গণবিজ্ঞপ্তিতে ভর্তি নিয়ে কার্যক্রম শেষ করবে ববি

১৪ মার্চ ২০২২, ০৪:৫০ PM
বরিশাল বিশ্ববিদ্যালয়

বরিশাল বিশ্ববিদ্যালয় © টিডিসি ফটো

বরিশাল বিশ্ববিদ্যালয়ে ২০২০-২১ শিক্ষাবর্ষের স্নাতক প্রথম বর্ষের ভর্তি কার্যক্রম শেষ করতে আগামী রোববার (২০ মার্চ) গণবিজ্ঞপ্তি দেয়া হবে। আজ সোমবার (১৪ মার্চ) বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার টেকনিক্যাল কমিটির আহ্বায়ক রাহাত হোসেন ফয়সাল বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগে প্রায় ৩০০ আসন এখনো খালি রয়েছে। শূণ্য আসনে ভর্তি কার্যক্রম শেষ করতে আগামী ২০ মার্চ মেধা তালিকার ক ইউনিটে ১-৬৫০০ সিরিয়াল পর্যন্ত, খ ইউনিট ১-২৫০০ সিরিয়াল পর্যন্ত এবং গ ইউনিট ১-২৫০০ পর্যন্ত শিক্ষার্থীদের ভাইবা নিয়ে ভর্তি নেয়া হবে। পূূর্বে যারা মেধাতালিকায় এসেছিল কিন্তু কোন কারণে ভর্তি হতে পারেনি তারাও চাইলে ভাইবা দিয়ে ভর্তি হতে পারবে।

আরও পড়ুন- জবির ভর্তি কার্যক্রম সমাপ্ত ঘোষণা

তিনি আরো জানান, ২০ তারিখেই ভর্তি হতে হবে। ওভাবেই প্রিপারেশন নিয়ে আসতে বলা হবে। যে ২০ তারিখ ৫ টার মধ্যে ভর্তি হতে পারবেনা তার সিট বাতিল হয়ে যাবে।

উল্লেখ্য, বরিশাল বিশ্ববিদ্যালয়ে গত ২৭ ফেব্রুয়ারিতে থেকে প্রথম বর্ষের শিক্ষার্থীদের সশরীরে ক্লাস কার্যক্রম শুরু হয়েছে।

ভূমিকম্পের মাত্রা ৪, উৎপত্তিস্থল যে জেলায়
  • ২২ জুন ২০২৬
আসামি হিসেবে শেখ হাসিনা আসবে, বাংলাদেশের মানুষ হাসবে: আমান
  • ২২ জুন ২০২৬
আউটলেট ক্যাশিয়ার নিয়োগ দেবে জেন্টল পার্ক, আবেদন এইচএসসি পাস…
  • ২২ জুন ২০২৬
রাজধানীতে ফের ভূমিকম্প অনুভূত
  • ২২ জুন ২০২৬
৪ দিনেই ১৭ লাখ! শেষ মুহূর্তে চমক দেখালেন ডিসি সারওয়ার
  • ২২ জুন ২০২৬
উচ্চশিক্ষা শেষে চাকরির সুযোগে বড় পরিবর্তন, নতুন নীতি আনছে ন…
  • ২২ জুন ২০২৬