বিএসসি ইন হেলথ টেকনোলজি ভর্তি: অপেক্ষমান থেকে প্রথম ফল প্রকাশ

২২ জুলাই ২০২৫, ১২:৪৪ PM , আপডেট: ২৯ জুলাই ২০২৫, ০৮:৩৯ AM
স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তর

স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তর © সম্পাদিত

২০২৪-২৫ শিক্ষাবর্ষে বিএসসি ইন হেলথ টেকনোলজি ভর্তি পরীক্ষার অপেক্ষমান তালিকা থেকে প্রথম দফায় ফল প্রকাশ করা হয়েছে। সে অনুযায়ী আগামী ২৪ জুলাই থেকে ৩ আগস্ট পর্যন্ত ভর্তি প্রক্রিয়া চলবে। মঙ্গলবার (২২ জুলাই) স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের পরিচালক (চিকিৎসা শিক্ষা) অধ্যাপক ডা. মো. মহিউদ্দিন মাতুব্বর স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ২০২৪-২০২৫ শিক্ষাবর্ষে ১ম বর্ষ বিএসসি ইন হেলথ টেকনোলজি (ল্যাবরেটরি), বিএসসি ইন ফিজিওথেরাপী, বিএসসি ইন হেলথ টেকনোলজি (রেডিওলজি এন্ড ইমেজিং), বিএসসি ইন হেলথ টেকনোলজি (ফুড সেফটি) কোর্সে শিক্ষার্থী ভর্তির লক্ষ্যে গত ২৭ জুন অনুষ্ঠিত ভর্তি পরীক্ষার ফল এবং এসএসসি ও এইচএসসি বা সমমান ডিপ্লোমা এর নম্বর হতে প্রাপ্ত স্কোর যোগ করে মেধা ও পছন্দ অনুযায়ী অপেক্ষমান তালিকা থেকে ১ম দফায় শিক্ষার্থী নির্বাচন করা হয়েছে। 

অপেক্ষমান তালিকা থেকে ১ম দফায় নির্বাচিত শিক্ষার্থীদের ভর্তির সময়সীমা ২৪ জুলাই হতে ৩ আগস্ট পর্যন্ত অফিস চলাকালীন সময়ে ইনস্টিটিউট কর্তৃপক্ষ ভর্তি প্রক্রিয়া সম্পন্ন করবেন। অধ্যক্ষ বা পরিচালক কর্তৃক গঠিত স্থানীয় ভর্তি কমিটি ভর্তি বিজ্ঞপ্তি অনুযায়ী দাখিলকৃত সনদপত্র পরীক্ষা-নিরীক্ষা করবেন এবং গঠিত মেডিকেল বোর্ড তাদের শারীরিক পরীক্ষা করবেন। 

যদি কোনো প্রার্থীর দাখিলকৃত সনদপত্রের মধ্যে ভুলত্রুটি পরিলক্ষিত হয় অথবা তিনি যদি শারীরিক পরীক্ষায় অযোগ্য বলে বিবেচিত হন, সেক্ষেত্রে তার প্রাথমিক নির্বাচন বাতিল হবে। এছাড়া, ভর্তি পরবর্তী সময়ে কোনো শিক্ষার্থীর ভর্তি সংক্রান্ত যে কোনো তথ্য বা তথ্যাদি অসত্য বলে প্রমানিত হলে তাৎক্ষণিকভাবে তার ভর্তি বাতিল হবে। 

ভর্তি পরীক্ষার ফল স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরে ওয়েব সাইটে www.dgme.gov.bd ও স্বাস্থ্য অধিদপ্তরের ওয়েব সাইট www.dghs.gov.bd হতে জানা যাবে। এ ছাড়া ভর্তি সংক্রান্ত অন্যান্য তথ্যাদি অত্র অধিদপ্তরের ওয়েব সাইট ও সংশ্লিষ্ট প্রতিষ্ঠানসমূহের অধ্যক্ষ বা পরিচালকের কার্যালয় থেকে জানা যাবে।

ভর্তির সময় যেসব কাগজ পত্র প্রয়োজন হবে
১. পরীক্ষার্থীর ২০২৪-২০২৫ খ্রি. শিক্ষাবর্ষের বিএসসি ইন হেলথ টেকনোলজি ভর্তি পরীক্ষার প্রবেশপত্র।

২. এসএসসি বা সমমান ও এইচএসসি বা ডিপ্লোমা বা সমমান পরীক্ষায় পাশকৃত একাডেমিক মূল ট্রান্সক্রিপ্ট অথবা মূল নম্বর পত্র।

আরও পড়ুন: আজকের এইচএসসি, আলিম ও কারিগরি পরীক্ষা স্থগিত

৩. এসএসসি অথবা সমমান ও এইচএসসি অথবা ডিপ্লোমা বা সমমান পরীক্ষা পাসের মূল সনদপত্র অথবা মূল প্রশংসাপত্র।

৪. স্থানীয় সিটি কর্পোরেশনের মেয়র, পৌরসভার চেয়ারম্যান, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অথবা ওয়ার্ড কমিশনার প্রদত্ত মূল নাগরিক সনদপত্র বা জন্ম নিবন্ধন সনদপত্রের কপি।

৫. চার কপি সদ্য তোলা পাসপোর্ট সাইজের সত্যায়িত রঙ্গিন ছবি।

৬. সরকারি চাকরিজীবী প্রার্থীদের ক্ষেত্রে নিয়োগ পত্রের কপি, যোগদান পত্রের কপি এবং বর্তমান কর্মস্থলের প্রত্যয়ন পত্র।

৭. উপজাতীয় প্রার্থীর ক্ষেত্রে সার্কেল চীফ বা গোত্র প্রধান এবং জেলা প্রশাসকের প্রদত্ত মূল সনদপত্র।

মিরসরাইয়ে অগ্নি দগ্ধ হয়ে চীনা প্রকৌশলীসহ ৩ জনের মৃত্যু
  • ০৪ অক্টোবর ২০২৬
পাকা চুলের সঙ্গে ক্যানসারের যোগসুত্র, গবেষণা যা বলছে 
  • ০৪ অক্টোবর ২০২৬
সারাদেশের ইউএনওদের মীর শাহে আলমের সতর্কবার্তা
  • ০৪ অক্টোবর ২০২৬
সালাহউদ্দিন আহমেদের সমন্বয় ছাড়া ৩৬ দিনে জুলাই গণঅভ্যুত্থান …
  • ০৩ অক্টোবর ২০২৬
অস্থায়ী ক্যাম্পাসে ২০২৬-২৭ শিক্ষাবর্ষেই ভর্তি কার্যক্রম শুর…
  • ০৩ অক্টোবর ২০২৬
প্রতি জেলায় ‘স্পোর্টস ভিলেজ’ প্রতিষ্ঠা করা হবে: ক্রীড়া প্রত…
  • ০৩ অক্টোবর ২০২৬