ঢাবিতে ভর্তি: ১৪ দিনে সোয়া দুই লাখ আবেদন, বেশি বিজ্ঞানে

১৮ নভেম্বর ২০২৪, ১০:৫১ AM , আপডেট: ২৬ আগস্ট ২০২৫, ০৩:৩০ PM
ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা © ফাইল ছবি

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ২০২৪-২৫ শিক্ষাবর্ষের আন্ডারগ্র্যাজুয়েট প্রোগ্রামে ভর্তির জন্য ১৪ দিনে প্রায় সোয়া দুই লাখ আবেদন পড়েছে। এ পর্যন্ত সবচেয়ে বেশি শিক্ষার্থী আবেদন করেছেন বিজ্ঞান ইউনিটে। আজ সোমবার (১৮ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের অনলাইন ভর্তি কমিটি সূত্রে এ তথ্য জানা গেছে। গত ৪ নভেম্বর থেকে অনলাইনে শুরু হয়েছে আবেদন।

সূত্র জানায়, আবেদন শুরুর পর আটদিনে ২ লাখ ১২ হাজারের বেশি শিক্ষার্থী আবেদন করেছেন। সবচেয়ে বেশি আবেদন পড়েছে বিজ্ঞান ইউনিটে। আর চারুকলা ইউনিটে কম আবেদন পড়েছে। এবার ৬ হাজার ১০ আসনে ভর্তি নেওয়া হবে। সে হিসেবে আসনপ্রতি প্রায় ৩৫টি আবেদন পড়েছে।

অনলাইন ভর্তি কমিটির আহবায়ক অধ্যাপক ড. মো. মোস্তাফিজুর রহমান সোমবার (১৮ নভেম্বর) দ্যা ডেইলি ক্যাম্পাসকে বলেন, এ পর্যন্ত ২ লাখ ১২ হাজারের বেশি আবেদন পড়েছে। এর মধ্যে বিজ্ঞানে ১ লাখের বেশি, কলা, আইন ও সামাজিক বিজ্ঞান ইউনিটে ৭০ হাজার, ব্যবসায় শিক্ষায় ২৯ হাজার, চারুকলায় ২ হাজার ৮০০ এবং আইবিএতে ৫ হাজারের বেশি আবেদন পড়েছে।

ভর্তি পরীক্ষা আগামী ৩ জানুয়ারি থেকে শুরু হবে। আবেদনের জন্য https://admission.eis.du.ac.bd লিংকে প্রবেশ করতে হবে। এবার দ্বিতীয়বার ভর্তির সুযোগ থাকছে না। বিশ্ব ইজতেমার কারণে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২০২৪-২৫ শিক্ষাবর্ষের প্রথমবর্ষ আন্ডারগ্র্যাজুয়েট ভর্তি পরীক্ষার একটি ইউনিটের তারিখে পরিবর্তন করা হয়েছে। আগামী ১ ফেব্রুয়ারি বিজ্ঞান ইউনিটের পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও তা পিছিয়ে ১৫ ফেব্রুয়ারি করার সিদ্ধান্ত হয়েছে।

আরো পড়ুন: ঢাবিতে ভর্তি আবেদন: ওয়েবসাইটে কারিগরি ত্রুটি, পুরোপুরি সচল হবে দুপুরে

নতুন সিদ্ধান্ত অনুযায়ী, ৩ জানুয়ারি আইবিএ ইউনিট, ৪ জানুয়ারি চারুকলা ইউনিট (সাধারণ জ্ঞান ও অঙ্কন), ২৫ জানুয়ারি কলা, আইন ও সামাজিক বিজ্ঞান ইউনিট, ৮ ফেব্রুয়ারি ব্যবসায় শিক্ষা ইউনিট এবং ১৫ ফেব্রুয়ারি বিজ্ঞান ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।

বিএনপির দুই পক্ষের সংঘর্ষে মামলা, গ্রেপ্তার ৪
  • ০৯ সেপ্টেম্বর ২০২৬
প্রধানমন্ত্রীর নেতৃত্বে গণতন্ত্র,আইনের শাসন ও মানবাধিকার প্…
  • ০৯ সেপ্টেম্বর ২০২৬
পাঁচ শ্রেণির পাঠ্যবইয়ের মূল্যায়ন চূড়ান্ত, থাকছে জিয়ার প্রবন…
  • ০৯ সেপ্টেম্বর ২০২৬
অভিজ্ঞতা ছাড়াই চাকরি আকিজ ভেনচারে, মৌখিক পরীক্ষা ১২ সেপ্টেম…
  • ০৯ সেপ্টেম্বর ২০২৬
কোচিং বন্ধের নির্দেশ, স্কুলে মোবাইল আনতে পারবে না শিক্ষার্থ…
  • ০৯ সেপ্টেম্বর ২০২৬
বাকৃবির নতুন ছাত্রবিষয়ক উপদেষ্টা ড. মুজিবর রহমান
  • ০৯ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9