ভর্তি পরীক্ষায় বিভাগ পরিবর্তন ইউনিট বিষয়ে জানা যাবে ১৯ ডিসেম্বর

১৩ ডিসেম্বর ২০২০, ০৬:৩৪ PM
ভির্তি পরীক্ষা

ভির্তি পরীক্ষা © ফাইল ফটো

গুচ্ছ পদ্ধতির ভর্তি পরীক্ষায় বিভাগ পরিবর্তন ইউনিট থাকবে কিনা সেটি আগামী ১৯ ডিসেম্বর অনুষ্ঠিত হতে যাওয়া ‘উপাচার্য পরিষদে’র বৈঠকে সিদ্ধান্ত নেয়া হবে বলে জানিয়েছেন গুচ্ছ পদ্ধতিতে ভর্তি পরীক্ষার যুগ্ম আহ্বায়ক ও শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালযয়ের উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ।

রবিবার (১৩ ডিসেম্বর) গুচ্ছ পদ্ধতির ভর্তি পরীক্ষায় বিভাগ পরিবর্তন ইউনিট রাখা না রাখা প্রসঙ্গে জানতে চাইলে এ কথা বলেন তিনি।

অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ বলেন, এবারের ভর্তি পরীক্ষায় বিভাগ পরিবর্তন ইউনিট রাখা হবে কিনা সেটি এককভাবে বলা সম্ভব না। সব বিশ্ববিদ্যালয়ের উপিাচার্যদের মতামত নিয়ে তবেই এই বিষয়ে সিদ্ধান্ত নেয়া হবে।

তিনি আরও বলেন, আগামী ১৯ ডিসেম্বর উপাচার্য পরিষদের মিটিং রয়েছে। সেখানে এই বিষয়ে আলোচনা করা হবে। অধিকাংশ উপাচার্য যদি বিভাগ পরিবর্তন ইউনিট রাখার পক্ষে মত দেন তাহলে হয়তো বিভাগ পরিবর্তনের জন্য আলাদা ইউনিটে পরীক্ষা নেয়া হতে পারে।

অনুদানের তালিকায় জামায়াত এমপির মেয়ের নাম দুইবার
  • ২৭ জুন ২০২৬
২০৩৮ ফিফা বিশ্বকাপের আয়োজক হতে চায় যুক্তরাষ্ট্র
  • ২৭ জুন ২০২৬
সাতক্ষীরা জেলা প্রশাসকের কার্যালয়ে চাকরি, পদ ১০, আবেদন এসএস…
  • ২৭ জুন ২০২৬
রাজধানী থেকে সাবেক এমপি আটক
  • ২৭ জুন ২০২৬
দেশের পাচঁ জেলায় বন্যার পূর্বাভাস
  • ২৭ জুন ২০২৬
৩২ বিশ্ববিদ্যালয় নিয়ে ফুটসাল শুরু হচ্ছে কাল, লাইভ দেখাবে দ্…
  • ২৭ জুন ২০২৬