বিভাগ পরিবর্তন ইউনিট বহালের রিট শুনানি আগামী সপ্তাহে

৩০ মে ২০২১, ০৭:৫৪ PM
বিভাগ পরিবর্তন ইউনিট বহালসহ তিন দাবিতে হাইকোর্টে রিট
করেছেন শিক্ষার্থীরা

বিভাগ পরিবর্তন ইউনিট বহালসহ তিন দাবিতে হাইকোর্টে রিট করেছেন শিক্ষার্থীরা © ফাইল ছবি

গুচ্ছ পদ্ধতির ভর্তি পরীক্ষায় বিভাগ পরিবর্তন ইউনিট বহালসহ ৩ দাবিতে হাইকোর্টে রিটটি আগামী সপ্তাহে শুনানি হতে পারে। রিট আবেদনকারী শিক্ষার্থীদের আইনজীবী সাইফুল ইসলাম সোহেল আজ রবিবার দ্যা ডেইলি ক্যাম্পাসকে বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, করোনা পরিস্থিতির কারণে এ রিটের শুনানি করা যাচ্ছে না। বিষয়টি নিয়ে শিক্ষার্থীরা আমাদের কাছে বারবার জানতে চাচ্ছেন। আমরা তাদের আশ্বস্ত করতে চাই, এ সপ্তাহে শুনানির কথা থাকলেও হাইকোর্ট বেঞ্চ প্রস্তুত করতে না পারার কারণে শুনানি হচ্ছে না।

আগামী সপ্তাহের যেকোন দিন শুনানি হতে পারে জানিয়ে তিনি বলেন, শিক্ষার্থীদের বলবো, ধৈর্য্য ধরতে হবে। তারা অনেকদিন অপেক্ষ করেছেন; আর কয়েকটা দিনও তাদের অপেক্ষা করতে হতে পারে। রিটটি শিক্ষার্থীদের পক্ষে আসবে বলে আইনজীবী সাইফুল ইসলাম সোহেল আশা প্রকাশ করেছেন।

এর আগে, গত ২৯ মার্চ (সোমবার) বিচারপতি মো. খসরুজ্জামান ও বিচারপতি মো. মাহমুদ হাসান তালুকদারের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চে রিট সাবমিট করা হয়।

রিট আবেদনে বলা হয়েছে, চলতি সেশনে বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার আগে শিক্ষার্থীদের কিছু না জানিয়ে একেবারে হঠাৎ করেই গুচ্ছ পদ্ধতিতে ভর্তি পরীক্ষার প্রজ্ঞাপন জারি করা হয়েছে। এ পদ্ধতিতে ভর্তি পরীক্ষার জন্য প্রকাশিত বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) প্রজ্ঞাপন কেন বেআইনি ঘোষণা করা হবে না— এ মর্মে রুল চাওয়া হয়েছে। রুল হলে তা বিচারাধীন থাকা অবস্থায় বিলম্ব ছাড়াই গুচ্ছ পদ্ধতির পরীক্ষায় শিক্ষার্থীদের তিন দাবি মেনে নেয়ার আরজি করা হয়েছে রিটে।

এতে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি), শিক্ষা মন্ত্রণালয়, গুচ্ছ পদ্ধতির ভর্তি পরীক্ষায় অন্তর্ভুক্ত ২০ বিশ্ববিদ্যালয়, গুচ্ছ পরীক্ষার আয়োজক কমিটিসহ ২৩ ব্যক্তি ও প্রতিষ্ঠানকে বিবাদী করা হয়েছে।

শিক্ষার্থীদের দাবিগুলো হলো- (বাংলা, ইংরেজি এবং সাধারণ জ্ঞান বিষয়ে পরীক্ষা দিয়ে) বিভাগ পরিবর্তন ইউনিট বহাল, সিলেকশন বাতিল এবং ভর্তি আবেদন যোগ্যতায় পূর্বের জিপিএ বহাল করতে হবে।

ঈদ আনন্দ ভাগাভাগির উৎসব : বুটেক্স উপাচার্য
  • ২০ মার্চ ২০২৬
সৌদির সঙ্গে মিল রেখে শেরপুরের ৭ গ্রামে আগাম ঈদ উদযাপন
  • ২০ মার্চ ২০২৬
এবারের রমজানে পাওয়া গেল ৫ জুমা, সবশেষ কবে পেয়েছিলেন রোজাদার…
  • ২০ মার্চ ২০২৬
ঈদের ছুটিতে পরিবার-পরিজন নিয়ে ভোলার দর্শনীয় স্থানগুলোতে কাট…
  • ২০ মার্চ ২০২৬
বাউফলে প্রায় ৮০০ বস্তা ‘পোস্ত দানা’ জব্দ
  • ২০ মার্চ ২০২৬
৫৪ অসহায় ও দুস্থ পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরণ
  • ২০ মার্চ ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence