ঢাবি গার্হস্থ্য অর্থনীতির ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত

০৭ ডিসেম্বর ২০১৮, ০৪:২৬ PM
পরীক্ষা কেন্দ্র পরিদর্শনে যান উপাচার্য

পরীক্ষা কেন্দ্র পরিদর্শনে যান উপাচার্য © টিডিসি ফটো

ঢাকা বিশ্ববিদ্যালয় জীববিজ্ঞান অনুষদভুক্ত গার্হস্থ্য অর্থনীতি ইউনিটের ২০১৮-২০১৯ শিক্ষাবর্ষের ১ম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণির ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সকাল ১০টায় এ ভর্তি পরীক্ষা হয়।

বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান গার্হস্থ্য অর্থনীতি কলেজের ভর্তি পরীক্ষার কেন্দ্র পরিদর্শন করেন। এ সময় তার সঙ্গে জীববিজ্ঞান অনুষদের ডিন ও গার্হস্থ্য অর্থনীতি ইউনিট ভর্তি পরীক্ষার সমন্বয়কারী অধ্যাপক ড. মো. ইমদাদুল হক, গার্হস্থ্য অর্থনীতি কলেজের অধ্যক্ষ এবং বিশ্ববিদ্যালয়ের সিনিয়র শিক্ষক ও কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গার্হস্থ্য অর্থনীতি ইউনিটে দুই হাজার ৪৭৫টি আসনের জন্য মোট ভর্তিচ্ছু ছাত্রী ছিলেন আট হাজার ৩০ জন।

ব্রাজিল ম্যাচের আগে জাপানের বড় চিন্তা একটাই
  • ২৯ জুন ২০২৬
অতিরিক্ত ভাড়া আদায়, বিএম কলেজে আটক শতাধিক অটোরিকশা ও সিএনজি 
  • ২৯ জুন ২০২৬
টিউশনির ফাঁদ ভেঙে বিসিএস ক্যাডার কুবির নিহাল
  • ২৯ জুন ২০২৬
অষ্টম শ্রেণির ছাত্রীকে অপহরণ করে রাতভর সংঘবদ্ধ ধর্ষণ, গ্রেপ…
  • ২৮ জুন ২০২৬
তাসকিন-মিমের সঙ্গে আনন্দঘন সময় কাটালেন ওয়ালটনের ২৪ ক্রেতা 
  • ২৮ জুন ২০২৬
এসিবিএসপির মেম্বার রিলেশনস কমিটির নতুন চেয়ার আইইউবির অধ্যাপ…
  • ২৮ জুন ২০২৬