রাবিপ্রবি ভর্তি পরীক্ষা শুরু কাল

০৫ ডিসেম্বর ২০১৯, ০৬:২২ PM

© ফাইল ফটো

রাঙামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (রাবিপ্রবি) ২০১৯-২০২০ শিক্ষাবর্ষে প্রথম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণিতে ভর্তিপরীক্ষা আগামী ৬ ও ৭ ডিসেম্বর অনুষ্ঠিত হবে। গতকাল বুধবার (০৪ ডিসেম্বর) বিশ্ববিদ্যালয়ের পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, রাবিপ্রবির ২০১৯-২০২০ শিক্ষাবর্ষে চার বছর মেয়াদি প্রথম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণিতে ভর্তি পরীক্ষা আগামী ৬ ও ৭ ডিসেম্বরে (শুক্রবার ও শনিবার) অনুষ্ঠিত হবে। ভর্তি পরীক্ষা রাঙামাটি শহরে অবস্থিত দু’টি কেন্দ্র, লেকার্স পাবলিক স্কুল অ্যান্ড কলেজ এবং শাহ বহুমুখী উচ্চ বিদ্যালয়ে অনুষ্ঠিত হবে।

‘এ’ ইউনিটে (ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি অনুষদ) ৫০টি আসনের জন্য ভর্তিচ্ছু আবেদনকারীর সংখ্যা ১৪৪৭ জন, ‘বি’ ইউনিটে (বিজনেস স্টাডিজ অনুষদ) ৭৫টি আসনের জন্য ভর্তিচ্ছু আবেদনকারীর সংখ্যা ৯৬৩ জন এবং ‘সি’ ইউনিটে (বায়োলজিক্যাল সায়েন্স অনুষদ) ২৫টি আসনের জন্য ভর্তিচ্ছু আবেদনকারীর সংখ্যা ৬২২ জন।

ভর্তি পরীক্ষা শুরু হওয়ার আধা ঘণ্টা আগে ভর্তিচ্ছুদের পরীক্ষার হলে উপস্থিত থাকতে হবে। পরীক্ষার দিন তাদের দুই কপি প্রবেশপত্র ও এইচএসসি/সমমান পরীক্ষার মূল রেজিস্ট্রেশন কার্ড অবশ্যই সঙ্গে আনতে হবে।

পরীক্ষার হলে কোনো ধরনের ইলেকট্রনিক ডিভাইস (মোবাইল ফোন, ক্যালকুলেটর, ঘড়ি, হেডফোন, কমিউনিকেশন ডিভাইস) আনা যাবে না। এছাড়া ভর্তি পরীক্ষার বিস্তারিত তথ্য বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট www.rmstu.edu.bd থেকে জানা যাবে।

এইচএসসির কেন্দ্রগুলো শতভাগ নকলমুক্ত ও প্রভাবমুক্ত থাকবে: শি…
  • ২৮ জুন ২০২৬
নতুন শিক্ষক নিয়োগ প্রক্রিয়া শুরু কবে জানালেন শিক্ষামন্ত্রী
  • ২৮ জুন ২০২৬
জেলা প্রশাস‌কের হস্ত‌ক্ষে‌পে রক্ষা পে‌ল শতবর্ষী বটগাছ
  • ২৮ জুন ২০২৬
ইরান-যুক্তরাষ্ট্রের পাল্টাপাল্টি হামলায় ফের উত্তপ্ত মধ্যপ্র…
  • ২৮ জুন ২০২৬
বিশ্বকাপে রাউন্ড অব ৩২ নিশ্চিত করেছে যেসব দল
  • ২৮ জুন ২০২৬
নাটকীয় ড্রয়ে ইরানকে বিদায় করে নকআউটে আলজেরিয়া-অস্ট্রিয়া
  • ২৮ জুন ২০২৬