বুয়েটের ভর্তি পরীক্ষার প্রথম ধাপ ২৫ জানুয়ারি, দ্বিতীয় ধাপ কবে?

১৫ নভেম্বর ২০২৪, ০৮:৩০ AM , আপডেট: ১৯ জুলাই ২০২৫, ০৮:৩২ PM
বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়

বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় © ফাইল ছবি

বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) ২০২৪-২৫ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষার প্রথম ধাপ আগামী ২৫ জানুয়ারি নেওয়ার প্রাথমিক সিদ্ধান্ত নিয়েছে ভর্তি কমিটি। এদিন প্রিলিমিনারী ভর্তি পরীক্ষা নেওয়া হবে। পরে ফেব্রুয়ারিতে নেওয়া হবে দ্বিতীয় ধাপের পরীক্ষা। এর আগে শনিবার (১৬ নভেম্বর) অ্যাকাডেমিক কাউন্সিলের সভায় এ তারিখ চূড়ান্ত করা হবে।

বুয়েটের মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ের ডিন এবং ভর্তিবিষয়ক বিভিন্ন কমিটির চেয়ারম্যান অধ্যাপক ড. মো. জহরুল হক এ তথ্য জানিয়েছেন। তিনি বৃহস্পতিবার (১৪ নভেম্বর) বলেন, শনিবার অ্যাকাডেমিক কাউন্সিলের সভায় তারিখ চূড়ান্ত হবে। আমরা ২৫ জানুয়ারি প্রথম ধাপের পরীক্ষা নেওয়াটা মোটামুটি নিশ্চিত বলে জানান তিনি।

পরের ধাপের পরীক্ষা ১৫ ফেব্রুয়ারি নেওয়ার সিদ্ধান্ত ছিল জানিয়ে তিনি বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা এবং ইজতেমার কারণে হয়তোবা এদিন পরীক্ষা নেওয়া সম্ভব হবে না। দ্বিতীয় ধাপের পরীক্ষার তারিখ হয়তো পরিবর্তন হতে পারে। অ্যাকাডেমিক কাউন্সিলের সভায় এ বিষয়ে সিদ্ধান্ত হবে।

আরো পড়ুন: ৫ম মনোনয়ন: গুচ্ছে ভর্তির মাইগ্রেশন বন্ধ করতে হবে আজকের মধ্যে

জানা গেছে, গত ৩ নভেম্বর বুয়েটের অ্যাকাডেমিক কাউন্সিলের সভায় ভর্তিবিষয়ক কয়েকটি কমিটি গঠন করা হয়। এসব কমিটির চেয়ারম্যান অধ্যাপক ড. মো. জহরুল হক। তিনি কমিটির কাজগুলোর সমন্বয় করবেন। গতবারের মত এবারও দুই ধাপে হতে পারে বুয়েটের ভর্তি পরীক্ষা। 

গত বছর প্রথম ধাপে এমসিকিউ পদ্ধতিতে ১০০ নম্বরের প্রাক-নির্বাচনী পরীক্ষা হয়েছিল। এরপর এমসিকিউ উত্তীর্ণদের নিয়ে দ্বিতীয় ধাপে লিখিত পরীক্ষা নেওয়া হয়। ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ভর্তি পরীক্ষা আগামী ৪ জানুয়ারি শুরু হবে। আর মেডিকেল ভর্তি পরীক্ষা আগামী ১৭ ফেব্রুয়ারি এবং ২৮ ফেব্রুয়ারি ডেন্টালের ভর্তি পরীক্ষা আয়োজনের সিদ্ধান্ত হয়েছে।

রাজধানীতে গ্যাস লাইটার কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ৩ ইউনিট
  • ০৪ এপ্রিল ২০২৬
গোপালগঞ্জে আশঙ্কাজনকহারে বাড়ছে হাম, আতঙ্কে অভিভাবকরা
  • ০৪ এপ্রিল ২০২৬
অফিসার/সিনিয়র অফিসার নিয়োগ দেবে মেঘনা গ্রুপ, আবেদন শেষ ৮ এপ…
  • ০৪ এপ্রিল ২০২৬
অর্থসংকটে জাবিতে ভর্তিতে অনিশ্চয়তায় তিন মেধাবী শিক্ষার্থী
  • ০৪ এপ্রিল ২০২৬
দেশে এলো আরও ৩৪ হাজার টন জ্বালানি তেল
  • ০৪ এপ্রিল ২০২৬
প্রযুক্তি ও উদ্ভাবন সহায়তা কেন্দ্র স্থাপনে ডিপিডিটি-বিউএফটি…
  • ০৪ এপ্রিল ২০২৬