চবিতে ভর্তি আবেদন ও পরীক্ষার তারিখ ঘোষণা

২৮ আগস্ট ২০১৯, ০৫:৪০ PM

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) ২০১৯-২০ শিক্ষাবর্ষের ১ম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণিতে ভর্তির আবেদন শুরু হবে আগামী ৮ সেপ্টেম্বর। বুধবার (২৮ আগষ্ট) বেলা ১১ টায় চবি উপাচার্যের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত ভর্তি কমিটির এক সভায় এ সিদ্ধান্ত গৃহিত হয়। এসময় ইউনিট ভিত্তিক পরীক্ষার তারিখ ঘোষণা করা হয়েছে।

এতে সভাপতিত্ব করেন চবি উপাচার্য (দায়িত্বপ্রাপ্ত) এবং ভর্তি কমিটির সভাপতি অধ্যাপক ড. শিরীণ আখতার। সভায় উপস্থিত সদস্যবৃন্দ ভর্তি সংক্রান্ত নিজেদের মতামত পেশ করেন। সদস্যবৃন্দের আলোচনার ভিত্তিতে সর্বসম্মতিক্রমে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ২০১৯-২০ শিক্ষাবর্ষের ১ম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণিতে ভর্তির জন্য আগামী ৮ সেপ্টেম্বর ২০১৯ বেলা ১১ টা থেকে ৩০ সেপ্টেম্বর ২০১৯ রাত ১১.৫৯ টা পর্যন্ত অনলাইনে আবেদন করা যাবে।

আবেদন ফি ১ অক্টোবর ২০১৯ রাত ১১.৫৯ টা পর্যন্ত জমা দেয়া যাবে। ২০১৯-২০ শিক্ষাবর্ষে ১ম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণিতে ভর্তি পরীক্ষার প্রতি ইউনিট/উপ-ইউনিটে আবেদন ফি ৪৭৫/- (চারশত পঁচাত্তর) টাকা ও আবেদন প্রসেসিং ফি ৭৫/- (পঁচাত্তর) টাকাসহ সর্বমোট ৫৫০/- (পাঁচশত পঞ্চাশ) টাকা নির্ধারণ করা হয়েছে।

এছাড়াও সভায় ১ম বর্ষের (স্নাতক সম্মান) ভর্তি পরীক্ষার সময়সূচি ঘোষণা করা হয়েছে।
'বি' ইউনিট ২৭ অক্টোবর , 'ডি' ইউনিট ২৮ অক্টোবর , 'এ' ইউনিট ২৯ অক্টোবর , 'সি' ইউনিট ৩০ অক্টোবর এবং 'বি ১' উপ-ইউনিট ও 'ডি ১' উপ-ইউনিট এর ভর্তি পরীক্ষা ৩১ অক্টোবর ২০১৯ অনুষ্ঠিত হবে।

সভায় চবির বিভিন্ন অনুষদের ডিনবৃন্দ, বিভাগীয় সভাপতি ও ইনস্টিটিউটের পরিচালকবৃন্দ, হলের প্রভোস্টবৃন্দ, ওয়ার্ডেন, রেজিস্ট্রার, প্রক্টর এবং একাডেমিক কাউন্সিল কর্তৃক নির্বাচিত শিক্ষক প্রতিনিধিবৃন্দ, আইসিটি সেলের পরিচালক এবং অফিস প্রধানবৃন্দ উপস্থিত ছিলেন। ডেপুটি রেজিস্ট্রার (একাডেমিক) এবং ভর্তি কমিটির সচিব সভা পরিচালনা করেন।

প্রসঙ্গত, ভর্তি সম্পর্কিত বিস্তারিত তথ্যাবলী পরবর্তীতে বিজ্ঞপ্তির মাধ্যমে জানানো হবে।

ঐচ্ছিক তহবিলে জামায়াত এমপির মেয়ের নাম, পিএসকে করলেন বরখাস্ত
  • ২৮ জুন ২০২৬
পাবিপ্রবিতে ১৩ দেশের গবেষকদের অংশগ্রহণে আন্তর্জাতিক কনফারেন…
  • ২৮ জুন ২০২৬
ঢাকা উত্তর সিটি করপোরেশনে বড় নিয়োগ বিজ্ঞপ্তি, পদ ১৬৮, আবেদ…
  • ২৮ জুন ২০২৬
এবারও ফরেন ক্যাডারে ফার্স্ট বুয়েট শিক্ষার্থী
  • ২৮ জুন ২০২৬
শিক্ষা ক্যাডারের পদোন্নতির জন্য মুক্তিযুদ্ধ প্রতিমন্ত্রীর ক…
  • ২৮ জুন ২০২৬
নেই বৈধ কার্ড, তবুও হলে থাকেন রাবি ছাত্রদলের তিন কর্মী
  • ২৮ জুন ২০২৬