পবিপ্রবিতে গুচ্ছের ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষায় উপস্থিতি ৯৬ ভাগ

হল পরিদর্শন করছেন পবিপ্রবি উপাচার্য

হল পরিদর্শন করছেন পবিপ্রবি উপাচার্য © টিডিসি ফটো

গুচ্ছভুক্ত ২২টি পাবলিক বিশ্ববিদ্যালয়ের ২০২১-২০২২ শিক্ষাবর্ষের স্নাতক ১ম বর্ষের সমন্বিত ভর্তি পরীক্ষার ‘এ’ ইউনিটের (বিজ্ঞান) পরীক্ষা পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (পবিপ্রবি) অনুষ্ঠিত হয়েছে। এতে পরীক্ষার্থীদের উপস্থিতি হার শতকরা ৯৬ ভাগ।  

শনিবার ( ৩০ জুলাই) বেলা ১২টায় একযোগে অন্যান্য বিশ্ববিদ্যালয়ের সাথে পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের মূল ক্যাম্পাসে সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয়। এদিকে বেলা ১২টায় শুরু হওয়া পরীক্ষায় বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. স্বদেশ চন্দ্র সামন্ত বিভিন্ন পরীক্ষার হল সমূহ পরিদর্শন করেন। 

জনসংযোগ ও প্রকাশনা বিভাগের ডেপুটি রেজিস্ট্রার মো.এমরান হোসেন এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেন। 

আগামী ১৩ আগস্ট মানবিক অনুষদভুক্ত ‘খ’ ইউনিট এবং ২০ আগস্ট বিজনেস স্টাডিজ অনুষদভুক্ত ‘গ’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।

প্রসঙ্গত, ২০২১-২২ শিক্ষাবর্ষে গুচ্ছভুক্ত ২২ বিশ্ববিদ্যালয়ের তিনটি ইউনিটে পরীক্ষার জন্য মোট আবেদন  পড়েছে ২ লাখ ৯৪ হাজার ৫২৪টি। এরমধ্যে সবচেয়ে বেশি আবেদন পড়েছে বিজ্ঞান অনুষদভুক্ত ‘ক’ ইউনিটে। এই ইউনিটে এক লাখ ৬১ হাজার ৭২৬ জন ভর্তিচ্ছু শিক্ষার্থী ভর্তি আবেদন করেছিল। 

বিসিবিতে নেতৃত্ব পরিবর্তনে আসিফ মাহমুদের রহস্যময় পোস্ট
  • ০৭ এপ্রিল ২০২৬
স্কুল-কলেজের অনলাইন ক্লাস নিয়ে সভা কাল
  • ০৭ এপ্রিল ২০২৬
জ্বালানি সংকটে বিঘ্নিত নোবিপ্রবির পরিবহন সেবা, রুট শিডিউল ব…
  • ০৭ এপ্রিল ২০২৬
এইচএসসি পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ পাচ্ছে নির্বাচনী পরীক্ষায়…
  • ০৭ এপ্রিল ২০২৬
গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে শাহবাগে মশাল মিছিলের ডাক
  • ০৭ এপ্রিল ২০২৬
‘যোগ্যতার বদলে রাজনৈতিক প্রভাব’—বিসিবি কমিটি নিয়ে উদ্বেগ বৈ…
  • ০৭ এপ্রিল ২০২৬
close