বিইউপির ভর্তি পরীক্ষা ১৩-১৪ ডিসেম্বর, বিজ্ঞপ্তি প্রকাশ

১২ নভেম্বর ২০২৪, ০৬:০০ PM , আপডেট: ১৯ জুলাই ২০২৫, ০৮:৩২ PM
বিইউপি

বিইউপি © ফাইল ফটো

বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালস (বিইউপি) এর ২০২৪-২৫ শিক্ষাবর্ষের স্নাতক প্রথম বর্ষের ভর্তি পরীক্ষার তারিখ ঘোষণা করা হয়েছে। আগামী ১৩ ও ১৪ ডিসেম্বর এই ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। সম্প্রতি বিইউপি থেকে প্রকাশিত ভর্তি বিজ্ঞপ্তি থেকে এসব তথ্য জানা গেছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ৮ নভেম্বর থেকে অনলাইনের মাধ্যমে আবেদন করা যাচ্ছে, চলবে ২২ নভেম্বর পর্যন্ত। আগামী ২৭ নভেম্বর যোগ্যপ্রার্থীদের তালিকা প্রকাশ করা হবে।

বিইউপির ভর্তি পরীক্ষার বিজ্ঞপ্তি দেখুন এখানে

বিজ্ঞপ্তির তথ্য অনুযায়ী, ১৩ ডিসেম্বর সকাল ১০টা থেকে বেলা ১১টা পর্যন্ত ঘণ্টাব্যাপী আর্টস ও সোশ্যাল সায়েন্স অনুষদের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। ওই দিনই বেলা তিনটা থেকে বিকেল চারটা পর্যন্ত সিকিউরিটি অ্যান্ড স্ট্র্যাটেজিক অনুষদের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। 

পরদিন ১৪ ডিসেম্বর সকাল ১০টা থেকে বেলা ১১টা পর্যন্ত সায়েন্স ও টেকনোলজি অনুষদের ভর্তি পরীক্ষা এবং  বেলা তিনটা থেকে বিকেল চারটা পর্যন্ত বিজনেস স্টাডিজ অনুষদের ভর্তি পরীক্ষা নেওয়া হবে।

এই ভর্তি পরীক্ষা (লিখিত-এমসিকিউ) শুধুমাত্র ঢাকায় বিইউপির ক্যাম্পাসে অনুষ্ঠিত হবে। আগামী ১৮ ডিসেম্বর ভর্তি পরীক্ষার মেরিট লিস্ট প্রকাশ করা হবে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

সরকারের লক্ষ্য বাকস্বাধীনতা, মানবাধিকার ও আইনের শাসন সুরক্ষ…
  • ২৪ জুলাই ২০২৬
বৃদ্ধকে কাদায় পুঁতে পিটিয়ে হত্যা, ৩ দিনেও গ্রেপ্তার হয়নি আস…
  • ২৪ জুলাই ২০২৬
পদত্যাগের পর যেসব সুযোগ-সুবিধা পাচ্ছেন সাবেক রাষ্ট্রপতি মো.…
  • ২৪ জুলাই ২০২৬
শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে ২৪ ঘণ্টার আলটিমেটাম দিল ককর…
  • ২৪ জুলাই ২০২৬
উৎপাদনমুখী দেশ গড়ার পরিবর্তে কার্ড দিয়ে বেকারত্বকে উৎসাহ দি…
  • ২৪ জুলাই ২০২৬
এখন মানুষ সহযোগিতা করছে, সময় গেলে জবাবদিহি চাইবে: পানিসম্পদ…
  • ২৪ জুলাই ২০২৬