হাবিপ্রবি ‘সি’ ইউনিটের ভর্তি পরীক্ষা কাল

০৪ ডিসেম্বর ২০১৯, ১০:২৩ PM

© টিডিসি ফটো

আগামীকাল ‘সি’ ইউনিটের ভর্তি পরীক্ষার মধ্য দিয়ে শেষ হচ্ছে দিনাজপুর হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (হাবিপ্রবি) ২০১৯-২০ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষা কার্যক্রম।

বুধবার (০৪ ডিসেম্বর) ‘বি’ ইউনিট ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। প্রতিদিনের ন্যায় আজও ভর্তি পরীক্ষার সার্বিক অবস্থা পর্যবেক্ষণের জন্য বিভিন্ন হলসমূহ পরিদর্শন করেছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মু. আবুল কাসেম।

পরিদর্শন শেষে উপাচার্য বলেন, আজকের পরীক্ষায়ও উপস্থিতির গড় মোটামুটি ভালো ছিলো। গড়ে ৭০-৭৫% উপস্থিতি হবে বলে ধারণা করা হচ্ছে। ভর্তি পরীক্ষা সুষ্ঠু ও সুন্দর করার জন্য এবার পুরো ক্যাম্পাসকে সিসিটিভি ক্যামেরার আওতায় আনা হয়েছে।

তিনি বলেন, আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বিপুল সংখ্যক সদস্য মোতায়েন রয়েছে। এবারের ভর্তি পরীক্ষা ঘিরে খাবার হোটেল ও মেসগুলোতে কোন অনিয়ম হচ্ছে কি’না সে বিষয়ে জেলা ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে কয়েকটি ভ্রাম্যমাণ টিম ক্যাম্পাস এবং ক্যাম্পাসের বাহিরের সার্বক্ষণিক পর্যবেক্ষণ করছেন।

উল্লেখ্য, এবারের ভর্তি পরীক্ষার জন্য প্রয়োজনীয় কাগজপত্রের সাথে প্রত্যেক পরীক্ষার্থীকে সদ্য তোলা পাসপোর্ট সাইজের দুই কপি রঙ্গিন ছবি সঙ্গে নিয়ে আসতে হবে এবং কোন ধরণের ইলেক্ট্রনিক ডিভাইস সঙ্গে রাখা যাবে না। আসন বিন্যাসসহ ভর্তি পরীক্ষা সংক্রান্ত যাবতীয় তথ্য বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট https://hstu.ac.bd/uploads/admission_2020/ এ পাওয়া যাবে।

আগামীকাল তিন শিফটে ‘সি’ ইউনিটের ভর্তি পরীক্ষা এবং বিকাল সাড়ে ৩ টা হতে ৫ টা পর্যন্ত আর্কিটেকচার বিভাগে ভর্তিচ্ছুদের জন্য ড্রয়িং পরীক্ষা অনুষ্ঠিত হবে।

বদলির জন্য মাঠ পর্যায় থেকে তথ্য সংগ্রহে দুই বাধা
  • ২৯ এপ্রিল ২০২৬
ঢাকাকে ‘ক্লিন এবং গ্রিন সিটি’ করতে ১২ দফা কর্মপরিকল্পনা
  • ২৯ এপ্রিল ২০২৬
সবার সামনেই জকসু সম্পাদককে থাপ্পড় দিলেন ছাত্রদলের সাদিয়া নে…
  • ২৯ এপ্রিল ২০২৬
রাতের মধ্যেই ১১ জেলায় ঝড়ের আভাস
  • ২৯ এপ্রিল ২০২৬
মেক্সট স্কলারশিপে স্নাতক-স্নাতকোত্তর-পিএইচডির সুযোগ জাপানে,…
  • ২৯ এপ্রিল ২০২৬
মেয়ে হাত-পা চেপে ধরেন, বুকের ওপর বসে স্ত্রী, ছুরি চালান ছেলে
  • ২৯ এপ্রিল ২০২৬