রাবি’র কোন ইউনিটে ভর্তি পরীক্ষা কবে

১১ এপ্রিল ২০২২, ০১:২১ PM
রাজশাহী বিশ্ববিদ্যালয়

রাজশাহী বিশ্ববিদ্যালয় © টিডিসি ফটো

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ২০২১-২২ শিক্ষাবর্ষে স্নাতক ১ম বর্ষের ভর্তি পরীক্ষা আগামী ২৫ জুলাই থেকে শুরু হবে। এবার ৩টি ইউনিটে প্রতিদিন চার শিফটে পরীক্ষা অনুষ্ঠিত হবে।

এবার ২৫ জুলাই ‘সি’ ইউনিট (বিজ্ঞান), ২৬ জুলাই ‘এ’ ইউনিট (মানবিক), ২৭ জুলাই ‘বি’ ইউনিট (বাণিজ্য) ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।

শিফট অনুযায়ী প্রতিদিন গ্রুপ-১ সকাল ৯ টা-১০ টা, গ্রুপ-২ দুপুর ১১ টা -১২টা, গ্রুপ-৩ দুপুর ১টা-২টা এবং গ্রুপ-৪ বিকাল সাড়ে ৩টা-সাড়ে ৪টা পর্যন্ত পরীক্ষা অনুষ্ঠিত হবে।

আজ সোমবার (১১এপ্রিল) দুপুরে বিশ্ববিদ্যালয়ের ভর্তি কমিটির সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়।

সভার সিদ্ধান্ত অনুসারে, ২০২১-২০২২ শিক্ষাবর্ষে ১ম বর্ষ স্নাতক ( সম্মান ) শ্রেণীতে সকল ইউনিটের ভর্তি পরীক্ষা MCQ পদ্ধতিতে অনুষ্ঠিত হবে। পরীক্ষার পূর্ণমান ১০০। পরীক্ষায় পাশ নম্বর ৪০। প্রতিটি ইউনিটের ভর্তি পরীক্ষা ৪ ( চার ) শিফটে অনুষ্ঠিত হবে ।

ট্যাগ: রাবি
অফিসার নিয়োগ দেবে ট্রাস্ট ব্যাংক, আবেদন ৭ জুলাই পর্যন্ত
  • ২২ জুন ২০২৬
এই ছাত্রদল, তোমরা একটু ডিসিপ্লিন মেইনটেইন করো: শিক্ষামন্ত্রী
  • ২২ জুন ২০২৬
গুচ্ছভুক্ত ২০ বিশ্ববিদ্যালয়ে প্রথম বর্ষের ক্লাস শুরু ১৫ জুল…
  • ২২ জুন ২০২৬
ম্যাচ শুরু ১১ টায়, দেখে নিন আর্জেন্টিনার সম্ভাব্য একাদশ 
  • ২২ জুন ২০২৬
অভিন্ন বিষয়ে সাধারণ ও মাদ্রাসা বোর্ডে একই প্রশ্নে পরীক্ষা হ…
  • ২২ জুন ২০২৬
অবশেষে চালু হচ্ছে পিরোজপুরের ২৫০ শয্যা হাসপাতাল
  • ২২ জুন ২০২৬