গুচ্ছ ভর্তি পরীক্ষা থাকছে

০৭ এপ্রিল ২০২২, ০২:১৪ PM
গুচ্ছ

গুচ্ছ © টিডিসি ফটো

২০২১ সালের মতো এবারও গুচ্ছ ভর্তি পরীক্ষা থাকছে। এবার গুচ্ছ ভর্তি পরীক্ষায় নতুন করে আরও তিনটি বিশ্ববিদ্যালয় যুক্ত হচ্ছেন। তবে গুচ্ছ থেকে কোন বিশ্ববিদ্যালয় বেরিয়ে যাচ্ছে কিনা তা নিয়ে এখনো কোন সিদ্ধান্ত হয়নি। 

বৃহস্পতিবার (৭ এপ্রিল) ইউজিসির সঙ্গে এক সভা শেষে এই তথ্য জানান যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. আনোয়ার হোসেন। 

তিনি জানান, আমাদের আগে যে ২০টি বিশ্ববিদ্যালয় গুচ্ছে ছিল তারা থাকছে। নতুন করে এবার আরও তিনটি বিশ্ববিদ্যালয় গুচ্ছে যুক্ত হচ্ছে। কোন বিশ্ববিদ্যালয় বেরিয়ে যাচ্ছে কিনা এ নিয়ে এখনো কোন সিদ্ধান্ত হয়নি।

নতুন করে যে বিশ্ববিদ্যালয়গুলো গুচ্ছে যুক্ত হচ্ছে- কিশোরগঞ্জের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিশ্ববিদ্যালয়, চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ও ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়। 

এর আগে, ২০২১-২২ শিক্ষাবর্ষের পাবলিক বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার বিভিন্ন নানান বিষয় নিয়ে উপাচার্যদের সঙ্গে কমিশনের নীতিনির্ধারকরা আলোচনা করতে সভায় বসেন। বৃহস্পতিবার (৭ এপ্রিল) দুপুরে বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের (ইউজিসি) কার্যালয়ে এ সভা হয়। বেলা দেড়টা চলে এই সভা। সভায় ইউজিসির প্রতিনিধিসহ বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয়ের উপাচার্যরা উপস্থিত ছিলেন।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, সম্প্রতি দেশের সব পাবলিক বিশ্ববিদ্যালয়ে ২০২১-২২ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষায় দ্বিতীয়বার সুযোগ রাখা এবং সংক্ষিপ্ত সিলেবাসের আলোকে ভর্তি পরীক্ষা আয়োজনের বিষয়ে মতামত জানতে চেয়ে চিঠি পাঠায় ইউজিসি।

সেই চিঠির প্রেক্ষিতে নিজেদের মতামত দিয়েছে বিশ্ববিদ্যালয়গুলো। চিঠিতে কয়েকটি বিশ্ববিদ্যালয়ের মতামত নিয়ে সমস্যা দেখা দেয়ায় বিশ্ববিদ্যালয়গুলোর সাথে সভায় বসছে ইউজিসি।

জামায়াতসহ ১১ দলের নারী এমপি প্রার্থীরা মনোনয়নপত্র জমা দেবেন…
  • ২০ এপ্রিল ২০২৬
রিজার্ভ ট্যাংক পরিষ্কার করতে নেমে শ্রমিকের মৃত্যু
  • ২০ এপ্রিল ২০২৬
পরবর্তী এসএসসি পরীক্ষা ‘ডিসেম্বরে’
  • ২০ এপ্রিল ২০২৬
দেশে এভিয়েশন পেশার ভবিষ্যৎ নিয়ে ইউএপি ও এভিয়ানোমিক্সের যৌথ …
  • ২০ এপ্রিল ২০২৬
ফেসবুকে তিনবার আলহামদুলিল্লাহ লিখলেন বিএনপি নেত্রী—একবার এম…
  • ২০ এপ্রিল ২০২৬
ক্ল্যারেন্ডন স্কলারশিপে উচ্চশিক্ষার সুযোগ অক্সফোর্ড ইউনিভার…
  • ২০ এপ্রিল ২০২৬