মেডিকেল ভর্তি পরীক্ষার ফল প্রকাশের বিষয়ে সিদ্ধান্ত ১২টার পর

০৪ এপ্রিল ২০২২, ০৯:০০ AM
মেডিকেল ভর্তি পরীক্ষার ফল প্রকাশ করা হতে পারে আজ

মেডিকেল ভর্তি পরীক্ষার ফল প্রকাশ করা হতে পারে আজ © ফাইল ফটো

২০২১-২২ শিক্ষাবর্ষের এমবিবিএস ভর্তি পরীক্ষার ফলাফল আজ সোমবার (৪ এপ্রিল) প্রকাশিত হতে পারে। দুপুর ১২টার পর এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে বলে স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তর সূত্রে জানা গেছে। এর আগে অধিদপ্তরের একটি সভা হওয়ার কথা রয়েছে।

এ বিষয়ে স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের পরিচালক (চিকিৎসা শিক্ষা) অধ্যাপক ডা. এ কে এম আহসান হাবীব আজ সোমবার (৪ এপ্রিল) সকাল ৯টার দিকে দ্যা ডেইলি ক্যাম্পাসকে বলেন, ‘আজ ফল প্রকাশের ইচ্ছা আছে। এ বিষয়ে প্রস্তুতি প্রায় শেষ। দুপুর ১২টার পর এ বিষয়ে বিস্তারিত বলা যাবে।’

এর আগে গত শুক্রবার (১ এপ্রিল) সারাদেশে ১৯টি কেন্দ্রের মোট ৫৭টি ভেন্যুতে এ ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। জানা গেছে, এবার বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট) ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের বিশেষজ্ঞদের তত্ত্বাবধানে পরীক্ষার খাতা মূল্যায়ন ও পুনর্মূল্যায়ন করা হয়। ইতিমধ্যে ফল প্রকাশের প্রস্তুতি প্রায় চূড়ান্ত।

আরো পড়ুন: মেডিকেল ভর্তি পরীক্ষার ফল আজ

এ নিয়ে আজ সকালে বিশেষজ্ঞদের দুটি দল বসবেন। তারা ফল প্রকাশে মত দিলেই দুপুরের দিকে স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তর থেকে ফল প্রকাশ করা হবে। এর আগে অধিদপ্তরের এক কর্মকর্তা বলেন, এ বছর রেকর্ড সংখ্যক পরীক্ষার্থী অংশগ্রহণ করায় দফায় দফায় পরীক্ষার খাতা মূল্যায়ন ও পুনর্মূল্যায়ন করা হয়। পরীক্ষার্থীদের মধ্যে কেউ কেউ তথ্য গোপন করায় সেগুলো খুঁজে বের করতে দেরি হয়েছে।

‘বাংলার মাটিতে জুলাই বিক্রি হবে না’ বক্তব্যের পর রাশেদ প্রধ…
  • ১২ এপ্রিল ২০২৬
চাঁদা না দিলে ফ্যাক্টরি-মাদ্রাসা বন্ধের হুমকি, বহিষ্কার হলে…
  • ১২ এপ্রিল ২০২৬
তুরস্কের কাছে সবচেয়ে সুন্দরী নারী ও ১০০ কোটি ডলার দাবি করল …
  • ১২ এপ্রিল ২০২৬
হামের জরুরি টিকাদান কর্মসূচির মধ্যেই ইপিআই প্রধানকে ওএসডি
  • ১২ এপ্রিল ২০২৬
দীর্ঘ বিরতির পর ক্রীড়াঙ্গনে ‘বৈশাখী উৎসব’
  • ১২ এপ্রিল ২০২৬
ইরান যুদ্ধে ১১ বিলিয়ন ডলার খুইয়েছে ইসরায়েল
  • ১২ এপ্রিল ২০২৬