিশেষ মাইগ্রেশন প্রক্রিয়া শুরু হয়েছে। ইতোমধ্যে এ সংক্রান্ত নির্দেশনাও প্রকাশ করা হয়েছে। এ ছাড়া একটি ইনস্টিটিউটে ভর্তির জন্য শর্ত শিথিল করেছে কর্তৃপক্ষ। 

বিশেষ মাইগ্রেশন সংক্রান্ত নির্দেশনায় বলা হয়েছে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান ইউনিট এবং কলা, আইন ও সামাজিক বিজ্ঞান ইউনিটের কিছু শূন্য আসন পূরণ করার উদ্দেশ্যে একটি বিশেষ মাইগ্রেশনের সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। যে সব শিক্ষার্থীর অটোমাইগ্রেশন চালু রয়েছে তারা বিশেষ মাইগ্রেশনে বিবেচিত হওয়ার জন্য অনলাইনে আবেদন করতে পারবেন। 

৪ আগস্ট হতে আগামী ৯ আগস্ট পর্যন্ত অনলাইনে ২০ টাকা ফি জমা দিয়ে বিশেষ মাইগ্রেশনের আবেদন করতে পারবেন। যদি কোনও শিক্ষার্থী অনলাইনে ‘বিশেষ মাইগ্রেশন’-এর আবেদন না করে, সে তার বর্তমান বিষয়টিতেই পড়তে আগ্রহী বলে গণ্য করা হবে এবং বিশেষ মাইগ্রেশনে তাকে বিবেচনা করা হবে না।

মাইগ্রেশনের ফলে একজন শিক্ষার্থী নতুন কোনো বিষয় বরাদ্দ পেলে তার পূর্ববর্তী বিষয়ের বরাদ্দ ও ভর্তি স্বংংক্রিয়ভাবে বাতিল হয়ে যাবে এবং তার বাতিলকৃত আসনে অন্য কোন শিক্ষার্থীকে বরাদ্দ দেয়া হবে। ফলে নতুন বিষয়ে বরাদ্দপ্রাপ্ত শিক্ষার্থীকে অবশ্যই বরাদ্দকৃত নতুন বিষয়ে ভর্তি হতে হবে।

আরও পড়ুন: কৃষি গুচ্ছের ৯ বিশ্ববিদ্যালয়ে ভর্তির সুযোগ পেলে আরও ১৩৬ শিক্ষার্থী

বিশেষ মাইগ্রেশনের মাধ্যমে শুন্য আসনগুলোয় বিষয় বরাদ্দের পর অবশিষ্ট শূন্য আসনে মেধাক্রম অনুযায়ী নতুন শিক্ষার্থীদের বিষয় বরাদ্দ দেয়া হবে। কোনো শিক্ষার্থী তার বিষয় পছন্দক্রমের প্রথম বিষয়টি বরাদ্দ পেয়ে থাকলে সে বিশেষ মাইগ্রেশন এর জন্য বিবেচ্য হবে না। বিভিন্ন কোটায় বিষয় বরাদ্দপ্রাপ্তরা বিশেষ মাইগ্রেশনের জন্য বিবেচ্য হবে না।

এখানে উল্লেখ্য যে, শুধু ইনস্টিটিউট অফ লেদার ইঞ্জিনিয়ারিং এর অন্তর্ভুক্ত বিষয়গুলোয় ৫০ শতাংশের অধিক আসন খালি রয়েছে। অবশিষ্ট আসন পূরণের লক্ষ্যে এই ইনস্টিটিউটের অ্যাকাডেমিক কমিটির সিদ্ধান্ত অনুযায়ী অন্তর্ভুক্ত তিনটি বিষয়ের ভর্তির ন্যূনতম যোগ্যতা শিথিল করে ভর্তি পরীক্ষায় রসায়ন ও গণিত এ ৭ নির্ধারণ করা হয়েছে। 

এ অবস্থায় নতুন করে যারা যারা ইনস্টিটিউট অফ লেদার ইঞ্জিনিয়ারিং এর অন্তর্ভুক্ত বিষয়গুলোতে ভর্তির জন্য বিবেচ্য হবেন, তাদের পছন্দক্রমের শেষ তিনটি বিষয় যথাক্রমে লেদার ইঞ্জিনিয়ারিং, ফুটওয়ার ইঞ্জিনিয়ারিং এবং লেদার প্রোডাক্ট ইঞ্জিনিয়ারিং দেয়া হয়েছে। অতএব, পূর্বে বিষয় পছন্দক্রমে না থাকার জন্য যারা লেদার ইঞ্জিনিয়ারিং, ফুটওয়ার ইঞ্জিনিয়ারিং এবং লেদার প্রোডাক্ট ইঞ্জিনিয়ারিং বিষয়গুলোর জন্য মনোনীত হয়নি, তাদের নতুন করে বিষয় মনোময়নের সুযোগ তৈরি হয়েছে।

মৃত্যুর ৮ মাস পর কফিনে দেশে ফিরলেন লিবিয়া প্রবাসী তরিকুল
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
ব্রাহ্মণবাড়িয়ায় তিতাসের বুকে ঐতিহাসিক নৌকা বাইচ অনুষ্ঠিত
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
উপজেলা ও জেলা পর্যায়ের হাসপাতালে মশারি সরবরাহ করা হবে: রিজ…
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
বাজারে যাওয়ার সুযোগে ৪১ দিনের শিশু চুরি, নোয়াখালী থেকে উদ্ধ…
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
বাংলাদেশ ইনোভেশন ফেয়ারে প্রদর্শিত হচ্ছে নজরুল বিশ্ববিদ্যালয়…
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
রাবিতে নবীনবরণে গোলাম আযমের ‘মনটাকে কাজে দিন’, ছাত্রদল-বাম …
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9