কুবিতে বিএনসিসি’র ৯ম ব্যাচের ভর্তি পরীক্ষা সম্পন্ন

২২ ফেব্রুয়ারি ২০১৯, ১১:৩১ AM
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে বিএনসিসি’র ভর্তি পরীক্ষা

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে বিএনসিসি’র ভর্তি পরীক্ষা © টিডিসি ফটো

বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোর (বিএনসিসি) কুমিল্লা বিশ্ববিদ্যালয় (কুবি) প্লাটুনের ৯ম ব্যাচের ভর্তি পরীক্ষা সম্পন্ন হয়েছে। শুক্রবার সকাল সাড়ে নয়টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহীদ মিনারে এ ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। আগামীকাল (শনিবার) উত্তীর্ণদের মৌখিক পরীক্ষা অনুষ্ঠিত হবে।

ভর্তি পরীক্ষায় বিভিন্ন বিভাগের ২০১৭-১৮ এবং ২০১৮-১৯ শিক্ষাবর্ষের মোট ৯৪ জন শিক্ষার্থী অংশগ্রহণ করেন। পরীক্ষায় উত্তীর্ণদের মধ্য থেকে মৌখিক পরীক্ষার মাধ্যমে ৪০ জন পুরুষ ৩১ জন মহিলাকে সাময়িক ক্যাডেট হিসেবে মনোনীত করা হবে।

এ সময় প্লাাটুন কমান্ডার ড. মো. শামিমুল ইসলাম, সামরিক প্রশিক্ষক সার্জেন্ট মো. বাবুল হোসেন এবং ক্যাডেট আন্ডার অফিসার মো. সোহান শেখসহ প্লাটুনের অন্যান্য ক্যাডেটরা উপস্থিত ছিলেন। এর আগে গত ১১ ফেব্রুয়ারি থেকে ২০ ফেব্রুয়ারি পর্যন্ত ক্যাডেট সংগ্রহ সপ্তাহ পালন করে বিশ্ববিদ্যালয়ের স্বেচ্ছাসেবী এই সংগঠনটি।

উল্লেখ্য, জ্ঞান, শৃঙ্খলা ও একতা এ শ্লোগানকে ধারণ করে ২০০৯ সলের ২৯ এপ্রিল বিএনসিসি কুমিল্লা বিশ্ববিদ্যালয় প্লাটুন যাত্রা শুরু করে। ৯ বিএনসিসি ব্যাটালিয়ন, ময়নামতি রেজিমেন্টে সেনা শাখার অধীনে কুমিল্লা বিশ্ববিদ্যালয় প্লাটুন কার্যক্রম পরিচালনা করে থাকে। বর্তমানে ৩৬ জন পুরুষ ও ৩১ জন মহিলা ক্যাডেট রয়েছেন বিশ্ববিদ্যালয়ের বিএনসিসির এ প্লাটুনে।

জামায়াত-এনসিপি বাদ, ঈদে শাড়ি-থ্রি-পিস পাচ্ছেন বিএনপি জোটের …
  • ১৪ মার্চ ২০২৬
সামান্তা শারমিনের পাশে তাসনিম জারা
  • ১৪ মার্চ ২০২৬
সোনাইমুড়ীতে জোড়া খুনের ১০ বছরেও বিচার হয়নি, পুনঃতদন্তের দাবি
  • ১৪ মার্চ ২০২৬
হুমকির মুখে আইপিএল!
  • ১৪ মার্চ ২০২৬
রাষ্ট্রপতির ভাষণের ওপর সংসদে ৫০ ঘণ্টা আলোচনার সিদ্ধান্ত
  • ১৪ মার্চ ২০২৬
পহেলা বৈশাখে ঝিনাইদহের ১৮৪০ কৃষক পাবেন কৃষি কার্ড
  • ১৪ মার্চ ২০২৬
×
ADMISSION
GOING ON
SPRING 2026
APPLY ONLINE
UP TO 100% SCHOLARSHIP
UNIVERSITY OF ASIA PACIFIC 🌐 www.uap.ac.bd
Last Date of Application:
22 April, 2026
📞
01789050383
01714088321
01768544208
01731681081