বুয়েট ভর্তি পরীক্ষার ফল প্রকাশ

২৬ অক্টোবর ২০১৯, ১০:৩৫ PM

© ফাইল ফটো

বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) ২০১৯-২০ সেশনের ১ম বর্ষের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে। শনিবার (২৬ অক্টোবর) সন্ধ্যায় এ ফল প্রকাশ করেছে কর্তৃপক্ষ। রাতে বুয়েটের জনসংযোগ কর্মকর্তা শফিউর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন। বুয়েটের ওয়েবসাইটে ফল পাওয়া যাচ্ছে।

জানা যায়, স্থাপত্য বিভাগ এবং প্রকৌশল বিভাগ এবং নগর অঞ্চল পরিকল্পনা বিভাগে আলাদাভাবে মেধা তালিকা প্রকাশ করা হয়েছে। স্থাপত্য বিভাগের প্রথম মেধা তালিকায় ৫৪ জনকে রাখা হয়েছে। আগামী ২৫ প্রথম দফায় ও ২৭ নভেম্বর দ্বিতীয় দফায় তাদেরকে সাক্ষাৎকারের জন্য ডাকা হয়েছে। ভর্তি হওয়ার শেষ সময় ১১ ডিসেম্বর।

এছাড়া প্রকৌশল বিভাগ এবং নগর অঞ্চল পরিকল্পনা বিভাগের প্রথম মেধা তালিকায় ১ হাজার ৪ জনকে রাখা হয়েছে। আগামী ২৫ নভেম্বর থেকে ৩ ডিসেম্বর প্রথম দফায় ও ২৭ নভেম্বর থেকে ৫ ডিসেম্বর দ্বিতীয় দফায় তাদেরকে সাক্ষাৎকারের জন্য ডাকা হয়েছে। ভর্তি হওয়ার শেষ সময় ১১ ডিসেম্বর।

এ বছর ১২টি বিভাগে ১ হাজার ৬০টি আসনের বিপরীতে ভর্তি পরীক্ষায় অংশ নিতে আবেদন করেছেন ১২ হাজার ১৬১ প্রার্থী। দুই শিফটে বুয়েটের ভর্তি পরীক্ষায় অংশ নিয়েছেন পরীক্ষার্থীরা।

গত ১৪ অক্টোবর সকাল ৯টা থেকে ১২ পর্যন্ত প্রথম ধাপে প্রকৌশল ও স্থাপত্য বিভাগের পরীক্ষা এবং ২টা থেকে ৪টা পর্যন্ত স্থাপত্য এর অংকন পরীক্ষা অনুষ্ঠিত হয়।

রেজাল্ট

ক বিভাগ সিলেক্টেড

ক বিভাগ ওয়েটিং

খ বিভাগ সিলেক্টেড

খ বিভাগ ওয়েটিং

কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানে শূন্যপদের সংখ্যা জানালেন মন্ত্রী
  • ২৮ জুন ২০২৬
কর্মস্থলে যাওয়ার পথে সড়কে ঝরল স্কুলশিক্ষকের প্রাণ
  • ২৮ জুন ২০২৬
পরীক্ষকদের মূল্যায়ন এবং অতিরিক্ত খাতার চাপ কমানো হবে: শিক্ষ…
  • ২৮ জুন ২০২৬
ময়মনসিংহে প্রাথমিক বিদ্যালয়ের মাঠ দখল করে ট্রাক্টর পার্কিং
  • ২৮ জুন ২০২৬
১০ দিনের ব্যবধানে ১০ গরু চুরি, উদ্বিগ্ন খামারিরা
  • ২৮ জুন ২০২৬
তরুণদের কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে মেহেরপুরে চাকরি মেলার উ…
  • ২৮ জুন ২০২৬