বেরোবি ভর্তি পরীক্ষার রেজিস্ট্রেশন শুরু ৩ অক্টোবর

২৬ সেপ্টেম্বর ২০১৯, ০৪:২১ PM

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) ২০১৯-২০২০ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) প্রথম বর্ষ ভর্তি পরীক্ষার রেজিস্ট্রেশন প্রক্রিয়া ৩ অক্টোবর থেকে শুরু হবে। আজ বৃহস্পতিবার বেলা ১১টায় অনুষ্ঠিত কেন্দ্রীয় ভর্তি পরীক্ষা কমিটির সভায় এই সিদ্ধান্ত গ্রহণ করা হয়। জনসংযোগ তথ্য ও প্রকাশনা দপ্তরের কর্মকর্তা আরিফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, আগামী ১০ নভেম্বর ২০১৯ তারিখ থেকে অনুষ্ঠিতব্য ভর্তি পরীক্ষার রেজিস্ট্রেশন ৩ অক্টোবর থেকে শুরু হয়ে ২৫ অক্টোবর পর্যন্ত চলবে। বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সভাকক্ষে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন ভাইস-চ্যান্সেলর ও কেন্দ্রীয় ভর্তি পরীক্ষা কমিটির আহবায়ক প্রফেসর ডক্টর মেজর নাজমুল আহসান কলিমউল্লাহ।

সভায় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদের ডিন, বিভাগীয় প্রধানগণসহ কমিটির অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন। বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার কর্ণেল আবু হেনা মুস্তাফা কামাল সভায় সদস্য সচিবের দায়িত্ব পালন করেন।

উল্লেখ্য, ২০১৯-২০২০ শিক্ষাবর্ষে বিশ্ববিদ্যালয়ের ছয়টি অনুষদভূক্ত ২১টি বিভাগে শিক্ষার্থী ভর্তি করানো হবে।

ভর্তি পরীক্ষা সংক্রান্ত যাবতীয় তথ্য বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট (www.brur.ac.bd)এবং জাতীয় প্রত্রিকায় প্রকাশ করা হবে।

স্কয়ার ফুড নিয়োগ দেবে সিনিয়র এক্সিকিউটিভ, আবেদন ৬ জুলাই পর্…
  • ২৮ জুন ২০২৬
গণমাধ্যমে ‘সাধারণ শিক্ষার্থী’ দাবি করা সেই নাজিমের ফোনে নিষ…
  • ২৮ জুন ২০২৬
সাতক্ষীরায় ৭৩ কোটি ৭৫ লাখ টাকার মাদক ধ্বংস করল বিজিবি
  • ২৮ জুন ২০২৬
আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিল নয়, স্থগিত: জাতীয় সংসদে…
  • ২৮ জুন ২০২৬
নেত্রকোনায় মাদককে ‘লাল কার্ড’ দেখালেন ফুটবলপ্রেমীরা
  • ২৮ জুন ২০২৬
শিশুর পুষ্টি ও রোগ প্রতিরোধে মায়ের শালদুধের বিকল্প নেই: স্ব…
  • ২৮ জুন ২০২৬