জবির ‘এ’ ইউনিটে প্রতি আসনে লড়বে ৬৩ ভর্তিচ্ছু

০৭ জুলাই ২০২২, ০৪:৪৩ PM
জবি

জবি © সংগৃহীত

গুচ্ছভুক্ত ২২ বিশ্ববিদ্যালয়ের ২০২১-২২ শিক্ষাবর্ষে তিন ইউনিটে সর্বমোট ২ লাখ ৯৪ হাজার ৫২৪ জন ভর্তিচ্ছু শিক্ষার্থী আবেদন করেছেন। এর মধ্যে, বিজ্ঞান অনুষদভুক্ত ‘ক’ ইউনিটে সবচেয়ে বেশি আবেদন করেছেন ভর্তিচ্ছুরা।

জানা গেছে, গুচ্ছভুক্ত ‘ক’ ইউনিটে এক লাখ ৬১ হাজারের বেশি শিক্ষার্থী আবেদন করেছেন। এর মধ্যে, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) এই ইউনিটে প্রায় ৬৪ হাজার ৪৪২ জন ভর্তিচ্ছু আবেদন করেছেন। 

এদিকে ২০২০-২১ শিক্ষাবর্ষের ভর্তি বিজ্ঞপ্তি অনুযায়ী জবির ‘ক’ ইউনিটে এক হাজার ৩০টি আসন রয়েছে। সেই হিসেবে জবির প্রতি আসনের বিপরীতে লড়বেন প্রায় ৬৩ জন ভর্তিচ্ছু শিক্ষার্থী।

এদিকে, ২০২১-২২ শিক্ষাবর্ষে গুচ্ছভুক্ত ২২টি বিজ্ঞান ও প্রযুক্তি এবং সরকারি বিশ্ববিদ্যালয়ে গুচ্ছ ভর্তি পরীক্ষা আগামী ৩০ জুলাই থেকে শুরু হওয়ার কথা। বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীদের ভর্তি পরীক্ষা ৩০ জুলাই, মানবিক বিভাগের শিক্ষার্থীদের ১৩ আগস্ট এবং ব্যবসায়িক শিক্ষা বিভাগের শিক্ষার্থীদের ২০ আগস্ট অনুষ্ঠিত হবে। 

উল্লেখ্য, এই বছর গুচ্ছ ভর্তি পরীক্ষায় ২০১৭, ২০১৮ ও ২০১৯ সালের এসএসসি ও সমমান এবং ২০২০ ও ২০২১ সালের এইচএসসি ও সমমান, ডিপ্লোমা-ইন-কমার্স, বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে এইচএসসি (ভোকেশনাল), A লেভেল এবং অন্যান্য সমমান পরীক্ষায় (সমমান নির্ধারণ কমিটি কর্তৃক অনুমোদনক্রমে) উত্তীর্ণ শিক্ষার্থীরাই কেবল আবেদন করতে পেরেছেন।

গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়গুলো হলো- জগন্নাথ বিশ্ববিদ্যালয়; ইসলামী বিশ্ববিদ্যালয়; খুলনা বিশ্ববিদ্যালয়; কুমিল্লা বিশ্ববিদ্যালয়; জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়; বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, রংপুর; বরিশাল বিশ্ববিদ্যালয়; রবীন্দ্র বিশ্ববিদ্যালয়; বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ডিজিটাল বিশ্ববিদ্যালয়; শেখ হাসিনা বিশ্ববিদ্যালয়; শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়; হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়।

মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়; নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়; যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়; পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়; বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়; রাঙ্গামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়; বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এবং পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিশ্ববিদ্যালয়, কিশোরগঞ্জ এবং চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়।

খুলনা জেলা প্রশাসকের কার্যালয়ে চাকরি, পদ ৩৩, আবেদন এসএসসি প…
  • ১৭ জুন ২০২৬
কারিগরির এইচএসসি পরীক্ষা পরিচালনা নির্দেশিকা প্রকাশ, দেখুন …
  • ১৭ জুন ২০২৬
আদ-দ্বীনের মগবাজার হাসপাতালের রোগীরা সেবা নিতে পারবেন পোস্ত…
  • ১৭ জুন ২০২৬
বিদ্যালয়ে প্রেম নিবেদনকে কেন্দ্র করে থানায় ৩ কিশোর, বহিষ্কা…
  • ১৭ জুন ২০২৬
তিনমাস মেয়াদী কমিটি দিয়ে ৬ বছর পার, শিক্ষক-ব্যবসায়ীসহ ছাত্র…
  • ১৭ জুন ২০২৬
‘আমরাই সবচেয়ে জনপ্রিয় জুটি’
  • ১৭ জুন ২০২৬
×