গুচ্ছ ভর্তি পরীক্ষা: প্রাথমিক আবেদনের ফল প্রকাশ

২৫ আগস্ট ২০২১, ১১:৫৭ AM

© ফাইল ছবি

গুচ্ছ ভুক্ত ২০টি সাধারণ এবং বিজ্ঞান ও প্রযুক্তি পাবলিক বিশ্ববিদ্যালয়ের ২০২০-২১ শিক্ষাবর্ষের স্নাতক প্রথম বর্ষের সমন্বিত ভর্তি পরীক্ষার প্রাথমিক আবেদনের ফলাফল প্রকাশিত হয়েছে। 

বুধবার (২৫ আগস্ট) দুপুর ১২টা থেকে সমন্বিত ভর্তি পরীক্ষার অফিশিয়াল ওয়েবসাইটের এই ঠিকানায় গিয়ে ফলাফল জানা যাচ্ছে। 

এদিকে, পরীক্ষার চূড়ান্ত আবেদন আগামী ১ সেপ্টেম্বর থেকে শুরু হবে। সপ্তাহব্যাপী এই আবদেন চলবে আগামী ৭ সেপ্টেম্বর পর্যন্ত। প্রাথমিক আবেদনে উত্তীর্ণ প্রার্থীরা ১ হাজার ২০০ টাকা ফি জমা ‍দিয়ে চূড়ান্ত আবেদন করতে হবে।

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ডিজিটাল ইউনিভার্সিটির উপাচার্য ও ভর্তি পরীক্ষা বিষয়ক টেকনিক্যাল সাব-কমিটির আহ্বায়ক অধ্যাপক ড. মুনাজ আহমেদ নূর বলেন, বিজ্ঞান বিভাগ ছাড়া বাণিজ্য ও মানবিক বিভাগের প্রাথমিক আবেদনকারী সকল শিক্ষার্থী চূড়ান্ত পরীক্ষায় বসতে পারবে। আগামী অক্টোবরে ভর্তি পরীক্ষা নেওয়ার চেষ্টা চলছে এবং ভর্তি পরীক্ষা নেওয়ার জন্য সকল প্রস্তুতি রয়েছ। 

চীনা জে-১০সি যুদ্ধবিমান কিনবে বাংলাদেশ, নজর রাখছে নয়াদিল্লি
  • ২৫ জুন ২০২৬
কর্মকর্তা-কর্মচারীদের সন্তানদের মেধাবিকাশে শিক্ষা সহায়তা বৃ…
  • ২৫ জুন ২০২৬
বিরিয়ানির লোভে 'জয় বাংলা' স্লোগান, গ্রেপ্তার ২
  • ২৫ জুন ২০২৬
মাদ্রাসা শিক্ষকদের বেতন নিয়ে নতুন তথ্য জানালেন শিক্ষামন্ত্রী
  • ২৫ জুন ২০২৬
এআইইউবি-সনি বাংলাদেশের মধ্যে সমঝোতা স্মারক সই
  • ২৫ জুন ২০২৬
মার্কিন কারাগার থেকে দেশবাসীকে বার্তা মাদুরোর
  • ২৫ জুন ২০২৬