চবি ভর্তি পরীক্ষা কাল, ভর্তিচ্ছুদের যা জানা জরুরি

© টিডিসি ফটো

চলতি বছর ২০১৯-২০ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষায় গতবারের তুলনায় ৩০ হাজার শিক্ষার্থী বেশি হওয়ায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) দুটি ইউনিটের কিছু পরীক্ষা পার্শ্ববর্তী হাটহাজারী কলেজে নেওয়া হবে। ফলে শিফট, স্থান ও রোল নাম্বার বিষয়টি পুরোপুরি অবগত না থাকলে পরীক্ষার আগেই ঘটতে পারে অঘটন।

আগামীকাল রবিবার (২৭ অক্টোবর) থেকে শুরু হতে যাওয়া ৫ দিনের ভর্তি পরীক্ষার উভয় শিফটের সময় ও রোল নম্বরের তালিকা এবং স্থান প্রকাশ করা হয়েছে বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে। তবে প্রতি ইউনিটের আসন বিন্যাসের বিষয়টি ভর্তি পরীক্ষার ৪৮ ঘণ্টা আগে ওয়েব সাইটে জানিয়ে দেয়া হবে।

মূলত, জালিয়াতি ঠেকাতে সকল পরীক্ষা ক্যাম্পাসে নেওয়ার সিদ্ধান্ত হওয়ায় দুই শিফটে পরীক্ষা নিতে হচ্ছে। ২০১৮-১৯ শিক্ষাবর্ষ থেকে চবির সকল পরীক্ষা ক্যাম্পাসে এবং দুই শিফটে নেয়া শুরু হয়।

ইউনিট, রোল, শিফট ও পরীক্ষার স্থান

ভর্তি পরীক্ষার প্রথম দিন রবিবার (২৭ অক্টোবর) ‘বি’ ইউনিটে ২০০০০১ রোল থেকে ২২১০০২ রোল পর্যন্ত শিক্ষার্থীদের প্রথম শিফটে এবং ২২১০০৩ রোল থেকে ২৪২০০৪ রোল পর্যন্ত শিক্ষার্থীদের দ্বিতীয় শিফটে পরীক্ষা নেয়া হবে। ‘বি’ ইউনিটের দুই শিফটের সব পরীক্ষাই চবি ক্যাম্পাসে হবে। এই ইউনিটে মোট পরীক্ষার্থীর সংখ্যা ৪২০০৪ জন। আর প্রতি আসনের বিপরীতে ভর্তির জন্য লড়বে ৩৫ জন।

সোমবার (২৮ অক্টোবর) ‘ডি’ ইউনিটের পরীক্ষায় প্রথম শিফটে ৫০০০০১ রোল থেকে ৫২২৬৩৪ রোল পর্যন্ত এবং দ্বিতীয় শিফটে ৫২৬৪৬০ রোল থেকে ৫৪৯০৯২ রোল পর্যন্ত পরীক্ষা চবি ক্যাম্পাসেই হবে। তবে প্রথম শিফটের ৫২২৬৩৫ রোল থেকে ৫২৬৪৫৯ রোল পর্যন্ত শিক্ষার্থীদের এবং দ্বিতীয় শিফটের ৫৪৯০৯৩ রোল থেকে ৫৫২৯১৭ রোল পর্যন্ত শিক্ষার্থীদের পরীক্ষা হাটহাজারী সরকারি কলেজে হবে। ‘ডি’ ইউনিটে মোট পরীক্ষার্থীর সংখ্যা ৫২৯১৭ জন। এই ইউনিটে প্রতি আসনের বিপরীতে ভর্তির জন্য লড়বে।

মঙ্গলবার (২৯ অক্টোবর) ‘এ’ ইউনিটের পরীক্ষায় ১০০০০১ রোল থেকে ১০৬৮৫৯ রোল পর্যন্ত এবং ১১০৭৪২ রোল থেকে ১২৬৩৯০ রোল পর্যন্ত শিক্ষার্থীদের প্রথম শিফটে নেয়া হবে। এবং ১২৬৩৯১ রোল থেকে ১৩৩২৪৯ রোল পর্যন্ত ও ১৩৭১৩২ রোল থেকে ১৫২৭৮০ রোল পর্যন্ত শিক্ষার্থীদের দ্বিতীয় শিফটে পরীক্ষা নেয়া হবে। এই দুই শিফটের সব পরীক্ষা চবি ক্যাম্পাসে হবে।

এছাড়া ১০৬৮৬০ রোল থেকে ১১০৭৪১ রোল পর্যন্ত শিক্ষার্থীদের প্রথম শিফটে এবং ১৩৩২৫০ থেকে ১৩৭১৩১ পর্যন্ত শিক্ষার্থীদের দ্বিতীয় শিফটের পরীক্ষা হাটহাজারী সরকারি কলেজে হবে। ‘এ’ ইউনিটে মোট পরীক্ষার্থীর সংখ্যা ৫২৭৮০জন। যেখানে প্রতি আসনের বিপরীতে ভর্তির জন্য লড়বে ৪৪ জন।

বুধবার (৩০ অক্টোবর) ‘সি’ ইউনিটের আবেদনকারী মোট ১৪০০১ জনের পরীক্ষা প্রথম শিফটেই হবে। এবং সেটা চবি ক্যাম্পাসে হবে। ‘সি’ ইউনিটের প্রতি আসনে লড়বে ৩২ জন শিক্ষার্থী।

বৃহস্পতিবার (৩১ অক্টোবর) ‘বি১’ উপ-ইউনিটে আবেদনকারী মোট ১৯৪২ জন শিক্ষার্থীর পরীক্ষা প্রথম শিফটে চবি ক্যাম্পাসে হবে। এই উপ ইউনিটে প্রতি আসনের বিপরীতে লড়বে ১৬ জন শিক্ষার্থী।

একই দিন ‘ডি১’ উপ ইউনিটের আবেদনকারী ৩২২৬ জন শিক্ষার্থীর পরীক্ষা দ্বিতীয় শিফটে চবি ক্যাম্পাসে হবে। এই উপ ইউনিটে আসন প্রতি লড়বে ১০৮ জন।

পরীক্ষার সময়

প্রথম শিফটে পরীক্ষার্থীদের নির্ধারিত কেন্দ্রে প্রবেশ করতে হবে সকাল ০৯:৪৫ মিনিটে, ওএমআর ফরম বিতরণ করা হবে সকাল ১০:১৫ মিনিটে, প্রশ্নপত্র প্রদান করা হবে সকাল ১১:০০ মিনিটে এবং পরীক্ষা শেষ হবে দুপুর ১২:০০ টায়।

এছাড়া দ্বিতীয় শিফটে পরীক্ষার্থীদের নির্ধারিত কেন্দ্রে প্রবেশ করতে হবে দুপুর ২:১৫ মিনিটে। ওএমআর ফরম বিতরণ করা হবে ২:৪৫ মিনিটে। প্রশ্নপত্র প্রদান করা হবে ৩:৩০ মিনিটে এবং পরীক্ষা শেষ হবে বেলা ৪:৩০ মিনিটে।

প্রসঙ্গত, ওএমআর পেপার দেওয়ার পর থেকে ১ ঘন্টা ৪৫ মিনিট শিক্ষার্থীদের যেকোনো প্রয়োজনে বাহিরে যাওয়ার সুযোগ নেই।

পরীক্ষার্থীদের প্রয়োজনীয় কাগজপত্র সত্যায়িতকরণে বাধ্যবাধকতা নেই। ভর্তি পরীক্ষাসহ সংশ্লিষ্ট সকল তথ্য বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে পাওয়া যাবে।

বিএনপি মনোনীত প্রার্থীর প্রচারণায় অংশ না নেওয়ায় ছাত্রদল নেত…
  • ০১ ফেব্রুয়ারি ২০২৬
৩ দিন বন্ধ থাকবে মোটরসাইকেল চলাচল
  • ০১ ফেব্রুয়ারি ২০২৬
তারেক রহমানের আসনে ছাত্রদলের বন কাগজের লিফলেট
  • ০১ ফেব্রুয়ারি ২০২৬
মায়েদের গায়ে হাত উঠলে বাংলাদেশ বিস্ফোরিত হবে, সন্তানেরা গাল…
  • ০১ ফেব্রুয়ারি ২০২৬
প্রকাশ্যে নারী ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা, সেই ছাত্রদল নেতা গ্…
  • ০১ ফেব্রুয়ারি ২০২৬
নারায়ণগঞ্জে বিএনপি কর্মীকে লক্ষ্য করে দুর্বৃত্তের গুলি
  • ০১ ফেব্রুয়ারি ২০২৬