বঙ্গবন্ধু এভিয়েশন বিশ্ববিদ্যালয়ে ভর্তি আবেদন শুরু আজ, আসন ৬০টি

২০ জুন ২০২১, ১০:৩২ AM
এটি একটি বিশেষায়িত সরকারি বিশ্ববিদ্যালয়

এটি একটি বিশেষায়িত সরকারি বিশ্ববিদ্যালয় © টিডিসি ফটো

প্রথমবারের মতো আকাশ বিজ্ঞান প্রকৌশল সম্পর্কিত বাংলাদেশের প্রথম উচ্চ শিক্ষাপ্রতিষ্ঠান বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এভিয়েশন অ্যান্ড অ্যারোস্পেস বিশ্ববিদ্যালয়ে (বিএসএমআরএএইউ) স্নাতক প্রথম বর্ষে শিক্ষার্থী ভর্তি নেয়াহবে। ২০২০-২১ শিক্ষাবর্ষের ২টি বিভাগের প্রতিটিতে ৩০ জন করে মোট ৬০ জন ছাত্রছাত্রী ভর্তি করা হবে।

আজ রবিবার (২০ জুন) ভর্তির প্রাথমিক আবেদন শুরু হবে। দুপুর ১২টায় অনলাইনে (http://bsmraau.teletalk.com.bd) অবেদন শুরু হয়ে চলবে আগামী আগামী ৬ জুলাই রাত ১২টা পর্যন্ত।

ভর্তি পরীক্ষার আবেদনের বিজ্ঞপ্তির তথ্য মতে, প্রাথমিক আবেদন শেষে আগামী ১৩ জুলাই ভর্তি পরীক্ষার যোগ্যপ্রার্থীদের তালিকা প্রকাশ করা হবে। এরপর ৭ আগস্ট ঢাকাসহ তিনটি কেন্দ্রে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান অ্যাভিয়েশন অ্যান্ড অ্যারোস্পেস বিশ্ববিদ্যালয়ে ২০২০-২০২১ শিক্ষাবর্ষে অ্যাভিয়েশন ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি (এফএইটি) অনুষদের বিএসসি ইন অ্যারোনটিক্যাল ইঞ্জিনিয়ারিং (অ্যারোস্পেস) ও বিএসসি ইন অ্যারোনটিক্যাল ইঞ্জিনিয়ারিং (অ্যাভিয়নিক্স) বিষয়ে স্নাতক শ্রেণীতে ২টি বিষয়ের প্রতিটিতে ৩০ জন করে ছাত্রছাত্রী ভর্তি করা হবে। বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম প্রাথমিকভাবে অস্থায়ী ক্যাম্পাস পুরাতন বিমান বন্দর, তেজগাঁও এ এবং পরবর্তীতে লালমনিরহাটের স্থায়ী ক্যাম্পাস হতে পরিচালনা করা হবে।

প্রাথমিক আবেদন ফি
টেলিটক মোবাইল ব্যাংকিং এর মাধ্যমে সার্ভিস চার্জ ২০০ টাকা (এসএমএস চার্জ ব্যতীত)। প্রদানের শেষ তারিখ ও সময় ৮ জুলাই রাত ১২টা।

যোগ্যপ্রার্থীদের তালিকা প্রকাশ
১৩ জুলাই বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে যোগ্যপ্রার্থীদের নামের তালিকা প্রকাশ করা হবে।

যোগ্যপ্রার্থীদের ভর্তি
বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে প্রকাশিত প্রাথমিকভাবে যোগ্যপ্রার্থীদের ভর্তি পরীক্ষার ফি এবং প্রবেশপত্র ডাউনলোড/উত্তোলনের জন্য ৫৫০ টাকা (এসএমএস চার্জ প্রযোজ্য) টেলিটকের মাধ্যমে ১৫ থেকে ২০ জুলাইয়ের মধ্যে প্রেরণ করতে হবে।

তারিখ ভর্তি পরীক্ষার তারিখ
৭ আগস্ট সকাল ১০টা থেকে শুরু। বিএএফ শাহীন কলেজ ঢাকা, চট্টগ্রাম, যশোর এবং বিমান বাহিনী সি অ্যান্ড এম ইউনিট, লালমনিরহাট।

প্রসঙ্গত, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এভিয়েশন অ্যান্ড অ্যারোস্পেস বিশ্ববিদ্যালয় বাংলাদেশের একটি বিশেষায়িত সরকারি বিশ্ববিদ্যালয়। এটি বাংলাদেশ সরকারের অর্থায়নে নির্মিত হয়। এ বছর বিশ্ববিদ্যালয়ে প্রথম ছাত্রছাত্রী ভর্তি করানো হবে। স্থায়ী ক্যাম্পাস লালমনিরহাটে স্থাপন করা হবে ।

ভর্তি বিজ্ঞপ্তি দেখতে এখানে ক্লিক করুন

প্রাথমিক বৃত্তির ফলাফল নিয়ে সর্বশেষ যা জানা গেল
  • ২৫ জুন ২০২৬
ভয় পাই, কথা বললে এলাকার বাজেট বন্ধ হবে না তার নিশ্চয়তা নাই
  • ২৫ জুন ২০২৬
১১ কোটি টাকা মূল্যের মাদক ধ্বংস করল বিজিবি
  • ২৫ জুন ২০২৬
‘ঋণ করো ঘি খাও’ প্রবাদটিকে বিএনপির এমপিরা সিরিয়াসলি নিয়েছেন
  • ২৫ জুন ২০২৬
পবিত্র আশুরা ক্ষমতার অপব্যবহারের বিরুদ্ধে প্রতিবাদী হতে শেখ…
  • ২৫ জুন ২০২৬
কাশ্মিরে থানায় ঢুকে পুলিশকে পেটাল সেনাসদস্যরা, ৪০ জনের বিরু…
  • ২৫ জুন ২০২৬