৫ মার্চেই মেডিকেল ভর্তি পরীক্ষা, সিদ্ধান্ত পরিবর্তন হবে না (অডিও)

২৮ ডিসেম্বর ২০২০, ০৬:৩৬ PM
পরীক্ষা

পরীক্ষা © ফাইল ফটো

আগামী বছরের ৫ মার্চই ২০২০-২১ শিক্ষাবর্ষের এমবিবিএস ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। এই সিদ্ধান্ত পরিবর্তন হবে না। আর ডেন্টালে ভর্তি পরীক্ষা হবে ২ এপ্রিল। পরীক্ষার সূচি নিয়ে শিক্ষার্থীদের বিভ্রান্ত হওয়ার কিছু নেই। যথা সময়েই ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।

সোমবার (২৮ ডিসেম্বর) সন্ধ্যায় মেডিকেল ভর্তি পরীক্ষা নিয়ে দ্যা ডেইলি ক্যাম্পাসকে দেয়া একান্ত সাক্ষাতকারে এসব কথা বলেন ভর্তি পরীক্ষা কমিটির সদস্য সচিব ও স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের পরিচালক ডা. এ কে এম আহসান হাবীব।

তিনি বলেন, আগের সিদ্ধান্ত অনুযায়ীই এমবিবিএস এবং বিডিএসে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। মেডিকেলের ভর্তি পরীক্ষা ৫ মার্চ আর ডেন্টালের ভর্তি পরীক্ষা ২ এপ্রিল নেয়া হবে। এটি নিয়ে দ্বিধা-দ্বন্দ্বের কিছু নেই। করোনার কারণে যদি পরীক্ষার তারিখ পেছানো হয় তাহলে সেটি পুরো জাতিকে জানিয়ে দেয়া হবে।

এর আগে গত ৩০ অক্টোবর স্বাস্থ্যমন্ত্রী জাহেদ মালেকের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় আগামী বছরের ৫ মার্চ এমবিবিএস এবং ২ এপ্রিল ডেন্টালে ভর্তি পরীক্ষা নেয়ার নীতিগত সিদ্ধান্ত নেয়া হয় বলে স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তর সূত্রে জানা গেছে।

এদিকে, আগামী ৫ মার্চ ও ২ এপ্রিল তারিখে অন্যকোন ভর্তি পরীক্ষার সময়সূচি না রাখতে অনুরোধ জানিয়ে বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের চেয়ারম্যান, ঢাকা বিশ্ববিদ্যালয়, বুয়েট, বিএসএমএমইউসহ সংশ্লিষ্ট বিশ্ববিদ্যালয়ের উপাচার্যদের চিঠি দিয়েছে স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তর।

১০ ডিসেম্বর স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের পরিচালক ডা. এ কে এম আহসান হাবীব স্বাক্ষরিত এ চিঠি সংশ্লিষ্টদের কাছে পাঠানো হয়েছে।

মোচ উঠলেই ঢলঢলা হয়ে ছেলেকে মোবাইল দিয়ে দেন, তারা খারাপ হয়ে …
  • ২৩ এপ্রিল ২০২৬
অভিজ্ঞতা ছাড়াই মিনিস্টার নিয়োগ দেবে নারী শোরুম ম্যানেজার, ক…
  • ২৩ এপ্রিল ২০২৬
কুবিতে ঘন ঘন লোডশেডিং, শিক্ষার্থীদের দুর্ভোগ
  • ২৩ এপ্রিল ২০২৬
নার্সিং অধিদপ্তর থেকে সরানো হল আনোয়ার আকন্দকে
  • ২৩ এপ্রিল ২০২৬
ইসির সিদ্ধান্তের বিরুদ্ধে আদালতে যাচ্ছেন নুসরাত তাবাসসুম
  • ২৩ এপ্রিল ২০২৬
শিক্ষকদের উৎসব ভাতা নিয়ে অর্থ মন্ত্রণালয়ের অসম্মতিপত্র দেখু…
  • ২৩ এপ্রিল ২০২৬