মেডিকেল ভর্তি পরীক্ষা ১৭ জানুয়ারি, ডেন্টাল ২৮ ফেব্রুয়ারি

১০ নভেম্বর ২০২৪, ০১:১১ PM , আপডেট: ১৯ জুলাই ২০২৫, ০৮:৩২ PM
মেডিকেল ও ডেন্টাল ভর্তি পরীক্ষার তারিখ চূড়ান্ত করা হয়েছে

মেডিকেল ও ডেন্টাল ভর্তি পরীক্ষার তারিখ চূড়ান্ত করা হয়েছে © ফাইল ছবি

২০২৪-২০২৫ শিক্ষাবর্ষে এমবিবিএস ও ডেন্টাল (বিডিএস) ভর্তি পরীক্ষার তারিখ চূড়ান্ত হয়েছে। আগামী ১৭ জানুয়ারি মেডিকেল ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। আর ডেন্টাল (বিডিএস) ভর্তি পরীক্ষা হবে ২৮ ফেব্রুয়ারি। আজ রোববার (১০ নভেম্বর) স্বাস্থ্য মন্ত্রণালয়ে এক সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তর সূত্রে জানা গেছে।

স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের পরিচালক (চিকিৎসা শিক্ষা) অধ্যাপক ডা. মো. মহিউদ্দিন মাতুব্বর রোববার দুপুরে তারিখ নির্ধারণের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি দ্যা ডেইলি ক্যাম্পাসকে বলেন, আগের সিদ্ধান্ত অনুযায়ী, ১৭ জানুয়ারি মেডিকেল (এমবিবিএস) এবং ডেন্টাল (বিডিএস) ভর্তি পরীক্ষা হবে ২৮ ফেব্রুয়ারি। বিস্তারিত পরে জানানো হবে।

জানা গেছে, ২১ ফেব্রুয়ারি, পবিত্র শবে বরাত, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষাসহ কয়েকটি কারণে ১৪ ফেব্রুয়ারি মেডিকেলের এমবিবিএস ভর্তি পরীক্ষা আয়োজনের সিদ্ধান্ত থেকে সরে আসে স্বাস্থ্য মন্ত্রণালয়। আগামী ১৭ জানুয়ারি পরীক্ষা আয়োজনের নীতিগত সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

আরো পড়ুন: একক ভর্তি পরীক্ষা নিতে পারে কুয়েট, ভেঙে যাচ্ছে প্রকৌশল গুচ্ছ?

আর ২৮ ফেব্রুয়ারি ডেন্টালের বিডিএস ভর্তি পরীক্ষা আয়োজন করা হবে বলে জানানো হয়েছিল। স্বাস্থ্য মন্ত্রণালয় ও স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তর সূত্র এ তথ্য জানিয়েছিল। গত ২৯ অক্টোবর অভ্যন্তরীণ সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।

গ্রামের মানুষের সেবায় নতুন প্রজন্মের চিকিৎসকদের এগিয়ে আসার …
  • ২৪ জুলাই ২০২৬
শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবি মানা হবে না: মোদী
  • ২৪ জুলাই ২০২৬
কৃষি ন্যানোপ্রযুক্তি গবেষণায় যুক্তরাষ্ট্রের সঙ্গে যবিপ্রবি…
  • ২৪ জুলাই ২০২৬
চার বছরের জন্য জার্মানির কোচ হলেন ক্লপ 
  • ২৪ জুলাই ২০২৬
নারীঘটিত বিরোধে বাকৃবির দুই হলে সংঘর্ষ, আহত ১৩
  • ২৪ জুলাই ২০২৬
২০৩০ সালের মধ্যে হেপাটাইটিস নির্মূলে এনআইডিভিত্তিক স্ক্রিনি…
  • ২৪ জুলাই ২০২৬