ঢাবিতে ভর্তি আবেদন: ওয়েবসাইটে কারিগরি ত্রুটি, পুরোপুরি সচল হবে দুপুরে

১৮ নভেম্বর ২০২৪, ১০:০৬ AM , আপডেট: ২৬ আগস্ট ২০২৫, ০৩:৩০ PM
ঢাকা বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে কারিগরি ত্রুটি দেখা দিয়েছে

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে কারিগরি ত্রুটি দেখা দিয়েছে © সংগৃহীত

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ২০২৪-২৫ শিক্ষাবর্ষের আন্ডারগ্র্যাজুয়েট প্রোগ্রামে ভর্তির জন্য অনলাইনে আবেদন প্রক্রিয়া চলছে। তবে বাড়তি চাপের কারণে ওয়েবসাইটে কারিগরি ত্রুটি দেখা দিয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। আজ সোমবার (১৮ নভেম্বর) দুপুর নাগাদ ঠিক হতে পারে।

বিশ্ববিদ্যালয়ের অনলাইন ভর্তি কমিটির আহবায়ক অধ্যাপক ড. মোস্তাফিজুর রহমান এ তথ্য জানিয়েছেন। তিনি সোমবার সকালে দ্যা ডেইলি ক্যাম্পাসকে বলেন, ওয়েবসাইটে বাড়তি চাপের কারণে কিছু সমস্যা দেখা দিয়েছে। বিকল্প উপায়ে আবেদন প্রক্রিয়া চালু রাখা হয়েছে। ডাটা আলাদাভাবে ট্রান্সফার করে রাখা হচ্ছে। আশা করি, দুপুরের মধ্যে ওয়েবসাইট পুরোপুরি সচল হয়ে যাবে।

এর আগে বিশ্ব ইজতেমার কারণে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২০২৪-২৫ শিক্ষাবর্ষের প্রথমবর্ষ আন্ডারগ্র্যাজুয়েট ভর্তি পরীক্ষার একটি ইউনিটের তারিখে পরিবর্তন করা হয়েছে। আগামী ১ ফেব্রুয়ারি বিজ্ঞান ইউনিটের পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও তা পিছিয়ে ১৫ ফেব্রুয়ারি করার সিদ্ধান্ত হয়েছে।

আরো পড়ুন: কুয়েটের ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ, আবেদন শুরু ৪ ডিসেম্বর

বিশ্ববিদ্যালয়ের সাধারণ ভর্তি কমিটির সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। এছাড়া আগের সময়সূচি অনুযায়ী আর কোনো পরিবর্তন আসেনি বলে তিনি জানান। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, ৩ জানুয়ারি আইবিএ ইউনিট, ৪ জানুয়ারি চারুকলা ইউনিট (সাধারণ জ্ঞান ও অঙ্কন), ২৫ জানুয়ারি কলা, আইন ও সামাজিক বিজ্ঞান ইউনিট, ৮ ফেব্রুয়ারি ব্যবসায় শিক্ষা ইউনিট এবং ১৫ ফেব্রুয়ারি বিজ্ঞান ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।

বিএনপির দুই পক্ষের সংঘর্ষে মামলা, গ্রেপ্তার ৪
  • ০৯ সেপ্টেম্বর ২০২৬
প্রধানমন্ত্রীর নেতৃত্বে গণতন্ত্র,আইনের শাসন ও মানবাধিকার প্…
  • ০৯ সেপ্টেম্বর ২০২৬
পাঁচ শ্রেণির পাঠ্যবইয়ের মূল্যায়ন চূড়ান্ত, থাকছে জিয়ার প্রবন…
  • ০৯ সেপ্টেম্বর ২০২৬
অভিজ্ঞতা ছাড়াই চাকরি আকিজ ভেনচারে, মৌখিক পরীক্ষা ১২ সেপ্টেম…
  • ০৯ সেপ্টেম্বর ২০২৬
কোচিং বন্ধের নির্দেশ, স্কুলে মোবাইল আনতে পারবে না শিক্ষার্থ…
  • ০৯ সেপ্টেম্বর ২০২৬
বাকৃবির নতুন ছাত্রবিষয়ক উপদেষ্টা ড. মুজিবর রহমান
  • ০৯ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9