মেডিকেল ভর্তি পরীক্ষার ফলে এগিয়ে মেয়েরা

০৫ এপ্রিল ২০২২, ০১:৩৪ PM
এগিয়ে মেয়েরা

এগিয়ে মেয়েরা © সংগৃহীত

২০২১-২২ শিক্ষাবর্ষের এমবিবিএস ভর্তি পরীক্ষার ফল প্রকাশিত হয়েছে। জাতীয় মেধার ভিত্তিতে মোট ৭৯ হাজার ৩৩৭ জন উত্তীর্ণ হয়েছেন। যা মোট পরীক্ষার্থীর ৫৫ দশমিক ১৩ শতাংশ।

মঙ্গলবার (৫ এপ্রিল) এ ফল প্রকাশ করা হয়। এর আগে শুক্রবার (১ এপ্রিল) সারাদেশের ১৯টি কেন্দ্রের ৫৭টি ভেন্যুতে একযোগে সকাল ১০টা থেকে ১১টা ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়।

মোট পাশকৃত পরীক্ষার্থীর সংখ্যা ৭৯ হাজার ৩৩৭ জন। নির্বাচিতদের মধ্যে মহিলা: পুরুষ অনুপাত ৫৬.০৯:৪৩.৯১ (মহিলা ৪৪৫০৪ জন, পুরুষ ৩৪৮৩৩ জন) জন ভর্তিচ্ছু। এই ভর্তি পরীক্ষায় মেধা তালিকায় প্রথম হয়েছেন সুমাইয়া মোসলেম মীম। তিনি খুলনা মেডিকেল কলেজে পরীক্ষা দিয়েছেন।

মেডিকেল ভর্তি পরীক্ষার ফল ঘোষণার পর তা অধিদপ্তরের সংশ্লিষ্ট ওয়েবসাইটে (https://result.dghs.gov.bd/mbbs/) ফল প্রত্যাশী পরীক্ষার্থীরা নিজেদের ফলাফল দেখতে পারবেন। এছাড়া যেসব শিক্ষার্থী উত্তীর্ণ হয়েছেন, তাদের মুঠোফোনে ক্ষুদে বার্তার মাধ্যমে জানিয়ে দেওয়া হচ্ছে। এছাড়া প্রকাশিত ফল যেকোনো মুহূর্তে রেজাল্ট অধিদপ্তরের ওয়েবসাইটে দিয়ে দেওয়া হবে। ফল দেখতে এখানে ক্লিক করুন।

এবার ভর্তি পরীক্ষায় আবেদন করেছিলেন ১ লাখ ৪৩ হাজার ৯১৫ জন। এর মধ্যে ভর্তি পরীক্ষায় ১ লাখ ৩৯ হাজার ৭৪০ জন ভর্তিচ্ছু অংশ নিয়েছেন। অনুপস্থিত ছিলেন ৪১৭৫ জন শিক্ষার্থী। পরীক্ষায় অনুপস্থিতির হার ২ দশমিক ৯ শতাংশ। এবার ১০০ নম্বরের নৈর্ব্যক্তিক প্রশ্নপত্রে ভর্তি পরীক্ষা নেওয়া হয়।

স্বাস্থ্য অধিদফতর সূত্র জানায়, জাতীয় মেধাতালিকার ভিত্তিতে নির্বাচিত শিক্ষার্থীদের কাছে এসএমএসের মাধ্যমে ফল পৌঁছে যাচ্ছে। এছাড়া স্বাস্থ্য অধিদফতরের ওয়েবসাইট থেকেও ফল জানা যাবে। এমবিবিএস পরীক্ষায় পাস নম্বর ৪০।

ঈদযাত্রা নিয়ে প্রশ্ন তুললেন হাসনাত আবদুল্লাহ
  • ১৯ মার্চ ২০২৬
ভোলার ইলিশা ঘাটে চরম পরিবহন সংকট, ভাড়া গুণতে হচ্ছে ৫-৬ গুণ
  • ১৯ মার্চ ২০২৬
ভোলায় সিএনজি-পিকআপ সংঘর্ষে প্রাণ গেল চালকের, আহত ৫
  • ১৯ মার্চ ২০২৬
ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে বাড়তি ভাড়ায় ভোগান্তি যাত্রীদের
  • ১৯ মার্চ ২০২৬
ব্রাহ্মণবাড়িয়ায় ভাবির দায়ের কোপে দেবর নিহত
  • ১৯ মার্চ ২০২৬
ঈদের আনন্দ এবং আমাদের আর্থসামাজিক বাস্তবতা
  • ১৯ মার্চ ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence