রাবি ভর্তিতে সুযোগ পাবে প্রতি ইউনিটে ১ লাখ সাড়ে ৮ হাজার শিক্ষার্থী

১৪ নভেম্বর ২০২৪, ০২:৩২ PM , আপডেট: ১৯ জুলাই ২০২৫, ০৮:৩২ PM
রাজশাহী বিশ্ববিদ্যালয়

রাজশাহী বিশ্ববিদ্যালয় © টিডিসি ফটো

আজ রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ২০২৪-২৫ শিক্ষাবর্ষের পরীক্ষার ভর্তি কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। সভার সিদ্ধান্ত অনুযায়ী, আগামী বছরের ৫ জানুয়ারি থেকে প্রাথমিক আবেদন শুরু হবে। যা চলবে ১৬ জানুয়ারি পর্যন্ত। এবারের ভর্তি পরীক্ষায় প্রাথমিক আবেদনকারীদের মধ্য থেকে ১ লাখ ৮ হাজার পাঁচশ জন শিক্ষার্থী চূড়ান্ত আবেদন করতে পারবেন।

বৃহস্পতিবার (১৪ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তর প্রশাসক অধ্যাপক মো. আখতার হোসেন মজুমদার স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তি থেকে তথ্যগুলো জানা গেছে। 

এতে বলা হয়েছে, ২০২৪-২০২৫ শিক্ষাবর্ষে ভর্তি পরীক্ষায় অংশগ্রহণের জন্য পরীক্ষার্থীর (কোটাসহ) সংখ্যা নির্ধারণের জন্য নিম্ন সুপারিশ বিবেচনা। ভর্তি পরীক্ষায় অংশগ্রহণের জন্য পরীক্ষার্থীর সংখ্যা (কোটাসহ) প্রতি ইউনিটে আনুমানিক এক লক্ষ আট হাজার পাঁচশত জন।

আরও পড়ুন: রাবি ভর্তি পরীক্ষার আবেদন শুরু ৫ জানুয়ারি, দেখে নিন শর্ত

‘এ’, ‘বি’ ও ‘সি’ এই তিন ইউনিটে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। আগামী ১২ এপ্রিলে 'বি' ইউনিটের (বাণিজ্য) পরীক্ষার মধ্য দিয়ে শুরু হবে এবারের ভর্তি পরীক্ষা৷ ‘এ’ ইউনিটের (মানবিক) পরীক্ষা হবে ১৯ এপ্রিল এবং 'সি' ইউনিটের (বিজ্ঞান) পরীক্ষা অনুষ্ঠিত হবে ২৬ এপ্রিল। 

বিজ্ঞপ্তিতে আরো বলা হয়েছে, কেবল ২০২৩ ও ২০২৪ সালের এইচএসসি বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীরা আবেদন করতে পারবেন। ২০২৩ ও ২০২৪ সালের এইচএসসি/সমমান, ডিপ্লোমা-ইন-কমার্স, বিএফএ (প্রাক), বাংলাদেশ কারিগরী শিক্ষা বোর্ডের অধীনে এইচএসসি (ভকেশনাল), A লেভেল এবং অন্যান্য সমমান পরীক্ষায় এইচএসসি সমমান নির্ধারণ কমিটি কর্তৃক অনুমোদন সাপেক্ষে উত্তীর্ণ শিক্ষার্থীরা ভর্তি পরীক্ষার জন্য আবেদন করতে পারবে। 

বিএফএ (প্রাক) ডিগ্রিপ্রাপ্ত শিক্ষার্থীর ফলাফল এখনও সনাতন পদ্ধতিতে হওয়ায় তাদের আবেদন গ্রহণযোগ্য হবে, তবে তাদের মার্কশিট থাকতে হবে। কারিগরী শিক্ষা বোর্ডের অধীন কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানসমূহ হতে ডিপ্লোমা-ইন-ইঞ্জিনিয়ারিং পাশ করা শিক্ষার্থীরাও সংশ্লিষ্ট ইউনিটে আবেদন করতে পারবে তবে তাদের প্রাপ্ত জিপিএ ৫.০০ স্কেলে নির্ধারিত হবে।

এতে আরো বলা হয়েছে, মানবিক শাখা থেকে উত্তীর্ণ আবেদনকারীদের এসএসসি/সমমান ও এইচএসসি/সমমান উভয় পরীক্ষায় (৪র্থ বিষয়সহ) ন্যূনতম জিপিএ ৩.০০ -সহ মোট জিপিএ ৭.০০ পেতে হবে।

বাণিজ্য শাখা থেকে উত্তীর্ণ আবেদনকারীদের এসএসসি/সমমান ও এইচএসসি/সমমান উভয় পরীক্ষায় (৪র্থ বিষয়সহ) ন্যূনতম জিপিএ ৩.০০ -সহ মোট জিপিএ ৭.০০ পেতে হবে। বিজ্ঞান শাখা থেকে উত্তীর্ণ আবেদনকারীদের এসএসসি/সমমান ও এইচএসসি/সমমান উভয় পরীক্ষায় (৪র্থ বিষয়সহ) ন্যূনতম জিপিএ ৩.৫০ -সহ মোট জিপিএ ৮.০০ পেতে হবে।

জিসিই লেভেল পরীক্ষায় ৫টি বিষয়ে এবং A লেভেল পরীক্ষায় অন্তত ২টি বিষয়ে উত্তীর্ণ হতে হবে এবং উভয় লেভেলে মোট ৭টি বিষয়ের মধ্যে ৪টি বিষয়ে কমপক্ষে B গ্রেড এবং ৩টি বিষয়ে কমপক্ষে C গ্রেড পেতে হবে। O লেভেল, A লেভেল এবং ইংলিশ ভার্সন (ন্যাশনাল কারিকুলাম) পরীক্ষায় উত্তীর্ণ আবেদনকারীদের প্রশ্ন প্রযোজ্য ক্ষেত্রে ইংরেজিতে অনুবাদ করা হবে। ইংরেজি প্রশ্নপত্রে পরীক্ষা দিতে ইচ্ছুক প্রার্থীকে ভর্তি পরীক্ষার চূড়ান্ত আবেদনকালে অবশ্যই অনলাইনে ইংরেজি প্রশ্নপত্রের জন্য অতিরিক্ত ফর্ম পূরণ করতে হবে। অন্যথায় ইংরেজি প্রশ্নপত্র সরবরাহ করা হবে না।

প্রাথমিক আবেদন ফি ৫৫ টাকা। চূড়ান্ত আবেদন ফি 'বি' ইউনিটের (বাণিজ্য) জন্য ১১০০ টাকা, এবং ‘এ’ ইউনিট (মানবিক) ও 'সি' ইউনিটের চূড়ান্ত আবেদন ফি ১৩২০ টাকা।

৬ মাসে জামায়াত ৬০০ জনকে ধর্ষণ করেছে, দাবি বিএনপি নেতার
  • ০৯ সেপ্টেম্বর ২০২৬
নতুন অধিনায়কের নাম ঘোষণা আর্জেন্টিনার
  • ০৯ সেপ্টেম্বর ২০২৬
চাকসু জিএস সাঈদ বিন হাবিবের উদ্যোগে ৫ ছাত্রী হলে যাচ্ছে ডিপ…
  • ০৯ সেপ্টেম্বর ২০২৬
দুই মাছ দিয়ে শুরু, রঙিন মাছের ব্যবসায় সফল আব্দুল্লাহ
  • ০৯ সেপ্টেম্বর ২০২৬
সংসদে ব্রাহ্মণবাড়িয়ায় পাবলিক বিশ্ববিদ্যালয় দাবি
  • ০৯ সেপ্টেম্বর ২০২৬
যে ৬ চাকরিতে বাড়ছে না ভাইভার নম্বর
  • ০৯ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9