হাবিপ্রবির অটোমাইগ্রেশন বন্ধ ৬ জুলাইয়ের মধ্যে

০৪ জুলাই ২০২৫, ০৯:২৩ AM , আপডেট: ১৬ জুলাই ২০২৫, ০৯:৪৭ AM
হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়

হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় © ফাইল ফটো

হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (হাবিপ্রবি) ২০২৪-২৫ শিক্ষাবর্ষে ৪র্থ মেধাতালিকা হতে ভর্তি হওয়ার পর অটোমাইগ্রেশন বন্ধ করতে হবে। এ জন্য ৬ জুলাই রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত সময় পাবেন ভর্তি হওয়া শিক্ষার্থীরা। বিশ্ববিদ্যালয়ের ভর্তিবিষয়ক ওয়েবসাইটে এ তথ্য জানানো হয়েছে।

এর আগে ৪র্থ ধাপে বিষয়প্রাপ্ত রিপোর্টিং করা প্রার্থীদের স্নাতক শ্রেণিতে চূড়ান্ত ভর্তি বুধবার (২ জুলাই) নেওয়া হয়েছে। শূন্য আসনের বিপরীতে ভর্তিচ্ছুদের ভর্তি নেওয়া হয়। বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্ব) অধ্যাপক ড. এম জাহাঙ্গীর কবির স্বাক্ষরিত এ সংক্রান্ত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

গত রবিবার (২৯ জুন) প্রকাশিত বিজ্ঞপ্তিতে বলা হয়, হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ৮টি অনুষদের ২৩টি ডিগ্রির জন্য ২০২৫ শিক্ষাবর্ষের ৩য় মেধাতালিকা হতে ভর্তির জন্য নির্বাচিত কিছুসংখ্যক প্রার্থী ভর্তি না হওয়ায় ও ভর্তি বাতিলের ফলে শূন্য আসন সমূহে ২৩ জুন রিপোর্টিংকারীদের মধ্য থেকে যারা ৩য় মেধাতালিকায় ভর্তির জন্য বিবেচিত হননি, তাদের মেধাক্রম অনুসারে ভর্তির জন্য নির্বাচিত করা হয়েছে।

আরও পড়ুন: ৪৪তম বিসিএস: বরিশাল বিশ্ববিদ্যালয় থেকে সুপারিশপ্রাপ্ত হয়েছেন ১৮

এদিকে হাবিপ্রবির ২০২৪-২৫ শিক্ষাবর্ষে বিভিন্ন অনুষদে লেভেল-১ সেমিস্টার-১ এ ভর্তিকৃত শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন স্থগিত করা হয়েছে। বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্ব) অধ্যাপক ড. এম. জাহাঙ্গীর কবির স্বাক্ষরিত পৃথম বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। এর আগে আগামী ৫ জুলাই ওরিয়েন্টেশন আয়োজন করার কথা জানানো হয়েছিল।

ডাকসু ইস্যুতে ১৬ সদস্যের তিনটি তদন্ত কমিটি করল ঢাবি প্রশাসন
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
ডাকসু ও হল সংসদের সমাপনী সম্মেলন শুরু
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
অফিসার নিয়োগ দেবে এসবিএসি ব্যাংক, আবেদন ১৩ অক্টোবর পর্যন্ত
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
শামসুল হক: যে নেতার হাত ধরে জন্ম নিয়েছিল আওয়ামী লীগের রাজনৈ…
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
ডাকসুতে মুজিবের গৌরবোজ্জ্বল সময়ের ছবি পুনঃস্থাপনের দাবিতে ত…
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে আগুন
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9