খুবির অনলাইন ভর্তি আবেদন শেষ হচ্ছে কাল

২৯ সেপ্টেম্বর ২০১৯, ০৭:১০ PM

© ফাইল ফটো

খুলনা বিশ্ববিদ্যালয় (খুবি) ২০১৯-২০২০ শিক্ষাবর্ষে প্রথম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণিতে অনলাইন ভর্তির আবেদন আগামীকাল ৩০ সেপ্টেম্বর রাত ১২ টায় শেষ হবে। তবে আবেদনকৃত শিক্ষার্থীরা ১ অক্টোবর দুপুর ২টা পর্যন্ত আবেদনের টাকা জমা দিতে পারবে। আগামী ২ নভেম্বর ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।

অন্যদিকে আগামী ২২ ডিসেম্বর অনুষ্ঠিতব্য বিশ্ববিদ্যালয়ের ৬ষ্ঠ সমাবর্তনের জন্য অনলাইনে রেজিস্ট্রেশনের সময়সীমাও আগামীকাল ৩০ সেপ্টেম্বর রাত ১২ টায় শেষ হবে। তবে যারা ৩০ সেপ্টেম্বর রাত ১২টার মধ্যে রেজিস্ট্রেশন করবেন তারা ১ অক্টোবর দুপুর ২টা পর্যন্ত রেজিস্ট্রেশন ফি জমা দিতে পারবেন।

সার্বিক বিষয়ে বিস্তারিত তথ্য বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে (www.ku.ac.bd) পাওয়া যাবে।

অনার্সে ভর্তি: ৩০ জুন থেকে প্রথম রিলিজ স্লিপের আবেদন শুরু
  • ২৮ জুন ২০২৬
স্কয়ার ফুড নিয়োগ দেবে সিনিয়র এক্সিকিউটিভ, আবেদন ৬ জুলাই পর্…
  • ২৮ জুন ২০২৬
গণমাধ্যমে ‘সাধারণ শিক্ষার্থী’ দাবি করা সেই নাজিমের ফোনে নিষ…
  • ২৮ জুন ২০২৬
সাতক্ষীরায় ৭৩ কোটি ৭৫ লাখ টাকার মাদক ধ্বংস করল বিজিবি
  • ২৮ জুন ২০২৬
আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিল নয়, স্থগিত: সংসদে স্বাস…
  • ২৮ জুন ২০২৬
নেত্রকোনায় মাদককে ‘লাল কার্ড’ দেখালেন ফুটবলপ্রেমীরা
  • ২৮ জুন ২০২৬