ঢাবিতে ভর্তি: ৮ দিনেই আসনপ্রতি ২৪ আবেদন

১২ নভেম্বর ২০২৪, ১০:১৫ AM , আপডেট: ১৯ জুলাই ২০২৫, ০৮:৩২ PM
ঢাকা বিশ্ববিদ্যালয়

ঢাকা বিশ্ববিদ্যালয় © ফাইল ছবি

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ২০২৪-২৫ শিক্ষাবর্ষের আন্ডারগ্র্যাজুয়েট প্রোগ্রামে ভর্তির জন্য প্রায় দেড় লাখ শিক্ষার্থী আবেদন করেছেন। সবচেয়ে বেশি আবেদন পড়েছে বিজ্ঞান ইউনিটে। আর চারুকলা ইউনিটে কম আবেদন পড়েছে। গত ৪ নভেম্বর থেকে আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে।

আজ মঙ্গলবার (১২ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের অনলাইন ভর্তি কমিটি সূত্রে জানা গেছে, আবেদন শুরুর পর আটদিনে ১ লাখ ৪২ হাজার ৪৪০ জন আবেদন করেছেন। এবার ৬ হাজার ১০ আসনে ভর্তি পরীক্ষা হবে। সে হিসেবে আসনপ্রতি প্রায় ২৪টি আবেদন পড়েছে।

এবার সবচেয়ে বেশি আবেদন পড়েছে বিজ্ঞান ইউনিটে, প্রায় ৬৫ হাজার। আর কলা, আইন ও সামাজিক বিজ্ঞান বিভাগে আবেদন করেছেন ৫০ হাজারের বেশি। ব্যবসায় শিক্ষায় ১৬ হাজার এবং আইবিএতে আবেদন পড়েছে সাড়ে চার হাজার। 

সবচেয়ে কম আবেদন পড়েছে চারুকলা ইউনিটে। ২ হাজারের বেশি শিক্ষার্থী এই ইউনিটে ভর্তির জন্য আবেদন করেছেন। আবেদন প্রক্রিয়া চলবে আগামী ২৫ নভেম্বর রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত। 

অনলাইন ভর্তি কমিটির আহবায়ক অধ্যাপক ড. মো. মোস্তাফিজুর রহমান মঙ্গলবার (১২ নভেম্বর) দ্যা ডেইলি ক্যাম্পাসকে বলেন, গত বছর প্রায় তিন লাখের কাছাকাছি আবেদন পড়েছিল। এবার এইচএসসির ফলাফল ভালো হওয়ায় এবং জিপিএ-৫ বেশি পাওয়ায় গতবারের চেয়ে অন্তত ২০-৩০ হাজার বেশি আবেদন পড়তে পারে।

আরো পড়ুন: গুচ্ছের গতবারের কার্যক্রম শেষ হয়নি, এবারের ভর্তি পরীক্ষা কবে?

চলতি শিক্ষাবর্ষের আবেদন ফি ১ হাজার ৫০ টাকা। তবে আইবিএ ইউনিটের ফি ১ হাজার ৫০০ টাকা। ভর্তি পরীক্ষা আগামী ৩ জানুয়ারি থেকে শুরু হবে। আবেদনের জন্য https://admission.eis.du.ac.bd লিংকে প্রবেশ করতে হবে। 

২০১৯ থেকে ২০২২ সাল পর্যন্ত মাধ্যমিক বা সমমান এবং ২০২৪ সালের উচ্চমাধ্যমিক বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ ছাত্র-ছাত্রীদের মধ্যে যারা ঢাকা বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন ইউনিটে ভর্তির জন্য নির্ধারিত শর্ত পূরণ করবেন, কেবল তারাই ২০২৪-২৫ শিক্ষাবর্ষে আন্ডারগ্র্যাজুয়েট প্রোগ্রামে ভর্তির জন্য আবেদন করতে পারবেন। সে হিসেবে দ্বিতীয়বার ভর্তির সুযোগ থাকছে না।

২৪ ঘণ্টায় মধ্যে দেশের যেসব জেলায় বন্যা হতে পারে
  • ২৯ আগস্ট ২০২৬
আন্দোলন করা সেই কওমি মাদ্রাসায় নাসীরুদ্দীন পাটওয়ারী
  • ২৯ আগস্ট ২০২৬
প্যারোলে মুক্তি পেয়েই লাপাত্তা, এরপর সরকারি চাকরি, পেয়েছেন …
  • ২৯ আগস্ট ২০২৬
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের যানজট ৩৭ ঘণ্টায়ও স্বাভাবিক হয়নি
  • ২৯ আগস্ট ২০২৬
চাঁপাইনবাবগঞ্জের একটি বিদ্যালয় এমপিওভুক্তির উদ্যোগ
  • ২৯ আগস্ট ২০২৬
হোটেলে ১২ লাখ টাকা বকেয়ার প্রমাণ মেলেনি, সেই শাহরিয়ারকে দলে…
  • ২৯ আগস্ট ২০২৬