শেষ হলো জাবি ভর্তি পরীক্ষা, উপস্থিতি ৯০ শতাংশ

০১ অক্টোবর ২০১৯, ০৭:২৬ PM

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রথমবর্ষ (২০১৯-২০২০, শিক্ষাবর্ষ) স্নাতক (সম্মান) শ্রেণির ভর্তি পরীক্ষা আজ মঙ্গলবার সম্পন্ন হয়েছে। গত ২২ সেপ্টেম্বর এ ইউনিটের (গাণিতিক ও পদার্থ বিষয়ক অনুষদ) ভর্তি পরীক্ষা শুরু হয়।

এবার প্রায় ২ হাজার সিটের বিপরীতে আবেদনকারীর সংখ্যা ছিল ৩ লাখ ৬০ হাজার। ভর্তি পরীক্ষায় উপস্থিতির হার ছিল প্রায় ৯০ শতাংশ। আজ ভর্তি পরীক্ষার শেষ দিনে ‘বি’ ইউনিটভুক্ত সমাজবিজ্ঞান অনুষদের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়।

ভর্তি পরীক্ষা সম্পন্ন উপলক্ষে আজ এক সংবাদ সম্মেলনে উপাচার্য অধ্যাপক ড. ফারজানা ইসলাম ভর্তি পরীক্ষায় অংশগ্রহণকারী ছাত্র-ছাত্রীদের শুভেচ্ছা জানান।

তিনি ভর্তি পরীক্ষার কার্যক্রমে নিয়োজিত শিক্ষক, প্রক্টরিয়াল বডির সদস্য, বিএনসিসি ও রোভার স্কাউট সদস্য, অফিসার, কর্মচারি, পুলিশ, আনসারসহ সংশ্লিষ্ট সকলকে আন্তরিক ধন্যবাদ জানান এবং কৃতজ্ঞতা প্রকাশ করেন।

উপাচার্যের অফিস কক্ষে বেলা দেড়টায় অনুষ্ঠিত এ সংবাদ সম্মেলনে অন্যান্যের মধ্যে প্রো-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. মো. নূরুল আলম, কোষাধ্যক্ষ অধ্যাপক শেখ মো. মনজুরুল হক, শিক্ষক সমিতির সভাপতি এবং গাণিতিক ও পদার্থবিষয়ক অনুষদের ডিন অধ্যাপক ড. অজিত কুমার মজুমদার, আইন অনুষদের ভারপ্রাপ্ত ডিন অধ্যাপক বশির আহমেদ, ভারপ্রাপ্ত প্রক্টর আ স ম ফিরোজ-উল-হাসান প্রমুখ
উপস্থিত ছিলেন।

এছাড়াও বিশ্ববিদ্যালয়ের চলমান উন্নয়ন প্রকল্পের স্বার্থে ধর্মঘট প্রত্যাহারের আহবান জানিয়েছেন উপাচার্য অধ্যাপক ফারজানা ইসলাম।

তিনি বলেন, বিশ্ববিদ্যালয়ে চলমান উন্নয়ন মহাপরিকল্পনার নির্মাণ কাজ প্রচলিত নিয়ম অনুসরণ করেই শুরু হয়েছে। এক্ষেত্রে তার বিরুদ্ধে দুনর্নীতির অভিযোগ সত্য নয়। এটি উদ্দেশ্যমূলকভাবে প্রচার করা হচ্ছে। তিনি বিশ্ববিদ্যালয়ের সার্বিক পরিস্থিতি সরকারের উচ্চ পর্যায়ে অবহিত করেছেন এবং উদ্ভূত পরিস্থিতি খতিয়ে দেখার অনুরোধ জানিয়েছেন।

সকালের মধ্যে ঢাকাসহ ১৯ অঞ্চলে ৮০ কিমি বেগে ঝড়-বৃষ্টির আভাস
  • ২৯ এপ্রিল ২০২৬
যুক্তরাষ্ট্রে লিমনের প্রথম জানাজা বৃহস্পতিবার
  • ২৯ এপ্রিল ২০২৬
চুক্তি না হওয়া পর্যন্ত ইরানের ওপর নৌ অবরোধ বহাল থাকবে
  • ২৯ এপ্রিল ২০২৬
সংরক্ষিত নারী আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হলেন যা…
  • ২৯ এপ্রিল ২০২৬
জনবল নিয়োগ দেবে  ট্রাস্ট ব্যাংক, কর্মস্থল ঢাকা
  • ২৯ এপ্রিল ২০২৬
চ্যাংদোলা করে নেতাকে বের করার ঘটনায় ছাত্রদলের ৫ নেতাকে শোকজ
  • ২৯ এপ্রিল ২০২৬