এসএসসি-এইচএসসির ফলেই ১৩ শতবর্ষী কলেজে ভর্তি

০৫ জুন ২০২১, ০৩:৪৩ PM
পরীক্ষার্থী

পরীক্ষার্থী © ফাইল ফটো

২০২০-২১ শিক্ষাবর্ষে দেশের ১৩টি শতবর্ষী কলেজে ভর্তি পরীক্ষা আয়োজনের পরিকল্পনা হাতে নিয়েছিল জাতীয় বিশ্ববিদ্যালয়।  তবে চলমান করোনা পরিস্থিতির কারণে সেই পরিকল্পনা থেকে সরে এসেছে কর্তৃপক্ষ। ফলে এবারও এসএসসি ও এইচএসসি রেজাল্টের উপর ভিত্তি করেই এই কলেজগুলোতে শিক্ষার্থী ভর্তি করানো হবে।

বিষয়টি নিশ্চিত করেছেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের নবনিযুক্ত উপাচার্য অধ্যাপক ড. মশিউর রহমান।

তিনি বলেন, দেশের ঐতিহ্যবাহী ১৩টি শতবর্ষী কলেজে এবার ভর্তি পরীক্ষার মাধ্যমে শিক্ষার্থী ভর্তির উদ্যোগ নেয়া হয়েছিল। তবে করোনার কারণে সেটি সম্ভব হচ্ছে না। আগামী শিক্ষাবর্ষ থেকে শরবর্ষী ও ৫০ বছরের বেশি বয়সী কলেজগুলোতে ভর্তি পরীক্ষার মাধ্যমে শিক্ষার্থী ভর্তি করানো হবে।

১৩ শতবর্ষী কলেজ 

রাজশাহী কলেজ, চট্রগ্রাম কলেজ, সিলেট এমসি কলেজ, কুমিল্লা ভিক্টোরিয়া কলেজ, হাজী মোহাম্মদ মহসিন কলেজ, পাবনা এডওয়ার্ড কলেজ, নড়াইল সরকারি ভিক্টোরিয়া কলেজ, বরিশাল ব্রজমোহন কলেজ, খুলনা ব্রজলাল কলেজ, রংপুর কারমাইকেল কলেজ, ফরিদপুরের সরকারি রাজেন্দ্র কলেজ, ময়মনসিংহের আনন্দ মোহন কলেজ ও বাগেরহাটের সরকারি প্রফুল্ল চন্দ্র কলেজ।

১১ কোটি টাকা মূল্যের মাদক ধ্বংস করল বিজিবি
  • ২৫ জুন ২০২৬
‘ঋণ করো ঘি খাও’ প্রবাদটিকে বিএনপির এমপিরা সিরিয়াসলি নিয়েছেন
  • ২৫ জুন ২০২৬
পবিত্র আশুরা ক্ষমতার অপব্যবহারের বিরুদ্ধে প্রতিবাদী হতে শেখ…
  • ২৫ জুন ২০২৬
কাশ্মিরে থানায় ঢুকে পুলিশকে পেটাল সেনাসদস্যরা, ৪০ জনের বিরু…
  • ২৫ জুন ২০২৬
স্কুলের টিফিন বিরতিতে বের হয়ে ষষ্ঠ শ্রেণির ছাত্র গুলিবিদ্ধ
  • ২৫ জুন ২০২৬
টেরিটরি সেলস ম্যানেজার নিয়োগ দেবে প্রাণ গ্রুপ, পদ ৫০, আবেদন…
  • ২৫ জুন ২০২৬