বুয়েটের ভর্তি পরীক্ষার তারিখ জানা যাবে বিকালে

০৬ এপ্রিল ২০২২, ১১:৪৫ AM
বুয়েট

বুয়েট © টিডিসি ফটো

বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) ২০২১-২২ শিক্ষাবর্ষের স্নাতক ভর্তি পরীক্ষার চূড়ান্ত তারিখ আজ বুধবার (৬ এপ্রিল) জানা যাবে। এদিন দুপুর দুইটায় বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কাউন্সিলের সভা রয়েছে। সেখানে ভর্তি পরীক্ষার তারিখ চূড়ান্ত করা হবে।

সূত্র জানায়, ৪ এপ্রিল (সোমবার) ভর্তি পরীক্ষার আয়োজক কমিটির একটি বৈঠক অনুষ্ঠিত হয়। সেখানে প্রাথমিকভাবে ভর্তি পরীক্ষার একটি সম্ভাব্য তারিখ নির্ধারণ করা হয়। আজকের বৈঠকে সেই তারিখটি চূড়ান্ত করা হবে। এর আগে গত রবিবার ভর্তি পরীক্ষা নিয়ে কোর কমিটির একটি সভা হয়েছে।

এ প্রসঙ্গে জানতে চাইলে বুয়েটের ২০২১-২২ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষা আয়োজক কমিটির সভাপতি অধ্যাপক ড. আবু বকর সিদ্দিক বলেন, ভর্তি পরীক্ষার জন্য আমরা প্রাথমিকভাবে একটা তারিখ ঠিক করেছি। এটি একাডেমিক কাউন্সিলের সভায় চূড়ান্ত করা হবে। এরপর আনুষ্ঠানিকভাবে সবাইকে জানিয়ে দেয়া হবে।

আরও পড়ুন- জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রথমবর্ষ ভর্তি আবেদন শুরু ১৮ মে

বুয়েট ভিসি অধ্যাপক সত্য প্রসাদ মজুমদার বলেন, ভর্তি পরীক্ষার তারিখসহ আরও কিছু বিষয় নিয়ে আলোচনা করতে আজ দুপুর দুইটায় একাডেমিক কাউন্সিলের একটি সভা হবে। সভায় সার্বিক দিক বিবেচনা করে ভর্তি পরীক্ষার যাবতীয় বিষয় নির্ধারণ করা হবে। তিনি আরও জানান, সভায় একাডেমিক কাউন্সিলের সদস্য ও ভর্তি পরীক্ষার কোর কমিটির সদস্যরা উপস্থিত থাকবেন।

ট্যাগ: বুয়েট
ট্রাম্পের হুমকি উপেক্ষা করে ইরানের পাশে দাঁড়িয়েছে ফ্রান্স
  • ০৮ এপ্রিল ২০২৬
উত্তেজনা প্রশমনে মধ্যপ্রাচ্যে বিশেষ দূত নিয়োগ দিল জাতিসংঘ
  • ০৮ এপ্রিল ২০২৬
যুক্তরাষ্ট্রের নাগরিকদের হজ্বে না যাওয়ার পরামর্শ দিল মার্কি…
  • ০৮ এপ্রিল ২০২৬
তামিমের নেতৃত্বাধীন কমিটিকে অবৈধ দাবি করে বিসিবিতে আইসিসির …
  • ০৮ এপ্রিল ২০২৬
বিএনপি নেতার ফিলিং স্টেশন থেকে ৫০ হাজার লিটার তেল গায়েব, ম্…
  • ০৭ এপ্রিল ২০২৬
ঢাবিতে নবীন শিক্ষার্থীদের শুভেচ্ছা জানিয়ে ছাত্রদলের মিছিল
  • ০৭ এপ্রিল ২০২৬
close