জুনের মধ্যেই ভর্তি কার্যক্রম শেষ করবে জাতীয় বিশ্ববিদ্যালয়

০৩ এপ্রিল ২০২২, ০৩:১৬ PM
জাতীয় বিশ্ববিদ্যালয়

জাতীয় বিশ্ববিদ্যালয় © টিডিসি ফটো

আগামী জুন মাসের মধ্যেই জাতীয় বিশ্ববিদ্যালয়ে ২০২১-২২ শিক্ষাবর্ষে স্নাতক প্রথম বর্ষের ভর্তি কার্যক্রম শেষ করার কথা ভাবছে কর্তৃপক্ষ। এই বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত কলেজগুলোতে বিগত কয়েক বছরের ন্যায় এবারও এসএসসি ও এইচএসসির ফলের ভিত্তিতে ভর্তি নেওয়া হবে। ফলে এবারও কোন ভর্তি পরীক্ষা হচ্ছে না।

এদিকে, এই ভর্তির আবেদনসহ নানান কার্যক্রমের চূড়ান্ত দিনক্ষণ নির্ধারণে আগামীকাল সোমবার (৪ এপ্রিল) বিশ্ববিদ্যালয়ের ভর্তি কমিটির সঙ্গে বসবে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। এ সভায় এসব বিষয় নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হতে পারে বলে জানা গেছে।

বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. মশিউর রহমান আশা করছেন, আগামী জুন মাসের মধ্যেই ২০২১-২২ শিক্ষাবর্ষে স্নাতক প্রথম বর্ষের ভর্তি কার্যক্রম সম্পন্ন করা হবে।

জানতে চাইলে তিনি আজ রবিবার (৩ এপ্রিল) দ্যা ডেইলি ক্যাম্পাসকে বলেন, এবারও স্নাতক প্রথম বর্ষের ভর্তি আবেদন অনলাইনে গ্রহণ করা হবে। এরপর মেধাতালিকাও অনলাইনে প্রকাশ করা হবে। 

তিনি আরও বলেন, আগামীকাল সভা হবে আর সেখানে এসব বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে। এরপর সবকিছু জানিয়ে দেওয়া হবে। তবে আশা করছি জুনের মধ্যে ভর্তি কার্যক্রম শেষ হবে। তার আগেও শেষ হতে পারে বলে তিনি জানান।

গোপালগঞ্জ নাই, বগুড়াও নাই, রংপুর বিভাগ তাই বরাবরের মতোই অবহ…
  • ২২ জুন ২০২৬
আশুগঞ্জ পাওয়ার স্টেশনে চাকরি, আবেদন ১২ জুলাই পর্যন্ত
  • ২২ জুন ২০২৬
রিজভী আহমেদের কাছে শীর্ষ নেতাদের বিরুদ্ধে অভিযোগ জানালেন যু…
  • ২২ জুন ২০২৬
বিটিভির আয় ৮‌ কো‌টি টাকা, ব্যয় হয়েছে ২৫৪ কো‌টি
  • ২২ জুন ২০২৬
অপরাধের গ্রাফ যেকোনো সময়ের চেয়ে এখন নিম্নমুখী : স্বরাষ্ট্রম…
  • ২২ জুন ২০২৬
শনিবারের এইচএসসি পরীক্ষা নিয়ে নতুন নির্দেশনা
  • ২২ জুন ২০২৬