জাতীয় বিশ্ববিদ্যালয়ের মাস্টার্স ভর্তিতে কোটা মেধা তালিকা প্রকাশ

২০ ডিসেম্বর ২০১৮, ০৬:০৬ PM

জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০১৭-২০১৮ শিক্ষাবর্ষে মাস্টার্স (নিয়মিত) ভর্তি কার্যক্রমে কোটার মেধা তালিকা আজ বৃহস্পতিবার প্রকাশিত হয়েছে। পরীক্ষার্থীরা এসএমএসের মাধ্যমে ফল জানতে পারবেন। রাত ৯ টায় বিশ্ববিদ্যালয়ের ওয়েব সাইটে ফল প্রকাশ করা হবে বলে জানা যায়।

বিকাল ৪ টা থেকে এসএমএস এর মাধ্যম nu<space>atmf<space>rollno লিখে ১৬২২২ নম্বরে সেন্ড করে এবং রাত ৯ টায় বিশ্ববিদ্যালয়ের ওয়েব সাইট www.nu.ac.bd/admissions  থেকে ফল জানা যাবে।

উল্লেখ্য, কোটার মেধা তালিকায় স্থানপ্রাপ্ত প্রার্থীদের অনলাইনে ভর্তি ফরম ২০ ডিসেম্বর থেকে ২৩ ডিসেম্বর পর্যন্ত পূরণ করতে পারবেন। ২২ থেকে ২৬ ডিসেম্বরের মধ্যে এ সব শিক্ষার্থীকে রেজিস্ট্রেশন ফি বাবদ ৮৩৫ টাকা সংশ্লিষ্ট কলেজে জমা দিতে বলা হয়েছে।

এদিকে সংশ্লিষ্ট কলেজগুলো ২৭ ডিসেম্বর থেকে ২ জানুয়ারি পর্যন্ত কোটার মেধা তালিকায় স্থানপ্রাপ্ত শিক্ষার্থীদের ভর্তি নিশ্চয়ন করতে পারবে।

হরমুজ প্রণালি খুলে দেওয়ায় ইরানকে ধন্যবাদ জানালেন ট্রাম্প
  • ১৭ এপ্রিল ২০২৬
গাজীপুরে আওয়ামী লীগ নেতা গ্রেফতার
  • ১৭ এপ্রিল ২০২৬
হাম ও হামের উপসর্গ নিয়ে আরও ৫ শিশুর মৃত্যু
  • ১৭ এপ্রিল ২০২৬
‘হরমুজ প্রণালি সম্পূর্ণ উন্মুক্ত’, যুদ্ধবিরতি চলবে কতদিন—জা…
  • ১৭ এপ্রিল ২০২৬
জ্বালানি তেলের দামে ব্যাপক দরপতন
  • ১৭ এপ্রিল ২০২৬
হরমুজ প্রণালি সম্পূর্ণ খুলে দেওয়ার ঘোষণা ইরানের
  • ১৭ এপ্রিল ২০২৬