ঢাকা বিশ্ববিদ্যালয়

আইবিএর ভর্তি পরীক্ষা ৩০ জুলাই

২০ জুন ২০২১, ০১:০৮ PM
ঢাকা বিশ্ববিদ্যালয় আইবিএ

ঢাকা বিশ্ববিদ্যালয় আইবিএ © ফাইল ফটো

দেশে করোনাভাইরাসের সংক্রমণ ঊর্ধ্বমুখী হওয়ার প্রেক্ষাপটে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ব্যবসায় প্রশাসন ইনস্টিটিউটের (আইবিএ) অধীনে ২০২০-২০২১ শিক্ষাবর্ষের ব্যাচেলর অব বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন (বিবিএ) কোর্সের স্থগিত হওয়া ভর্তি পরীক্ষার পুন:নির্ধারিত তারিখ ঠিক করা হয়েছে।

গত ৪ জুন এই ভর্তি পরীক্ষা হওয়ার কথা থাকলেও ২৩ মে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ পরীক্ষা স্থগিত হওয়ার কথা জানানো হয়। তখন বিজ্ঞপ্তিতে বলা হয়েছিল, করোনাভাইরাস পরিস্থিতি ও চলমান লকডাউনের সময়সীমা বৃদ্ধির কারণে আগামী ৪ জুন অনুষ্ঠিত হয় যাওয়া আইবিএর ২০২০-২১ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষা স্থগিত করা হয়েছে৷ পরীক্ষার পরবর্তী তারিখ ও প্রবেশপত্র ডাউনলোডের সময়সূচি পরবর্তীতে জানানো হবে।

এদিকে, পরিবর্তিত তারিখ অনুযায়ী এই ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে আগামী ৩১ জুলাই। আজ রবিবার (২০ জুন) দুপুরে আইবিএ এর পরিচালক অধ্যাপক ড. সৈয়দ ফারহাত আনোয়ার দ্যা ডেইলি ক্যাম্পাসকে নিশ্চিত করেছেন।

তিনি বলেন, করোনা মহামারির কারণে সবকিছু অনিশ্চিত হয়ে পড়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমাদের (আইবিএ) পরীক্ষা আলাদাভাবে হয়। করোনার কারণে এবার বিশ্ববিদ্যালয়ের অন্যান্য ভর্তি পরীক্ষার তারিখগুলো পেছানো হয়েছে। তাছাড়া আমরাও পিছিয়ে দিয়েছি।

তিনি আরও বলেন, আগামী ৩০ জুলাই আইবিএর ভর্তি পরীক্ষার পুন:নির্ধারিত তারিখ ঠিক করা হয়েছে। তাছাড়া ৩১ জুলাই থেকে বিশ্ববিদ্যালয়ের অন্যান্য ইউনিটের ভর্তি পরীক্ষা শুরু হবে। এ কারণে আমাদেরটা আগে নেওয়ার সিদ্ধান্ত এখনও পর্যন্ত রয়েছে।

প্রসঙ্গত, আগামী ২১ মে থেকে ৫ জুন পর্যন্ত ঢাকা বিশ্ববিদ্যালয়ের পাঁচটি ইউনিটের অধীনে ভর্তি পরীক্ষা হওয়ার কথা থাকলেও পরিবর্তিত তারিখ অনুযায়ী পরীক্ষাগুলো হবে ৩১ জুলাই থেকে ১৪ আগস্ট পর্যন্ত।

নতুন তারিখ অনুযায়ী ৩১ জুলাই চারুকলা অনুষদভুক্ত ‘চ’ ইউনিটের তত্ত্বীয় পরীক্ষার মধ্য দিয়ে শুরু হবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের এবারের ভর্তি পরীক্ষা। এরপর ৬ আগস্ট বিজ্ঞান অনুষদভুক্ত ‘ক’ ইউনিট, ৭ আগস্ট কলা অনুষদভুক্ত ‘খ’ ইউনিট, ১৩ আগস্ট ব্যবসায় শিক্ষা অনুষদভুক্ত ‘গ’ ইউনিট ও ১৪ আগস্ট অনুষ্ঠিত হবে সামাজিক বিজ্ঞান অনুষদভুক্ত ‘ঘ’ ইউনিটের পরীক্ষা। ‘চ’ ইউনিটের অঙ্কন পরীক্ষার তারিখ পরে জানানো হবে।

ওরশ থেকে ফেরার পথে কাভার্ড ভ্যানের পেছনে বাসের ধাক্কা, আহত …
  • ০৬ এপ্রিল ২০২৬
ঝুঁকিপূর্ণভাবে জ্বালানি তেল মজুদ, ব্যবসায়ীকে জরিমানা
  • ০৬ এপ্রিল ২০২৬
চট্টগ্রামে জুলাই যোদ্ধার ওপর হামলার অভিযোগ
  • ০৫ এপ্রিল ২০২৬
ছাত্রদলে মেধাবী ও রানিং শিক্ষার্থীদের নেতৃত্বে চায় কবি নজর…
  • ০৫ এপ্রিল ২০২৬
এনএসইউতে এসএইচএসএস গ্র্যাজুয়েট কলোকিয়াম অনুষ্ঠিত
  • ০৫ এপ্রিল ২০২৬
সংস্কৃতি ও সৃজনশীল শিল্প নিয়ে আন্তর্জাতিক সম্মেলন আয়োজন করছ…
  • ০৫ এপ্রিল ২০২৬