রাবির ভর্তি পরীক্ষায় কত নম্বরের উত্তর করলেন বেলায়েত?

২৬ জুলাই ২০২২, ০২:৫৩ PM
বেলায়েত শেখ

বেলায়েত শেখ © ফাইল ছবি

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ২০২০-২১ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষায় অংশ নিয়েছেন ৫৫ বঠর বয়সী বেলায়েত শেখ। মঙ্গলবার (২৬ জুলাই) ‘এ’ ইউনিটের পরীক্ষায় অংশ নেন তিনি।

বেলায়েত শেখ জানান, আমি গত ১৭ দিন ধরে অসুস্থ। আল্লাহর রহমতে পরীক্ষা ভালো হয়েছে। আশা করছি রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ভর্তির সুযোগ পাবো।

রাবির ভর্তি পরীক্ষায় অংশ নিতে গতকাল সোমবার গাজীপুর থেকে রাজশাহীর উদ্দেশ্যে রওনা দেন বেলায়েত শেখ। পরীক্ষা শেষে আজই গাজীপুর ফিরবেন তিনি।

পরীক্ষায় কত নম্বরের উত্তর করেছেন এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, আমি ৪৭ টার মতো দাগিয়েছি। এর মধ্যে ২/৩টি প্রশ্নের উত্তর ভুল হতে পারে। এছাড়া বাকিগুলোর উত্তর ঠিক আছে।

আরও পড়ুন: ভর্তিচ্ছুদের বাস আটকিয়ে চাঁদা আদায় করল রাবি ছাত্রলীগ

কোন বিষয়ে পড়ালেখা করতে চান এমন প্রশ্নের জবাবে তিনি আরও বলেন, আমি একটি পত্রিকার গাজীপুর প্রতিনিধি হিসেবে কাজ করি। সেজন্য সাংবাদিকতা বিষয় নিয়েই পড়তে চাই। 

জানা গেছে, বেলায়েত শেখ ২০১৯ সালে রাজধানীর বাসাবোর দারুল ইসলাম আলিম মাদরাসা থেকে দাখিল (ভোকেশনাল) পরীক্ষায় অংশ নিয়ে কৃতিত্বের সঙ্গে উত্তীর্ণ হন। এরপর চলতি বছর তিনি এইচএসসি (ভোকেশনাল) পাস করেন।

বেলায়েত জানান, ১৯৬৮ সালে তার জন্ম। অভাবের কারণে ১৯৮৩ সালে এসএসসি পরীক্ষা দিতে পারেননি। পরে পড়াশোনা বন্ধ হয়ে যায়।

তিনি আরও বলেন, আমার ছেলেরা ফেসবুক দেখে পরীক্ষা দেয়। আমি বই পড়ে তাদের পাশে বসেই পরীক্ষা দিয়েছি। তাদের চেয়ে আমার পরীক্ষার রেজাল্ট ভাল হয়েছে। তবে আমার মেয়ে খুব মেধাবী ছিলো। কিন্তু তিন ছেলে মেয়ের কেউই পড়াশোনা শেষ করতে পারেনি।

৩টার মধ্যে বজ্রপাত হতে পারে যে ৭ জেলায়
  • ১৫ জুন ২০২৬
জনসংখ্যা অভিশাপ হতে পারে না, মানবসম্পদে রূপান্তর করতে হবে: …
  • ১৫ জুন ২০২৬
নারী বন্ধুর মাধ্যমে ফাঁদে ফেলে বাবাকে খুন করেন ছেলে, লাশ ফে…
  • ১৫ জুন ২০২৬
যুক্তরাষ্ট্রে ইরানের প্রশিক্ষণ কেন্দ্র-হোটেলের সামনে বিক্ষোভ
  • ১৫ জুন ২০২৬
প্রতিমন্ত্রী শাহে আলমের বংশীয় উপাধিতে হলো ইউনিয়নের নাম, গেজ…
  • ১৫ জুন ২০২৬
নতুন মামলায় গ্রেফতার তৌহিদ আফ্রিদি 
  • ১৫ জুন ২০২৬
×