জাবিতে ভর্তি পরীক্ষা দিতে যাওয়ার পথে দুর্ঘটনায় আহত বেলায়েত

৩০ জুলাই ২০২২, ০৭:২৬ PM
বেলায়েত শেখ

বেলায়েত শেখ © ফাইল ছবি

ভর্তি পরীক্ষায় অংশ নেওয়ার জন্য জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) যাওয়ার সময়ে সড়ক দুর্ঘটনায় বেলায়েত শেখ (৫৫) আহত হয়েছেন৷ বাসের ধাক্কায় মেরুদণ্ডের নিম্নের হাড়ে প্রচণ্ড ব্যথা পেয়েছেন তিনি।

জানা গেছে, ঢাকা বিশ্ববিদ্যালয় ও রাজশাহী বিশ্ববিদ্যালয়ের পর আগামীকাল রোববার (৩১ জুলাই) জাবির সমাজবিজ্ঞান অনুষদভুক্ত ‘সি’ ইউনিটে অংশ নেবেন তিনি। এজন্য শনিবার গাজীপুরের শ্রীপুর থেকে বাসে করে সাভারের উদ্দেশ্যে রওয়ানা দেন তিনি। সেসময়ে শ্রীপুর থেকে ভবানীপুরগামী একটি বাসের ধাক্কায় আঘাত পান তিনি। 

এ ব্যাপারে বেলায়েত জানান, ‘বাসটি গতিনিরোধকের ওপর না থামিয়ে আমাকে ধাক্কা দেয়। আহত অবস্থায় অনেক কষ্টে সাভারে পৌঁছে প্রাথমিক চিকিৎসা নিয়ে এখন সাভারে বন্ধুর বাসায় বিশ্রাম নিচ্ছি৷’ তবে দুর্ঘটনায় আহত হলেও মনোবল হারাননি বলেও ৫৫ বছর বয়সী এই ভর্তিচ্ছু। 

তিনি বলেন, ‘জীবনে অনেক বাধা পেরিয়ে ৫৫ বছর বয়সে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা দিচ্ছি৷ জীবন পরীক্ষায় উত্তীর্ণ হলেও অ্যাকাডেমিক পরীক্ষায় বারবার বাধার মুখে পড়তে হচ্ছে। আমি যখন ১৯৮৩ সালে এসএসসি পরীক্ষা দিতে প্রস্তুতি নিই, তখনও বাধার মুখে পড়ি৷ ১৯৮৮ সালে এইচএসসি পরীক্ষার সময়েও বাধা আসে৷ ১৯৯১ সালেও বন্যা হওয়ায় একই অবস্থার সম্মুখীন হতে হয়৷ এটা আমার দুর্ভাগ্য৷’ 

তিনি আরও জানান, ‘ঢাবির ভর্তি পরীক্ষার সময়ে আমার শ্বশুর মারা যান৷ এরপর ১৭ দিন অসুস্থ থাকার পর রাজশাহীতে পরীক্ষা দিয়েছি৷ কালকে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা দেবো, আজকে গাড়িতে ধাক্কা লেগে মেরুদণ্ডের নিচে প্রচণ্ড ব্যথা পেয়েছি৷ আমার পরীক্ষার সময়ে একটা না, একটা ঘটনা ঘটে থাকে। এটা আমার দুর্ভাগ্য৷ কিন্তু মৃত্যুর আগ পর্যন্ত আমি পরীক্ষা দেবো।’

 

বনানীতে পথচারীকে বাঁচাতে গিয়ে রোড ডিভাইডারে উঠে গেল বাস, নি…
  • ২৩ এপ্রিল ২০২৬
ময়মনসিংহে ৪ হাজার ইয়াবাসহ নারী আটক
  • ২৩ এপ্রিল ২০২৬
পদ্মফুলে সেজেছে ধাড়াইল বিল, দর্শনার্থীদের ভিড়
  • ২৩ এপ্রিল ২০২৬
গাকৃবিতে জলবায়ু সহনশীল পরিবেশে মৌমাছি পালনে কর্মশালা
  • ২৩ এপ্রিল ২০২৬
মোচ উঠলেই ঢলঢলা হয়ে ছেলেকে মোবাইল দিয়ে দেন, তারা খারাপ হয়ে …
  • ২৩ এপ্রিল ২০২৬
অভিজ্ঞতা ছাড়াই মিনিস্টার নিয়োগ দেবে নারী শোরুম ম্যানেজার, ক…
  • ২৩ এপ্রিল ২০২৬