জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তির আবেদন শেষ হচ্ছে কাল

০৮ জুন ২০২২, ০৩:২০ PM
জাতীয় বিশ্ববিদ্যালয়

জাতীয় বিশ্ববিদ্যালয় © সংগৃহীত

জাতীয় বিশ্ববিদ্যালয়ের (রাবি) ২০২১-২২ শিক্ষাবর্ষের স্নাতক প্রথমবর্ষের ভর্তি পরীক্ষার আবেদন আগামীকাল বৃহস্পতিবার (৯ জুন) শেষ হচ্ছে। এদিন রাত ১২টায় এই আবেদন প্রক্রিয়া শেষ হবে। এর আগে, গত ২২ মে থেকে এই আবেদন প্রক্রিয়া শুরু হয়। 

বুধবার (৮ জুন) দুপুরে বিশ্ববিদ্যালয়ের স্নাতকপূর্ব শিক্ষা বিষয়ক স্কুল-এর ডিন (ভারপ্রাপ্ত) অধ্যাপক ড. মো. নাসির উদ্দিন এ তথ্যটি নিশ্চিত করেছেন।

তিনি জানান, জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তি আবেদনে এখন পর্যন্ত মোট ৫ লাখ ১৪ হাজার ২৬২ জন ভর্তিচ্ছু শিক্ষার্থী আবেদন করেছেন। এর মধ্যে, মানবিকে সবচেয়ে বেশি ও ব্যবসায় শিক্ষায় সবচেয়ে কম আবেদন পড়েছে। এখন পর্যন্ত এই ভর্তি আবেদনের সময় বাড়ানোর কোনো সিদ্ধান্ত হয়নি। 

আরও পড়ুন : কিভাবে গুচ্ছের ১টি বিশ্ববিদ্যালয়ে চান্স পাবে

তিনি আরও জানান, জাতীয় বিশ্ববিদ্যালয়ে এবার বিজ্ঞানে ১ লাখ ৭৪ হাজার ৫৯১টি, ব্যবসায় শিক্ষা শাখায় ১ লাখ ৬ হাজার ১৮৮টি ও মানবিকে ২ লাখ ৬০ হাজার ৪৮৫টি আবেদন পড়েছে। বুধবার দুপুর ২টা ৩০ মিনিট পর্যন্ত এ আবেদন পড়েছে।

এদিকে এই বছর শিক্ষার্থী ভর্তিতে জিপিএ’র শর্ত বাড়িয়েছে জাতীয় বিশ্ববিদ্যালয়। বিষয়টি নিয়ে শিক্ষার্থী-অভিভাবকরা ক্ষোভ প্রকাশ করেন। তবে জাতীয় বিশ্ববিদ্যালয়ের সংশ্লিষ্টরা জানিয়েছেন, এবার জিপিএ পরিবর্তন ভর্তি আবেদনে কোনো প্রভাব ফেলেনি। 

এবার জাতীয় বিশ্ববিদ্যালয়ে বিজ্ঞান ও বাণিজ্য বিভাগের শিক্ষার্থীদের এসএসসি ও এইচএসসি পরীক্ষায় আলাদা আলাদাভাবে জিপিএ ৩.৫০ পয়েন্ট করে থাকতে হবে। এছাড়া মানবিক শাখার শিক্ষার্থীদের এসএসসি পরীক্ষা জিপিএ ৩.৫০ পয়েন্ট ও এইচএসসি পরীক্ষা জিপিএ ৩.০০ পয়েন্ট থাকতে হবে। এদিকে যে সকল শিক্ষার্থীরা ২০১৮/২০১৯ সালে এসএসসি ও ২০২০/২০২১ সালে এইচএসসি পাস করেছেন তারা ভর্তি আবেদন করতে পারবেন।

১৮তম বিজেএসে সুপারিশপ্রাপ্ত ৫ শিক্ষার্থীকে সংবর্ধনা দিল গোব…
  • ০৬ অক্টোবর ২০২৬
‘ছাত্রদলে ছাত্র নেই’—সালমান মুক্তাদিরের মন্তব্যের জবাব দিলে…
  • ০৬ অক্টোবর ২০২৬
রাবিতে সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় দ্রুত স্বচ্ছ তদন্ত ও বি…
  • ০৬ অক্টোবর ২০২৬
চাঁদাবাজির অভিযোগে ছাত্রদল থেকে বহিষ্কার, ফেরেন যুগ্ম সম্পা…
  • ০৬ অক্টোবর ২০২৬
নিজাম-হাসিনা ফাউন্ডেশন হাসপাতালে ৬ পদে জনবল নিয়োগ
  • ০৬ অক্টোবর ২০২৬
কক্সবাজারে ইজিবাইকের চাকায় ওড়না পেঁচিয়ে প্রাণ গেল পর্যটক ছা…
  • ০৬ অক্টোবর ২০২৬