শেষ হলো চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষা

০১ মার্চ ২০২৫, ০১:৪৫ PM , আপডেট: ০৭ জুলাই ২০২৫, ০৪:১৮ PM
চবির ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষা দিতে আসা শিক্ষার্থী ও অভিভাবকরা

চবির ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষা দিতে আসা শিক্ষার্থী ও অভিভাবকরা © টিডিসি

কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ছাড়াই শেষ হয়েছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) ২০২৪-২৫ শিক্ষাবর্ষের (স্নাতক) প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা। আজ শনিবার (১ মার্চ) বেলা ১২টা থেকে শুরু হওয়া পরীক্ষা চলে দুপুর ১টা পর্যন্ত।

এই ইউনিটে ১ হাজার ২১৫টি আসনের বিপরীতে আবেদন করে ১ লাখ ৯ হাজার ৮১ জন শিক্ষার্থী। প্রতি আসনে  ৮৯ জন ভর্তিচ্ছু লড়েছেন এবারের ‘এ’ ইউনিটের পরীক্ষা। এবারও চট্টগ্রাম, ঢাকা ও রাজশাহী বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে একযোগে চবির ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। এর মধ্যে সবচেয়ে বেশি পরীক্ষার্থী ছিল ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রে। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রে পরীক্ষার্থী ২৩ হাজার ৯৭ জন, ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস কেন্দ্রে ৬৬ হাজার ১৮০ জন ও রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রে ১৯ হাজার ৮০৪ জন পরীক্ষার্থী।

আরও পড়ুন: কারিগরি শিক্ষা অধিদপ্তরে সংশোধিত বড় নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ, পদ ৭৫১

চবির মোট ৪ জাজার ৯২৬টি আসনের বিপরীতে এবার আবেদন করেছেন ২ লাখ ৭১ হাজার ২৩৯ জন শিক্ষার্থী। প্রতি আসনে লড়েবেন ৫৫ জন ভর্তিচ্ছু। গত বছর আবেদন করেছিলেন ২ লাখ ৫৪ হাজার ৬৬৯ জন ভর্তিচ্ছু শিক্ষার্থী। 

কোন ইউনিটের পরীক্ষা কবে
আগামী ৮ মার্চ ‘বি’ ইউনিট, ১৫ মার্চ ‘সি’ ইউনিট এবং ২২ মার্চ অনুষ্ঠিত হবে ‘ডি’ ইউনিটের পরীক্ষা। এ ছাড়া বি-১ উপ-ইউনিটের ১০ মার্চ, বি-২ ১১ মার্চ ও ডি-১ ২৪ মার্চ অনুষ্ঠিত হবে।  উপ-ইউনিটগুলোর ভর্তি পরীক্ষা চবি ক্যাম্পাসে অনুষ্ঠিত হবে।

ঝালকাঠিতে গাঁজাসহ দুই যুবক আটক
  • ০৩ সেপ্টেম্বর ২০২৬
চাকসু ও সিনেট নির্বাচনের রোডম্যাপ প্রকাশের দাবি চবি ছাত্রশি…
  • ০৩ সেপ্টেম্বর ২০২৬
গাইবান্ধায় পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ১২
  • ০৩ সেপ্টেম্বর ২০২৬
তানজিন তিশার শাড়িকাণ্ডে নতুন মোড়, নারাজি আবেদন করলেন বাদী
  • ০৩ সেপ্টেম্বর ২০২৬
সাদা দলের কমিটি ঘোষণার পরদিনই কমিটির ৮ শিক্ষক পেলেন গুরুত্ব…
  • ০৩ সেপ্টেম্বর ২০২৬
পে-স্কেলের খসড়া প্রেসে
  • ০৩ সেপ্টেম্বর ২০২৬
X
EIIN : 134209
২০২৬-২০২৭ শিক্ষাবর্ষে
একাদশ শ্রেণিতে
ভর্তি চলছে
অনলাইন আবেদন ০২ - ১০ সেপ্টেম্বর ২০২৬
আবেদন করুন

বিভাগ ও আসন সংখ্যা

বিজ্ঞান বিভাগজিপিএ ৪.০০
৫০০
ব্যবসায় শিক্ষাজিপিএ ৩.০০
৫০
মানবিক বিভাগজিপিএ ৩.০০
১০০

কেন হামদর্দ পাবলিক কলেজ?

  • প্রতি বছর শতভাগ পাস, ৭০% জিপিএ-৫
  • SCQ (Special Class & Quiz)
  • শীতাতপ নিয়ন্ত্রিত ক্লাসরুম ও আধুনিক ল্যাব
  • ছাত্র-ছাত্রীদের জন্য পৃথক হোস্টেল সুবিধা
  • ক্লাস শুরু: ২৩ সেপ্টেম্বর ২০২৬
০১৮২৪-৫৫৭৮১২, ০১৬১১-৪৬৬৩৭৬