মেডিকেল ভর্তি আবেদনে কমছে না জিপিএ

১৮ ডিসেম্বর ২০২০, ০৭:৪৭ PM
ভর্তি পরীক্ষা

ভর্তি পরীক্ষা © ফাইল ফটো

আগামী বছর অনুষ্ঠিত হতে যাওয়া মেডিকেল ভর্তি পরীক্ষায় আবেদনের ক্ষেত্রে জিপিএ’র নম্বর হচ্ছে না । গত বছর আবেদনের যে শর্ত ছিল সেই শর্ত এবারও বহাল রাখা হবে বলে ভর্তি পরীক্ষা আয়োজক কমিটি সূত্রে জানা গেছে।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, এবছর জেএসসি ও এসএসসি ফলাফলের ভিত্তিতে এইচএসসির রেজাল্ট দেয়া হবে। এক্ষেত্রে এসএসসি’র ৭০ শতাংশ নম্বর কাউন্ট করা হবে। ফলে সামগ্রিকভাবে এইচএসসি’র ফলাফল ভালো হবে। শিক্ষার্থীদের জিপিএ-৫ প্রাপ্তির সংখ্যাও বাড়বে। তাই ভর্তি আবেদনের যোগ্যতা শিথিল করা হবে না।

নাম প্রকাশ না করার শর্তে ভর্তি পরীক্ষা আয়োজক কমিটির এক সদস্য দ্যা ডেইলি ক্যাম্পাসকে বলেন, শিক্ষার্থীরা আবেদনের ক্ষেত্রে জিপিএ’র শর্ত শিথিলের যে দাবি তুলেছিল সে বিষয়ে কমিটির সদস্যদের অনানুষ্ঠানিক আলোচনা হয়েছে। সেখানে অধিকাংশ সদস্য আবেদনের ক্ষেত্রে জিপিএ’র নম্বর না কমানোর কথা জানিয়েছেন। চলতি সপ্তাহে পরীক্ষা আয়োজক কমিটির মিটিংয়ে শর্ত শিথিল না করার বিষয়টি চূড়ান্ত করা হবে।

এ প্রসঙ্গে জানতে চাইলে মেডিকেল ভর্তি পরীক্ষা কমিটির সদস্য সচিব ও স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের পরিচালক ডা. এ কে এম আহসান হাবীব শুক্রবার (১৮ ডিসেম্বর) রাতে দ্যা ডেইলি ক্যাম্পাসকে বলেন, জিপিএ’র শর্ত শিথিলের বিষয়ে এখনো আনুষ্ঠানিক কোনো সিদ্ধান্ত হয়নি। চলতি সপ্তাহে পরীক্ষা কমিটির বৈঠক অনুষ্ঠিত হবে। সেখানে এই বিষয়ে আলোচনা করে সিদ্ধান্ত নেয়া হবে।

তুরাগে নিষিদ্ধ ছাত্রলীগের ৭ জনের লাশ ভাসার খবর ভিত্তিহীন: প…
  • ২৭ জুন ২০২৬
শেষ হলো প্রযুক্তি উৎসব ‘ডুয়েট সিএসই কার্নিভাল-২০২৬’
  • ২৭ জুন ২০২৬
‘নিজের পরিবারকে সময় দিন’ লিখে সুষমা রেজা জানালেন বিচ্ছেদের…
  • ২৭ জুন ২০২৬
অ্যাসিস্ট্যান্ট এক্সিকিউটিভ নিয়োগ দেবে কর্ণফুলী গ্রুপ, আবেদ…
  • ২৭ জুন ২০২৬
বিয়েতে অতিথি ১০০ ছাড়ালেই জনপ্রতি ১০০০ টাকা ট্যাক্সের প্রস…
  • ২৭ জুন ২০২৬
আববার ফাহাদের নামে হল করতে প্রধানমন্ত্রীকে অনুরোধ করব: শিক্…
  • ২৭ জুন ২০২৬