ঢাবির ‘ক’ ইউনিটের পরীক্ষা শেষ, প্রশ্ন দেখুন এখানে

১০ জুন ২০২২, ০১:১০ PM
ঢাবির ‘ক’ ইউনিটের পরীক্ষা শেষ

ঢাবির ‘ক’ ইউনিটের পরীক্ষা শেষ © টিডিসি ফটো

২০২১-২০২২ শিক্ষাবর্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) বিজ্ঞান অনুষদভুক্ত ‘ক’ ইউনিটের প্রথম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণির ভর্তি পরীক্ষা শেষ হয়েছে। এদিন বেলা ১১টা থেকে শুরু হয়েছে দুপুর সাড়ে ১২টায় শেষ হয় এ পরীক্ষা। পরীক্ষা চলাকালীন কার্জন হল পরিদর্শন করেছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান।

এবার ‘ক’ ইউনিটে এক হাজার ৮৫১টি আসনের বিপরীতে মোট আবেদনকারীর সংখ্যা এক লাখ ১৫ হাজার ৭১০ জন। সে হিসাবে প্রতি আসনের বিপরীতে পরীক্ষায় অংশ নিচ্ছেন প্রায় ৬২ জন শিক্ষার্থী।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ‘ক’ ইউনিটের অধীনে রয়েছে ১০টি অনুষদ। এগুলো হলো—বিজ্ঞান, জীববিজ্ঞান, ফার্মেসি, আর্থ অ্যান্ড এনভায়রনমেন্টাল সায়েন্সেস, ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি অনুষদ, পরিসংখ্যান গবেষণা ও শিক্ষণ ইনস্টিটিউট, পুষ্টি ও খাদ্য বিজ্ঞান ইনস্টিটিউট, তথ্য প্রযুক্তি ইনস্টিটিউট, ইনস্টিটিউট অব লেদার ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি এবং শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউট ইত্যাদি।

‘ক’ ইউনিটের পরীক্ষায় এমসিকিউ এবং লিখিত বা বর্ণনামূলক প্রশ্ন ছিল। ভর্তি পরীক্ষার মোট নম্বর ১০০। এর মধ্যে এমসিকিউ-এর জন্য ৬০ নম্বর এবং লিখিত বা বর্ণনামূলকের জন্য ৪০ নম্বর ছিল।

এমসিকিউ-এর জন্য ৪৫ মিনিট এবং লিখিত বা বর্ণনামূলকের জন্য ৪৫ মিনিট। এমসিকিউ অংশে প্রতি বিষয়ে মোট নম্বর থাকবে ১৫ করে, আর লিখিত অংশে প্রতি বিষয়ে মোট নম্বর থাকবে ১০ করে। এক্ষেত্রে প্রতিটি প্রশ্নের মান ২ থেকে ৫-এর মধ্যেই সীমাবদ্ধ।

প্রশ্ন দেখুন-

আজ বিশ্ব নুডলস্ দিবস
  • ০৬ অক্টোবর ২০২৬
আন্তর্জাতিক মানব পাচার চক্রের সহযোগী গ্রেপ্তার
  • ০৬ অক্টোবর ২০২৬
স্কয়ার ফার্মাসিউটিক্যালস নিয়োগ দেবে কল সেন্টারে, আবেদন ১৩ …
  • ০৬ অক্টোবর ২০২৬
শান্তকে নিয়ে মিলল সুখবর
  • ০৬ অক্টোবর ২০২৬
প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন যবিপ্রবির ১৬ শিক্ষার্থী 
  • ০৬ অক্টোবর ২০২৬
বিদ্যমান জেলা স্টেডিয়ামগুলোয় পূর্ণাঙ্গ ক্রীড়া অবকাঠামো গড়ে …
  • ০৬ অক্টোবর ২০২৬