ঢাবির ব্যবসায় শিক্ষা ইউনিটে প্রথম বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ কলেজের নুসাইবাহ

২৬ মে ২০২৫, ১২:৫৯ AM , আপডেট: ২৬ মে ২০২৫, ১১:৪৯ AM
নুসাইবাহ

নুসাইবাহ © সংগৃহীত

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ২০২৪-২৫ শিক্ষাবর্ষের ব্যবসায় শিক্ষা ইউনিটের (আন্ডারগ্র্যাজুয়েট প্রোগ্রাম) পুনঃভর্তি পরীক্ষার ফল আজ রবিবার (২৫ মে) প্রকাশ হয়েছে। এতে প্রথম স্থান অধিকার করেছেন বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ পাবলিক কলেজের শিক্ষার্থী নুসাইবাহ। 

এক সাক্ষাতকারে নুসাইবাহ বলেন, আমার সাফল্যের জন্য সর্বপ্রথম আল্লাহ তাআলার প্রতি এবং তারপর মা-বাবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করতে চাই। 

উল্লেখ্য, গত ৮ ফেব্রুয়ারি অনুষ্ঠিত ভর্তি পরীক্ষায় এমসিকিউ অংশে ১২টি প্রশ্নে সেট গরমিল ধরা পড়ে। এর সমাধান দিতে না পারায় ২০ এপ্রিল পরীক্ষার ফল প্রকাশের উদ্যোগের বিরুদ্ধে কিছু ভর্তিচ্ছু আদালতে রিট করেন। 

এরপর হাইকোর্ট পরীক্ষার ফল প্রকাশে দুই মাসের জন্য স্থগিতাদেশ দেন। পরে বিশ্ববিদ্যালয়ের সাধারণ ভর্তি কমিটি ২৩ মার্চ এক বিশেষ সভায় এমসিকিউ অংশের পুনরায় পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত নেয় এবং আদালতের অনুমতি চেয়ে আবেদন করে।

প্রশ্নপত্রে ত্রুটির কারণে আদালতের নির্দেশে এই পুনরায় পরীক্ষার সিদ্ধান্ত নেওয়া হয়। গত ১৬ এপ্রিল বিশ্ববিদ্যালয়ের অনলাইন ভর্তি কমিটির বিশেষ সভায় বিষয়টি চূড়ান্ত করা হয়।

বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে জানানো হয়েছে, ২০২৪-২৫ শিক্ষাবর্ষের এই পুনরায় ভর্তি পরীক্ষা শুধু এমসিকিউ অংশে নেওয়া হচ্ছে এবং কেবল উচ্চ মাধ্যমিকে ব্যবসায় শিক্ষা শাখার শিক্ষার্থীরা এতে অংশ নিতে পারবেন—এ নির্দেশ আদালতের। এর পরেই গত ১৭ মে বিকেল ৩টায় অনুষ্ঠিত হয় পরীক্ষা। এতে কেবল উচ্চ মাধ্যমিকে ব্যবসায় শিক্ষা শাখার শিক্ষার্থীরাই অংশ নেন।

চুয়েটে অসহযোগের ডাক শিক্ষক-কর্মকর্তা-কর্মচারীদের
  • ১২ অক্টোবর ২০২৬
এইচএসসির ফল প্রকাশ হতে পারে চলতি মাসেই
  • ১২ অক্টোবর ২০২৬
এইচএসসিতে ফেল করা শিক্ষার্থীদের পরীক্ষা ২ মাসের মধ্যে, এসএস…
  • ১২ অক্টোবর ২০২৬
এনটিআরসিএর প্রভাষক নিয়োগ: বাংলার সিলেবাস যেমন হবে
  • ১২ অক্টোবর ২০২৬
সম্পত্তি নিয়ে বিরোধ, বাবার লাশ দাফনে মেয়ের বাঁধা
  • ১২ অক্টোবর ২০২৬
১০ ইন্টার্ন নিয়োগ দেবে ইজি ফ্যাশন, আবেদন ২২ অক্টোবর পর্যন্ত
  • ১২ অক্টোবর ২০২৬