ঢাবির ব্যবসায় শিক্ষা ইউনিটের কোটা যাচাইয়ে সাক্ষাৎকারের তারিখ ঘোষণা

১০ জুন ২০২৫, ০৯:৫২ AM , আপডেট: ১৫ জুন ২০২৫, ০৮:৩৭ AM
ঢাবির ব্যবসায় শিক্ষা অনুষদ

ঢাবির ব্যবসায় শিক্ষা অনুষদ © ফাইল ছবি

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ব্যবসায় শিক্ষা ইউনিটের ২০২৪-২৫ শিক্ষাবর্ষের ভর্তির কোটা যাচাই-বাছাই নিমিত্তে সাক্ষাৎকারের তারিখ ঘোষণা করা হয়েছে। আগামী ১৭ জুন (মঙ্গলবার) এ সাক্ষাৎকার নেওয়া হবে। বিজনেস স্টাডিজ অনুষদের ডিন এবং আন্ডারগ্র্যাজুয়েট প্রোগ্রাম (ব্যবসায় শিক্ষা ইউনিট) প্রধান সমন্বয়কারী অধ্যাপক ড. মাহমুদ ওসমান ইমাম স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বিজনেস স্টাডিজ অনুষদের ২০২৪-২৫ শিক্ষাবর্ষে আন্ডারগ্র্যাজুয়েট প্রোগ্রামে ব্যবসায় শিক্ষা ইউনিটের সকল শাখায় অন্তর্ভুক্ত বিভাগসমূহের ভর্তিচ্ছু সব কোটায় আবেদনকৃত শিক্ষার্থীদের তথ্য যাচাই-বাছাই নিমিত্তে নিম্নলিখিত সময়সূচি অনুযায়ী বিজনেস স্টাডিজ অনুষদ ভবনের ডিন অফিসে সাক্ষাৎকারের জন্য উপস্থিত থাকতে বলা হচ্ছে।

আগামী ১৭ জুন এ সাক্ষাৎকার নেওয়া হবে। সাক্ষাৎকারে অনুপস্থিত থাকলে পরবর্তীতে তা বিবেচনা করা হবে না। সাক্ষাৎকারের সময় যা আনতে হবে-
১. ভর্তি পরীক্ষার মূল প্রবেশপত্র।

২. অনলাইনের মাধ্যমে ডাউনলোডকৃত আবেদনকারীর তথ্য ও Subject Choice Form-এর শিক্ষার্থীর (মোবাইল নম্বরসহ) স্বাক্ষরিত এক কপি।

৩. এস.এস.সি ও এইচ.এস.সি. পরীক্ষার গ্রেডশিটের ফটোকপি।

৪. মুক্তিযোদ্ধার সন্তানের ক্ষেত্রে মুক্তিযোদ্ধার সকল মূল সনদপত্র সঙ্গে আনতে হবে।

আরও পড়ুন: ঢাবির বিজ্ঞান ইউনিটের দুই বিভাগে আসন শূন্য, ডাকা হলো ভর্তিচ্ছুদের

৫. ওয়ার্ড কোটার ক্ষেত্রে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সংশ্লিষ্ট বিভাগ/ ইনস্টিটিউট/ অফিসের চেয়ারম্যান/পরিচালক/অফিস প্রধানের প্রত্যয়নপত্র।

৬. উপজাতি/ ক্ষুদ্র-নৃগোষ্ঠি কোটার ক্ষেত্রে আদিবাসী প্রধান/জেলা প্রশাসকের সনদপত্র।

৭. প্রতিবন্ধি (দৃষ্টি/বাক/শ্রবণ/শারীরিক/নিউরো ডেভেলপন্টোল ডিজঅর্ডারস) কোটায় প্রার্থীদের যথাযথতার সনদপত্র (বিশেষজ্ঞ ডাক্তারের সনদপত্র) ও সমাজ সেবা কর্তৃক ইস্যুকৃত মূল আইডি কার্ড।

৮. দলিত হরিজন সম্প্রদায়ের সংগঠন-প্রধান ও জেলা প্রশাসকের সনদপত্র।

পাঠ্যক্রমে যুক্ত হচ্ছে যে সাত খেলা
  • ২৫ মার্চ ২০২৬
আইসিইউতে টানা ২৮ দিন, চলেই গেলেন সুমাইয়া
  • ২৫ মার্চ ২০২৬
ছুটির দিনেও স্কুল-কলেজের খেলার মাঠ উন্মুক্ত রাখার নির্দেশ
  • ২৫ মার্চ ২০২৬
যুক্তরাষ্ট্র ও ইরানের কাছে যুদ্ধ শেষ করার বিকল্প কমে আসছে?
  • ২৫ মার্চ ২০২৬
যুক্তরাষ্ট্রের বিশেষ দূতের সঙ্গে জুবাইদা রহমানের বৈঠক
  • ২৫ মার্চ ২০২৬
শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য জরুরি নির্দেশনা দিয়েছে মন্ত্রণালয়
  • ২৫ মার্চ ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence