আর্মড ফোর্সেস মেডিকেল কলেজের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ

২৬ জানুয়ারি ২০২৫, ০৮:৫৯ PM , আপডেট: ১৩ জুলাই ২০২৫, ১১:৫৬ AM
আর্মড ফোর্সেস মেডিকেল কলেজ

আর্মড ফোর্সেস মেডিকেল কলেজ © ফাইল ছবি

সেনাবাহিনী পরিচালিত বেসরকারি আর্মড ফোর্সেস মেডিকেল কলেজের ২০২৪-২০২৫ শিক্ষাবর্ষে প্রথম বর্ষ এমবিবিএস কোর্সে ভর্তি পরীক্ষার ফল প্রকাশিত হয়েছে।

রোববার (২৬ জানুয়ারি) এসএসসি ও এইচএসসির জিপিএ এবং ভর্তির জন্য লিখিত পরীক্ষার ফলাফলের ভিত্তিতে মেধা তালিকা প্রকাশ করা হয়। 

এর মধ্যে এএফএমসি ক্যাডেটের (বাধ্যতামূলক সেনাবাহিনীতে যোগদান করবেন) ‘ক’, ‘খ’, ‘গ’ ও ‘ঘ’- চারটি গ্রুপে ১১৩ জনকে প্রাথমিক স্বাস্থ্য পরীক্ষার জন্য নির্বাচন করা হয়েছে। তাদের আগামী ২ ফেব্রুয়ারি সকাল ৯টার দিকে এএফএমসি, ঢাকা সেনানিবাসে প্রাথমিক স্বাস্থ্য পরীক্ষার জন্য উপস্থিত থাকতে বলা হয়েছে।

প্রাথমিক স্বাস্থ্য পরীক্ষা (এএমসি ক্যাডেট) এবং চূড়ান্ত স্বাস্থ্য পরীক্ষার (এএফএমসি ক্যাডেট) জন্য প্রত্যেককে ভর্তি পরীক্ষার প্রবেশপত্র, এসএসসি ও এইচএসসির মূল সনদ, নম্বরপত্র, নাগরিকত্বের সনদ ও দুই কপি পাসপোর্ট সাইজের রঙিন ছবিসহ উপস্থিত হতে বলা হয়েছে।

শাপলা চত্বরে হত্যাকাণ্ড মামলার আসামি হাসিনাসহ ৪১ ‘হেভিওয়েট’
  • ২৭ জুলাই ২০২৬
এইচএসসির জীববিজ্ঞান প্রথম পত্রের প্রশ্ন দেখুন এখানে
  • ২৭ জুলাই ২০২৬
ইবির ৯ বিভাগে আসন ফাঁকা, ভর্তিযোগ্য শিক্ষার্থীদের তালিকা প…
  • ২৭ জুলাই ২০২৬
ববির নতুন ভারপ্রাপ্ত রেজিস্ট্রার ড. আবদুল আলিম বছির
  • ২৭ জুলাই ২০২৬
জুলাই শহীদ চানকে হারিয়ে আর্থিক অনটনে পরিবার
  • ২৭ জুলাই ২০২৬
চলন্ত বাসে নারী যাত্রীকে ধর্ষণচেষ্টা, ব্যারিকেড দিয়ে বাস থা…
  • ২৭ জুলাই ২০২৬