অনুষ্ঠিত হলো ঢাবির ‘চ’ ইউনিটের অঙ্কন পরীক্ষা 

০২ জুলাই ২০২২, ০১:০১ PM
পরিদর্শনে ঢাবি উপাচার্য

পরিদর্শনে ঢাবি উপাচার্য © ফাইল ছবি

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ২০২১-২০২২ শিক্ষাবর্ষে চারুকলা অনুষদভুক্ত ‘চ’ ইউনিট-এর অধীনে ১ম বর্ষ বিএফএ (সম্মান) শ্রেণীতে ভর্তির অঙ্কন (ফিগার ড্রয়িং) পরীক্ষা শনিবার (২ জুলাই) বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হয়েছে।

বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো: আখতারুজ্জামান, প্রো-ভাইস চ্যান্সেলর (প্রশাসন) অধ্যাপক ড. মুহাম্মদ সামাদ, প্রো-ভাইস চ্যান্সেলর (শিক্ষা) অধ্যাপক ড. এ এস এম মাকসুদ কামাল, চারুকলা অনুষদের ডিন ও 'চ' ইউনিট ভর্তি পরীক্ষার সমন্বয়কারী অধ্যাপক নিসার হোসেনসহ সংশ্লিষ্টরা ঢাকা বিশ্ববিদ্যালয় চারুকলা অনুষদে পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করেন।

পরীক্ষা কেন্দ্র পরিদর্শন শেষে উপাচার্য অধ্যাপক ড. মো: আখতারুজ্জামান অঙ্কন (ফিগার ড্রয়িং) পরীক্ষা সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে আয়োজন ও অনুষ্ঠিত হওয়ায় সন্তোষ প্রকাশ করেছেন।

উল্লেখ্য, প্রথম পর্বে সাধারণ জ্ঞান পরীক্ষায় নির্বাচিত ১৫০২ জন ভর্তিচ্ছু আবেদনকারী অঙ্কন (ফিগার ড্রয়িং) পরীক্ষায় অংশগ্রহণ করে।

পাশের সব জেলায় সরকারি বিশ্ববিদ্যালয় আছে, নিজ জেলাতেও একটি…
  • ১৭ জুন ২০২৬
গুলশানে চেয়ারম্যানের কার্যালযের সামনে যুবদলের পদবঞ্চিতদের ম…
  • ১৭ জুন ২০২৬
চরফ্যাশনের চেয়ারম্যান বাজার আইডিয়াল কলেজের অধ্যক্ষকে শোকজ ন…
  • ১৭ জুন ২০২৬
দলের প্রবীণ নেত্রী খালেদা রব্বানীকে দেখতে গেলেন প্রধানমন্ত্…
  • ১৭ জুন ২০২৬
‘এবারের বাজেট চানাচুরের মতো, শুনতে ভালো খেলে পেট খারাপ’
  • ১৭ জুন ২০২৬
দালালের খপ্পরে পড়ে ভারতে যাওয়া ৬ নারী ফিরলেন দেশে
  • ১৭ জুন ২০২৬
×